| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল একজন প্রেমিকা পাওয়া যতটা ভাগ্যের ব্যাপার ঢাকা শহরে ভাল একজন কাজের বুয়া পাওয়া মনে হয় তার চেয়ে বেশি ভাগ্যের ব্যাপার।সেই ভাগ্যের ভাগ্যবান্ একজন আমি।ফাঁকিবাজি যেইখানে জীবনের আদর্শ সেইখানে কিন্তু উনি মনে হয় এই শব্দটার সাথে পরিচিতই নন।একবেলা দুইবেলা নয় ফোন করলেই উসাইন বোল্ট এর মত দৌড়ে চলে আসেন,আমাদের কাছে টাকা না থাকলে সে টাকা ধার দেয় বাজার করার জন্য এমনকি সেই বাজার করে।চা এর কথা বললেই বাজার থেকে সে আমাকে দুধ চা এনে খাউয়ায়।একদিন মাত্র বলছি শকালে আমার পেট ভরেনা,তারপর থেকেই শকালে আমার জন্য ২ টা একস্ট্রা রুটি।কাল বলল মামা আপনার খালুরে একটা মোবাইল দিমু বলেনতো কি সেট দিব!তাকে আবার কে নাকি রাত্রে ফোন করে ডিস্টাব ও করে!সব শেষে বলব আমরা অনেক সময় বুয়াদের মানুষের চোখে দেখি না,গালিগালাজ অরি,একটু ভাবুন আপনি আপনার মেয়ের বা ছেলের প্রাইভেট টিওটর এর জন্য ৪০০০-৫০০০ টাকা খরচ করছেন তাও মাত্র ১২ দিনে,সিগারেট খেয়ে বাবার টাকা ছক্কা মেরে উরাসছেন কিন্তু একজন বুয়াকে ৩০ দিনে আর কয় টাকাই দিচ্ছেন। তবুও যদি তারা তাদের প্রাপ্য সম্মানটুকু না পায় তাহলে আমরা আমাদের বিবেকের কাছে পরাজিত বলব।
২|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
জুবায়ের দিদার বলেছেন: সপ্নাতুর আহসান ভাই ধন্যবাদ
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
এ্যাপোলো৯০ বলেছেন: ভালো বলেছেন
৪|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
জহীরুল ইসলাম বলেছেন: সাবধানের মাইর নাই! অতি ভক্তি চোরের লক্ষন...........।
৫|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: প্রথমটুকউ পড়ে মজা পেয়েছি
হুম, বুয়াদের বেতন তুলনামুলকভাবে সত্যিই কম।
৬|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
জুবায়ের দিদার বলেছেন: গ্রাম্যবালিকা:donnobad
৭|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
জেনো বলেছেন: আপনার লেখার ধরন বেশ ভাল। প্যারা আকারে লিখলে পড়তে বেশ ভাল লাগবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লিখা। তবে শিরোনাম দেখে সমাপ্তি এতটা বেদনাময় হবে আশা করি নি।