নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু আলদা

জুবায়ের দিদার

বিখ্যাত হওয়ার জন্য কোন অসাধারণ কাজ করার দরকার নেই, সাধারন কাজটা অসাধারণ ভাবে করলেই হয়

জুবায়ের দিদার › বিস্তারিত পোস্টঃ

রোগ থেকে রোগের সন্দেহ জিনিশটা কিন্তু বেশি বিপদজনক

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

কোন একটা রোগের চেয়ে ওই রোগ হওয়ার সন্দেহটা আর বেশি বিপদজনক। কেন বলছি এই কথা-যদিও আমি এখনো বিশ্বাস করিনা বাংলাদেশের অন্য কোন ক্রিকেটার ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত তবুও যদি এমনটা হয় তাহলে কি হবে তাই ভাবছি-আমরা বাংলাদেশের মানুষ এমনিতেই আবেগ প্রিয়,আবেগ বশত আমরা অনেক কথাই বলে ফেলি, হুট হাট অনেক কিছুই করে ফেলি।



আর ক্রিকেটের উপর এই জিনিসগুলা একটু বেশিই। তাই যদি এমন কোন কাল অধ্যায়ের সূচনা হয়-তাহলে কি আমরা সেই আগের মত হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে খেলা দেখতে পারব-হয়ত দেখা যাবে- এক ওভারে কোন ব্যাটসম্যান কোন রান করতে পারল না, তখনই হয়ত আমাদের মনে প্রশ্ন ঘুরপাক পাকে-কারন কি এইটা কি পাতান ম্যাচ? আবার হয়ত কোন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কোন বলার অনেক গুলা রান দিয়ে বসল তখন মনে বার বার প্রশ্ন জাগবে- বোলার কি



স্পট ফিক্সিং করছে? এমন কিছু আসলে আমরা চাই না, চাইনা আমাদের আবেগগুলো খুব সহজে সস্তা হয়ে যাক। আবার সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি -চলছে বাংলাদেশ বনাম কোন একটি দলের খেলা আর কেন জানি আমাদের গায়ের প্রতিটা লোম দাড়িয়ে আছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ডি মুন বলেছেন: "এমন কিছু আসলে আমরা চাই না, চাইনা আমাদের আবেগগুলো খুব সহজে সস্তা হয়ে যাক "

সহমত

৩১ শে মে, ২০১৩ রাত ৮:৩২

জুবায়ের দিদার বলেছেন: ধন্যবাদ ভাই

২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসলে এসবই আন্তর্জাতিক চক্রান্ত,,,,,,,বাংলাদেশ ক্রিকেটে খুবই ভাল করছিল,,,,,,,,,,আর তাই রাজা মহারাজারা বাংলাদেশকে ডুবাতে উঠে পড়ে লেগেছে,,,,,,,,,,,,,আমাদের ক্রিকেটারদের কোন দোষ নেই,,,,তারা চক্রান্তের শিকার,,,,,,,,,তবে ভুল থেকে চরম শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে,,,,,,,,,ক্রিকেট বোর্ড আসা করি ভাল একটি ভূমিকা পালন করবে,,,,,,,,,,,,,

৩১ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

জুবায়ের দিদার বলেছেন: সেই আশায় বুক বেঁধে রাখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.