নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু আলদা

জুবায়ের দিদার

বিখ্যাত হওয়ার জন্য কোন অসাধারণ কাজ করার দরকার নেই, সাধারন কাজটা অসাধারণ ভাবে করলেই হয়

জুবায়ের দিদার › বিস্তারিত পোস্টঃ

আপনি কার হেফাজত না শাহাবাগ(সবার মন্তব্য আশা করছি)

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ছোটবেলায় অনেককেই বলতে শুনেছি বাংলাদেশের মানুষের একটা

বড় সমস্যা হল তারা কখনই হারতে চায় না। প্রথমে নিজেদের কাছে

আনা পাই যা যুক্তি আছে তা ব্যাবহার করবে তারপর পাছা(এর থেকে

উপযুক্ত ভাষা আমার জানা নাই) দিয়ে ঠেলবে। তারপর যখন তাতেও

কাজ হবেনা তখন গালাগালি করবে।



এই পর্যায়ে এসে দেকছি কথাটা ডাহা সত্য কথা ছিল।যাই হোক আজ

যেই কথাগুলু বলব জানি কারই ভাল লাগবে না, কেউ হয়ত আমার সাথে

একমত হবে না, তবুও আমি বলব।



পুরা দেশ আজ দুই ভাগে বিভক্ত একদিকে হেফাজত আরেক দিকে

শাহাবাগিরা। বর্তমানে যেই অবস্থা দেখা যাচ্ছে তাতে শুধু এদের মতের না

এদের জাতের ও অমিল খুজে পাওয়ার মত অবস্থা।



শাহাবাগের আন্দলন আসলে কেন হয়েছিল?সহজ উত্তর যুদ্ধাপরাধীরা

উপযুক্ত সাশ্তি পাইনি তাই। আমিও সেই আন্দলনে ছিলাম। এবং খুব ভাল

ভাবেই ছিলাম। এমনকি কাল যদি আবার কোন অপরাধীর এই রকম

শাস্তি দেওয়া হয় আমি আবারও যাব।এবং সেই আন্দলনে কিছু নাস্তিক ও

ছিল সত্য কথা। তারপর কথা উঠলো শাহাবগের আন্দলন নাস্তিকদের

আন্দলন। বিশেষকরে ফেসবুকে বিপক্ষের লোকজন এইটা ঢালাওভাবে

বলতে লাগল।



কেন এমন হবে? শাহাবাগের আন্দলনে ৭০ বৎসরের যেই বুড়ো

ছিল যে নাস্তিকতার কথা সপ্নেও চিন্তা করতে পারে না।তাদের ভাষ্য মতে

সেও নাস্তিক ।এবং সেইখানের মেয়েদের নিয়েও অনেক খারাপ কথা বলা

হয়েছে। বাড়ির পোষা ককুর যখন তার মুনিব ছাড়া অন্য কাউকে দেখে

তখন সেই লোক ভাল হোক আর খারাপ হোক সে ঘেউ ঘেউ করবেই

অনেকের অবস্থা তখন ঠিক সেই রকমি আমার মনে হয়েছে।



""অনেকেই আমাকে এই পর্যায়ে শাহাবাগের কিট ভাবছেন

প্লিজ পুরুটা পড়ুন""





আমি প্রচণ্ড একজন আস্তিক মানুষ, পৃথিবীতে যাদের কে সবচাইতে

বেশি ঘৃণা করি তার মধ্যে নাস্তিক প্রথম।



তারপর আসল হেফাজতে ইসলাম। তারা নাস্তিকদের বিচার চায়।

তাদের ১৩ দফা দাবি পেশ করল।এক পর্যায়ে সরকার হয়ত চাপে

পড়ে ৪ জন ব্লগার কে আটক করল।



তারপর অনেকেই তাদের মুক্তি চাইলেন। অনেকের

যুক্তি সবারই মুক্ত চিন্তার অধিকার আছে।



""সবারই মুক্ত চিন্তার অধিকার আছে ""



হা আছে তবে সব কিছুরি একটা সীমা আছে।



অনেকেই এইখানে বিভিন্ন যুক্তি দিয়েছেন। আমি সহজ ভাষায়

একটা কথা বলি- ধরুন আমার কাল ইংলিশ পরীক্ষা আর আমি

আমার মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে সব কিছু বাংলায় লিখে দিয়ে আসলাম।

তাহলে কি আমি নাম্বার পাব? না পাব না কারন আমি সীমা অতিক্রম

করেছি।



আজ যখন কোন মিডিয়া মিথ্যা সংবাদ প্রকাশ করে তখন আমরা সেই

মিডিয়ার সাংবাদিকদের হলুদ সাংবাদিকতার দায়ে অভিজুক্ত করি।কেন?

আপনারা যখন এত মুক্ত চিন্তায় বিশ্বাসী তাহলে একটা মিডিয়াও তাদের

মুক্ত চিন্তা দিয়ে তাদের ইচ্ছামত খবর প্রকাশ করবে!!



কিন্তু আমরা তা করিনা কোন মিডিয়া করলে হুলুদ মিডিয়া আর কোন মানুষ

করলে সেটা মুক্ত চিন্তা!! ভালই দুমুখু শাপ।





হেফাজতে ইসলামের আসল উদ্দেশ্য কি আমি জানি না কিন্তু

তাদের কয়েকটা দাবি আমি সমর্থন করি । কিন্তু যারা

হেফাজতের বিরুদ্ধে তাদেরকে দেখছি বলতে যে এইগুলা নাকি

মধ্যযুগীয় দাবি!! জানিনা তার তারা কোন জুক্তিতে এই কথা বলেন।



ইদানিং গুরু ভক্তি সবার চরম পর্যায়ে চলে গেছে আমি একজনকে

পছন্দ করতেই পারি তাই বলে কি তার সব কথায় অন্ধভাবে সায় দেব?



এইরকম লোকদের বলছি আজ হয়ত আপনার তথাকথিত গুরুর আদেশে

আরেকজনের প্যান্ট নিয়ে টানাটানি করছেন। একদিন হয়ত গুরুর প্রতি

অতিরিক্ত বিশ্বাস করিয়া আন্ডারওয়ার ছারাই গুরুর কাছে চলে আসবেন

আর সেইদিন গুরু যদি আপনারনার নিজের প্যান্ট ধরেই টান দেয়

তাহলে বুঝেন আপনার কি অবস্থা হবে! তাই সাবধান, অতি ভক্তি

চোরের লক্ষন।



মেয়েদের কে নিয়ে আমি চরম হতাশ। ইসলাম মানেই মনে হয় বর্তমান

মেয়েদের মাথা বেথার কারন।ফেসবুকে অনেক মেয়েকেই লক্ষ্য করলাম

হুজুর মানেই তারা খারাপ , শত্রু।টুপি দারিওয়ালা হুজুর মানেই তাদের

চোখের সামনে বাংলা সিনেমার হুজুরদের চরিত্র ভেসে উঠে।



হুজুরদেরদের মধ্যে কিছু খারাপ আছে তাই বলে ঢালাওভাবে বলব

এইটা কোন ধরনের? মেয়েরাওত পতিতা হয়

তাই বলে কি সব মেয়েই পতিতা!



আসলে আমরা এখন ও সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি।হয়ত বড়

নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়া লিখা করছি মেধাবি পরিচয়ে

সবার কাছে সমাদৃত হচ্ছি। কিন্তু সেই মেধাকে আমরা সবাই নিজের

স্বার্থে ব্যাবহার করছি। এত জটিল সমীকরণ আমরা চাই না।

চাই জটিলতাবিহীন বাংলাদেশ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

নন্দনপুরী বলেছেন: ধর্মীয় গোড়ামীর বিপক্ষে.............

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জুবায়ের দিদার বলেছেন: ধর্মীয় গোড়ামীর বিপক্ষে.............

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
হেফাজত কখনোই শাহবাগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নাই। কিন্তু শাহবাগ স্পষ্টতই হেফাজতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে।

হেফাজতের বিরুদ্ধে এখন যা দেখছেন সবই মিডিয়ার মনোপলি।

ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

জুবায়ের দিদার বলেছেন: মতামত দেওয়ার জন্য ধন্যবাদ

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নন্দনপুরী বলেছেন: আমি বঙ্গালী, আমি মুসলমান,আমি ধর্মীয় গোড়ামীর বিপক্ষে.............

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

জুবায়ের দিদার বলেছেন: সহমত

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সাবাব ইকবাল বলেছেন: ভাই আমিও ভাবছিলাম এমন একটা লেখা লিখব। আমার কাজটা আপনিই করে দিলেন। ধন্যবাদ পোস্টের জন্য। আরও কিছু কথা ছিল বলার মত। যাই হোক আমি বলব মুক্ত চিন্তার মানুষ হলেন আপনি। আসলে সাদা কালোর বাইরে যে ধূসরের একটা অস্তিত্ব আছে তা হলাম আমরা।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ ভাই আপনার লিখার আশায় রইলাম

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বেলাল আহমেদ রাসেল বলেছেন: মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
হেফাজত কখনোই শাহবাগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নাই। কিন্তু শাহবাগ স্পষ্টতই হেফাজতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে।

হেফাজতের বিরুদ্ধে এখন যা দেখছেন সবই মিডিয়ার মনোপলি।

ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

জুবায়ের দিদার বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

মোঃ আব্দুস সালাম বলেছেন: জামায়াতের বিপক্ষে। হেফাজতের পক্ষে যদিও আমি যানি যে তাদের দাবির ১৫%ও এই বাংলায় মানা সম্ভবনা(আমিই মানতে পারবনা)। কিন্তু মুসলমান হিসাবে তাদের সমর্থন করি।

আমিও একজন ব্লগার হেফাজতের হিসাবে আমিও নাস্তিক। কারন আমার লেখার যায়গা সামু নাস্তিকদের সহায়তা করে তারা সেটা দেখেছে।
সামু যদি ব্যবস্থা নিত তাহলে আজ শুধু নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হত ব্লগের বিরুদ্ধে না।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

জুবায়ের দিদার বলেছেন: "সামু যদি ব্যবস্থা নিত তাহলে আজ শুধু নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হত ব্লগের বিরুদ্ধে না"

আপনার সাথে একমত

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

গোরা বলেছেন: +

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

তাহিতি তাবাসুম বলেছেন: শাহাবাগকে সমর্থন করেছিলাম,কিন্তু পরে ওদের কিছু কাজকারবার ভাল লাগেনি।
হেফাজত এর কিছু দাবির সাথে একমত।কিন্তু মিডিয়া এবং সুশীল সমাজ ওদের সাথে বেশি খারাপ আচরণ করতেসে।তাদের কাজকারবার দেখলে মনে হয় সরকার বুঝি ১৩ দফার সবগুলা মেনে নিবে।হেফাজত ইসলাম নিজে ও জানে তাদের সবগুলা দাবি মেনে নেয়া সম্ভব না,তারপর ও নিয়মের খাতিরে দিসে।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

জুবায়ের দিদার বলেছেন: সহমত আপু

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

রিমন রনবীর বলেছেন: ভাল লিখেছেন। তবে দুমুখো নীতি আপনিও গ্রহন করলেন। যেমন হেফাজতের দাবীর সাথে সম্পর্কযুক্ত আরো বেশ কয়েকটি দাবী আছে যা তারা করেনি কেননা তাতে বিএনপি/জামাত ক্ষতিগ্রস্থ হয়। ইসলামকে হেফাজত করতে হলে ইসলামের সাথে সাংঘর্ষিক সব দাবীগুলোই করতে হবে।
১. কাদিয়ানীদের নিষিদ্ধের দাবী করেছেন,কিন্তু মওদুদীদের বাদ কেন?
২. ইসলামে নারি নেতৃত্ব নাজায়েজ। খালেদা হাসিনাকে পদত্যাগের দাবি জানাচ্ছেন না কেন?
৩.কাবা শরিফ নিয়ে মিথ্যে বলাটা কি ইসলাম ধর্মের অবমাননা না? এর বিচারের দাবি কই?

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

জুবায়ের দিদার বলেছেন: আমি বলেছি আমার কয়েকটি দাবি ভাল লেগেছে।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

নায়করাজ বলেছেন: তালিবান শাসন চাই না। মধ্যযুগীয় অন্ধকার চাই না।

Click This Link)_GoGo(ExtraTorrent)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

জুবায়ের দিদার বলেছেন: মধ্যযুগীয় দাবি সবগুলা?

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

নায়করাজ বলেছেন: মোহাম্মদ নাজমুল ইসলাম @ নামের সঙ্গে তো ইসলাম শব্দটা আছে। মিথ্যাচার করছেন কেন ?

বিরোধিতা প্রথম শুরু করেছিল হেফাজতে ইসলাম। তারা চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ করতে দেয় নি। গণজাগরণ মঞ্চের সমাবেশে বাধা দিল কেন তারা ?

লং মার্চের পর শাহবাগে হামলা করতে যায় নি হেফাজতে ইসলাম ?

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

পিচ্চি পোলা বলেছেন: বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর খায়েশ হইছে হেজাফতে সরি হেফাজতের। এই জঙ্গিদের এখনই থামাতে না পারলে কেউই এদের ছোবল থেকে রক্ষা পাবে না। এমনকি মাহমুতু রহমানও না। :-0

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

গোবর গণেশ বলেছেন: পোষ্টে +

সামু যদি ব্যবস্থা নিত তাহলে আজ শুধু নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন হত ব্লগের বিরুদ্ধে না। [/sb + সহমত।

কিছু কিছু একঘেয়ে মন্তব্যকারী রয়েছে, যারা নিজেদের ওজন নিজেরাই জানে না।

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

নিয়েল হিমু বলেছেন: ভাই শোনেন কথা ভাল বলছেন । আমি বলব পোষ্ট সুন্দর হইছে ।
কিন্তু এই যে আজকে নাস্তিক ইস্যু উঠে এলো এটা কি আজকেই নতুন ? না কখনো না । শহিদ জননি জাহানারা ইমাম কেও নাস্তিক এবং তার নাম বিকৃত করা এবং সব শেষে রাস্ট্র দ্রহীতার মামলা দেয়া হয় । কেন জানেন ? আজকে আমরা যেই ইস্যু নিয়ে রাস্তায় নেমে নাস্তিক ট্যাগ খেলাম কারন টা ঠিক এক ।

১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.