| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশ বাংলাদেশ। পৃথিবীর বুকে সবুজে সৌরভে, বীরত্বের গৌরবে মাথা তুলে দাঁড়ানো একটি দেশের নাম। লক্ষ শহীদের আত্মœত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ। আমরা হতে পেরেছি একটি স্বাধীন দেশের নাগরিক। একটি সুখী সমৃদ্ধ এবং বিভেদহীন সমাজ গড়ার প্রত্যয়ে একটি প্রজন্ম তাদের চরম ত্যাগের বিনিময়ে আমাদের দিয়ে গেছে একটি মানচিত্র। আমাদের এই প্রিয় মাতৃভূমির সুন্দর আগামীর জন্য “একটি ইচ্ছাই দেবে শান্তি” এই শ্লোগানকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে কাজ করেছে “এইদেশ”।
“এইদেশ” শব্দটিকে আমরা দুই ভাবে বিশ্লেষণ করতে পারি।
একটি ইচ্ছাই দেবে শাস্তি
এবং
একটি ইচ্ছাই দেবে শান্তি
ইংরেজীতে “AIDESH” শব্দটিকেও আমরা দুই ভাবে বিশ্লেষণ করতে পারি।
An Intention Destroys Societies Happiness
&
An Intention Develops Societies Happiness
আমরা শান্তির পক্ষে। আমরা সৃষ্টিতে বিশ^াসী, ধ্বংসে নয়। আমরা বিশ^াস করি অশান্তি থেকে “অ” বিতাড়িত করে শান্তি আনতে আমাদের একটি ইচ্ছাই যথেষ্ট। তাই আমাদের শ্লোগান “একটি ইচ্ছাই দেবে শান্তি”। সেই ইচ্ছা নিয়ে আমাদের তরুণরা যদি এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আমাদের প্রিয় মাতৃভূমিতে কোন অশান্তি থাকতে পারে না। “এইদেশ” এর তরুণরা ভালবাসা ও মানবতার কথা বলে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালবেসে এবং সেই ভালবাসার বহিঃপ্রকাশ নিজেদের কাজের মাধ্যমে ঘটিয়ে এ দেশকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে চাই। আমরা নিজেদের মানবতার সেবায় আত্মœনিয়োগ করতে চাই।
“বল কি তোমার ক্ষতি জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি” মানবতাবাদী শিল্পী ভূপেন হাজারিকার এই গানটি “এইদেশ” এর তরুণরা নিজেদের কন্ঠেই শুধু নয় হৃদয়েও ধারণ করে। মানুষ ও মানবতার কল্যাণে দুর্বলের পাশে দাঁড়ায়। আমরা কোন দল, মত কিংবা গোত্রের পক্ষে না। আমরা মানবতার পক্ষে। এই সুমহান লক্ষ্য সামনে রেখে তরুণদের সংগঠিত করে চলছে “এইদেশ”। সততা, আন্তরিকতা, মনুষ্যত্ববোধ এবং একটি সদিচ্ছা নিয়ে মানুষের কল্যাণে আতœনিয়োগ করা “এইদেশ” এর তরুণদের মূল লক্ষ্য। আমরা অন্ধকারকে দোষারোপ না করে একটি মোমবাতি হাতে এগিয়ে এসে সমাজকে আলোকিত করতে চাই।
আমরা তর্ককে যুক্তি দিয়ে এবং ঘৃণাকে ভালবাসা দিয়ে আমাদের মাঝে গড়ে ওঠা সব বিভেদের দেয়াল ভেঙ্গে ভালবাসার সেতু তৈরী করতে চাই।
আমাদের জন্মের নিয়ম এক, মৃত্যুর নিয়ম এক, জীবন ধারণের নিয়ম এক, তাহলে আমাদের চলার পথ কেন এক হতে পারে না?
আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ, মারামারি, হানাহানি করে কেন আমরা সমাজ, দেশ ও বিশ^কে বিষিয়ে দিচ্ছি?
অথচ আমাদের জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। তাহলে কেন এই বিভেদ? কোনো মা তার সন্তান যত খারাপই হোক না কেন কখনো তাকে দূরে ঠেলে দেয়না বরং নানা ভাবে সেই সন্তানকে শোধরানোর চেষ্টা করে। আমরাও আমাদের সমাজের সব অবক্ষয়কে দূরে ঠেলে মুক্তির পথ খুঁজে নিব। আমাদের সব আশা আকাক্সক্ষার মূলে রয়েছে এ দেশের যুব সমাজ। যারা অতীতকে পিছু ঠেলে বর্তমান নিয়ে ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখে। আমাদের সব সম্ভাবনার বীজ বপন করা আছে এ দেশের লক্ষ কোটি তরুণের হৃদয়ে। “এইদেশ” সেসব তরুণের একটি ইচ্ছাকে বাস্তবায়ন করতে চায়। ভালবাসা ও মানবতাকে সামনে নিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করাতে চায়। আমাদের মাঝে গড়ে ওঠা বিভেদের দেয়ালগুলো ভেঙে ভালবাসার সেতু বন্ধন সৃষ্টি করতে চায়।
সম্ভাবনাময় এ যুব সমাজ যেন অন্ধকার ও ধ্বংসের পথে না গিয়ে আলোর পথে আসে এবং যারা পথ হারিয়েছে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর উদ্দেশ্যকে সামনে নিয়ে আমারা নানা কর্মসূচী পালন করে থাকি। এর মধ্যে সভা, সেমিনার, বিশেষ দিবস পালন, সামাজিক কর্মকান্ড, ভ্রমণ ও আড্ডা অন্যতম। তাছাড়া টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে জীবনধর্মী নানা অনুষ্ঠান নির্মাণ ও প্রচার “এইদেশ” এর একটি অন্যতম কর্মসূচী। তথ্য প্রযুক্তির এ যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা তরুণদের একত্রিত করতে চেষ্টা করি। দিনে অন্তত পক্ষে একটি ভাল কাজ করার জন্য আমরা তরুণদের অনুপ্রাণিত করি। একাকিত্ব ও হতাশাকে দুরে ঠেলে নিজের আলোয় সমাজকে আলোকিত করার প্রত্যয়ে উদ্বুদ্ধ করতে “এইদেশ” দেশের প্রতিটি প্রান্তের তরুণদের সংগঠিত করতে চায়।
আমরা কোন দল, মত, বর্ণ কিংবা গোত্রের কথা বলি না। আমাদের দল একটাই। আমরা শান্তির দলে। আমাদের চলার পথ একটাই। সেটা হল সরল পথ। পবিত্র কোরআনের ভাষায় সিরাতুল মোস্তাকিম। আমরা সরল পথের পথিক। আমাদের চাওয়া একটাই। আমরা শান্তি চাই। আমরা চেষ্টা করি আমাদের চলার পথে কোন কথা বা কাজ যেন কারও হৃদয়ে কাল দাগ না কাটে। তাই আমরা বাইম মাছের মত চলি। বাইম মাছ যেমন কাদায় থেকেও নিজের গায়ে কাদা লাগতে দেয় না, সেভাবে “এইদেশ” এর তরুণরাও হিংসা, বিদ্বেষ, বিভেদ, ঘৃনা ও রাগের সমাজে থেকেও নিজেদের জীবনকে আলোকিত করে। যে আলোয় পথহরা পথিক পথ খুঁজে পায়।
যেহেতু মৃত্যুর মাধ্যমে আমরা সবাই এক কাতারে চলে যাব, আমাদের সবাইকে একই নামে ডাকা হবে। সেই নাম হচ্ছে লাশ। তাহলে দুনিয়ার এই ক্ষণিকের সময়ে ভিন্ন ভিন্ন পথে চলে বিভেদ সৃষ্টি করে লাভ কি?
আমাদের চলার পথ কি একটাই হতে পারে না?
“এইদেশ” এর তরুণরা সেই একটি পথে চলার চেষ্টা করে। সেই পথ হচ্ছে শান্তি আর ভালোবাসার পথ। আমাদের এ পথ চলায় পথে আপনিও হতে পারেন “এইদেশ” এর একজন। ভাল কাজের জন্য সব লজ্জা, ভয়, জড়তা আর দ্বিধাকে দুরে ঠেলে চলে আসুন তারুণ্যের মিছিলে।
এইদেশ ও একজন পথিক
অনুলিখন ও সম্পাদনা
জুবায়ের মোস্তফা
০১৭১১২৮৯৩১৩
©somewhere in net ltd.