| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
>ভাই আমি আপাতত প্যাচ করা আইডিএম ইউজ করছি। এখন আপনারর পদ্ধতি অনুসরণে কোন ঝামেলা হবে না তো?
>আচ্ছা একটা পরার্মশ দেন, যদি সম্ভব হয়- আইডিএম এ কি সিরিয়াল্লি ৩/৪টা ফাইল এক সাথে ডাউনলো দেয়া যায়, একটা শেষ হলে অন্য একটা চালু হবে, এমন ভাবে? যদি থাকে, একটু বলবেন দয়া করে।
লেখক বলেছেন:
>আপনি এই পদ্ধতি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই ।
>সরি ভাই, আমার জানামতে এমন কোন পদ্ধতি নেই । তবে আপনি help menu তে scheduler and queues টি পড়ে দেখতে পারেন ।অটোমেটিকভাবে ১টার পর ১টা ডাউনলোড না হলেও আপনি ম্যানুয়ালী করতে পারেন । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
___________________________________________
উপরের কমেন্ট এবং কমেন্ট এর উত্তরে লেখকের বক্তব্য দেখে আমার একটা পোষ্ট লেখার ইচ্ছা হল কিন্তু পোষ্ট লেখার মত সময় বের করা আমার জন্য খু্বই কষ্টকর, আর লিখতে সময় ও বেশি লাগে কারণ টাইপের স্পিড কম, সর্বোপরী আমার আইটি জ্ঞানও শুণ্যের কাছাকাছি। যাহোক আমি প্রায় ৪ বছর যাবৎ আই ডি এম দিয়ে ডাউনলোড করি, তাই এই হাতুড়ের যা অভিজ্ঞতা অর্জন হয়েছে তার নিরিখে সুবিধা সমুহ লিখলাম, আপনারা আরও সুবিধা গুলো কমেন্টে তুলে ধরুণ।
ধন্যবাদ সবাইকে।
আই ডি এম (Internet download manager) এর সুবিধা সমুহঃ
১। এক সাথে ১০০ এর ও বেশি ফাইল একটি queue তে দেয়া যায়, যা একটার পর একটা ডাউনলোড হবে। (বাস্তব অভিজ্ঞতা)
২। ১ থেকে ১০০ পর্যন্ত যে কোন সংখ্যাক ফাইল একই সাথে ডাউন লোড করার সুবিধা। (লাইনের স্পিড এর উপর ভিত্তি করে সেট করা যায়)
৩। কোন ফাইল ডাউনলোড হওয়ার সময় কমপিউটার বন্ধ হলেও আবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। (যে সকল সাইটে রিজিউম অপশন থাকে না সেগুলো ছাড়া)
৪। ডাউনলোড স্পিড লিমিট করার ব্যবস্থা আছে।
৫। queue সিনক্রোনাইজের ব্যবস্তা আছে।
৬। যে সকল ফাইল ডাউনলোড করা যায়ঃ
EXE ZIP ARJ RAR LZH Z GZ GZIP TAR BIN MP3 M4A WAV RA RM AAC AIF AVI MPG MPEG M4V QT PLJ ASF MOV MP4 WMA WMV MPE MPA R0* R1* A0* A1* TIF TIFF PDF MSI MSU ACE ISO IMG OGG 7Z SEA SIT SITX PPT PPS 3GP BZ2
৭। দুনিয়ার কোন্ ব্রাউজার আই ডি এম সাপোর্ট করেনা আমার জানা নেই ![]()
৮। সপ্তাহের কোন কোন দিন ডাউনলোড করবেন, কখন শুরু করবেন, কখন শেষ করবেন, ডাউন লোড শেষে কমপিউটার বন্ধ করা বা মোডেম হ্যাঙ এর ব্যবস্থা আছে। (সিডিউলে)
৯। একটা ফাইল ডাউনলোড করার সময় ব্যর্থ হলে কত বার রিট্রাই করবে তা সেট করা যায়।
১০। কোন লিংক কপি করে আই ডি এম এ ঢুকে এ্যাড ইউ আর এল এ ক্লিক করলে লিংক অটো পেষ্ট হয়ে যাবে শুধু ওকে দিলেই queue তে যোগ হয়ে যাবে।
১১। ফেসবুক/ইউটিউবের মত সাইটের এমবেডেড ভিডিও চালালেই উপরে ডাউনলোড এর অপশন চলে।
১২। রেপিডশেয়ার বা হটফাইলের মত কোন হোস্টিং সাইটের আইডি/পাস থাকলে তা সাইট লগিন অপশনে বসিয়ে নিলে লিঙ্ক দিয়ে ডাইরেক্ট ডাউনলোড করা যায়।
১৩। উপরে যেসব ফরম্যাট আছে সেখানে ম্যানুয়ালি অন্য যে কোন ফরম্যাট বসানো যায়। পরে ওই ফরম্যাট আইডিএম ক্যাচ করে নিবে।
এবার আপনাদের গুলো শেয়ার করেন।
এই যায়গায়View this link ক্লিক করে সেই ব্লগে যেতে পারেন যা দেখে আমি এই লেখা লিখলাম।
বানান ভুল হলে নিজ গুনে ঠিক করে নিয়েন।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৯
যুবাইরআজাদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, আমি যত দুর জানি আপনি আই টির লোক আপনি ও কিছু দেন দয়া করে।
আবার ও ধন্যবাদ।
২|
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬
স্বাধীনতার বার্তা বলেছেন: জেনে কৃতার্থ হলাম।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬
যুবাইরআজাদ বলেছেন: ভাই এই ডাউনলোডার ব্যবহার করে জিপি ইন্টার নেট (আন লিমিটেড) দিয়ে আমি এক মাসে ১২.২ গেগা ডাউনলোড করেছি (সম্ভবত ২০০৭ এ), আর আগে সারা রাত জেগে নাটক ডাউনলোড করতাম যখন আমার ডাউনলোডার ছিল না , কারেন্ট গেলে আবার গোড়া থকে... কি বিরক্তিকর!
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
৩|
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
অবয়ব বলেছেন: আরো কিছু আছে।
ফেসবুক/ইউটিউবের মত সাইটের এমবেডেড ভিডিও চালালেই উপরে ডাউনলোড এর অপশন চলে।
রেপিডশেয়ার বা হটফাইলের মত কোন হোস্টিং সাইটের আইডি/পাস থাকলে তা সাইট লগিন অপশনে বসিয়ে নিলে লিঙ্ক দিয়ে ডাইরেক্ট ডাউনলোড করা যায়। ওই হোস্টিং সাইটে ঢুকে প্রিমিয়াম সিলেক্ট করার সরকার হয় না।
উপরে যেসব ফরম্যাট আছে সেখানে ম্যানুয়ালি অন্য যে কোন ফরম্যাট বসানো যায়। পরে ওই ফরম্যাট আইডিএম ক্যাচ করে নিবে। যেমন আমি এমকেভি বসাইছি।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩
যুবাইরআজাদ বলেছেন: ওহ....... ইউ টিউব আর ফেজবুকের কথা ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ আপনাকে।
আপনার গুলো ও যোগ করে দিয়েছি।
৪|
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬
স্বাধীনতার বার্তা বলেছেন: লেখক বলেছেন: ভাই এই ডাউনলোডার ব্যবহার করে জিপি ইন্টার নেট (আন লিমিটেড) দিয়ে আমি এক মাসে ১২.২ গেগা ডাউনলোড করেছি
আর আমি বেশী ডাউনলোড করতে পারি নাই এইটা দিয়া। ৩০দিনে মাত্র ২২ গিগা।
এখন অবশ্য অন্যটা ইউজ করি।
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১১
যুবাইরআজাদ বলেছেন: আপনার এলাকায় মনে হয় স্পিড ভাল, অথবা যে সাইট থেকে ডাউনলোড করেছেন তার স্পিড ভাল, (গত রাতের কথা আমারনাটক.কম এ স্পিড ৬০ কেবিপিএস এর বেশি হয়নাই, কিন্তু একটা গেম নামালাম ২৭০ কেবিপিএস স্পিডে)
ধন্যবাদ
৫|
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৬
জাহাজী পোলা বলেছেন: আচ্ছা, ১ মাস পরে যখন ত্রায়াল ভার্সন শেষ হইবে তখন কি করব???
একটু বলেন, আমার আর ৩ দিন আছে
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৫
যুবাইরআজাদ বলেছেন: গুগলে ফ্রি ডাউনলোড Internet download manager উইথ কি লিখে সার্চ দিন।
সব হাতে পেয়ে যাবেন।
আর পোষ্টের শেষ অংশে দেয়া লিংক এ ক্লিক করে দেখেন সমাধান করতে পারেন কিনা।
পড়ার জন্য ধন্যবাদ।
৬|
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:১০
ঘুমরাজ বলেছেন: +++++++
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২১
যুবাইরআজাদ বলেছেন: আপনাকে ও +++++++ এবং ধন্যবাদ।
৭|
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৩
স্বাধীনতার বার্তা বলেছেন: ২৭০কেবিপিএস স্পিড গ্রামীনে??????
আমার তো ৩০ এর উপর খুব কমই উঠত।
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৮
যুবাইরআজাদ বলেছেন: সরি ভাই উল্লেখ করা হয়নি, আমার বর্তমান লাইন ওয়াই ম্যাক্স, ১ এম বি পি এস।
ধন্যবাদ।
৮|
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২২
১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৫
যুবাইরআজাদ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৯|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৯
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: এতদিনে নিজের পরিশ্রম সার্থক হল মনে হইতেছে..... তবে অনেকেই সমস্যায় পড়তেছে,প্রথমে ব্যপারটা আমি বুঝতে পারিনি কারন আমারটা এখনও ভালোভাবে চলতেছে। আসল ব্যপারটা চোখে পড়লো কিছুদিন পরে, যারা এই পদ্ধতি ব্যবহারের আগে প্যাচ ব্যবহার করেছে তাদেরটায় এই পদ্ধতি কাজ করে না। তাই ফ্রেশ কম্পিউটারে এই পদ্ধতি ব্যবহার করার জন্য অনুরোধ করছি।
আপনাকে অনেক ধন্যবাদ ....
১০|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৩
বাবুই চড়ুই বলেছেন: ভাই সাইটগ্র্যাবার দিয়ে কাজ করতে গায়ে পেরেশান হয়া গেলাম। আইডিয়া দিতে পার্লে উপকার হয়।
@জাহাজী পোলা রিভো আনইন্সটলার দিয়ে সহজেই এটার সমাধান হবার কথা।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৪
অক্টোপাস বলেছেন: ধন্যবাদ।
অনেক কিছুই জানা গেল!