নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুত্তার ল্যাজ ১২ বছর চুঙ্গার ভিত্রে হান্দাইয়া থুইলে ও ব্যাকাই থাকে !!!

জন্মের আইলসা একটা পোলা

দিকভ্রান্ত একা

অসম্ভব অলস একটি পোলা আমি !! বিবিএ, এমবিএ, আর মার্চেন্টডাইজিংএ পোস্ট গ্র্যাজুয়েট করেছি। আইটি'র উপর ও একটা ডিপ্লোমা নেওয়া আছে কিন্তু কাজে লাগে না ! ঘুমাইতে খুব ভালো লাগে, কিন্তু সুযোগ খুবই কম :(

দিকভ্রান্ত একা › বিস্তারিত পোস্টঃ

বাঘের সংবিধান :D:D:D

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

একবার জঙ্গলে বাঘের খুব শখ হইলো একটা সংবিধান তৈরি করবো ! যেই ভাবনা সেই কাজ, শিয়ালরে ডাইকা ইচ্ছার কথা কইলো, শিয়াল তো চাল্লু মাল, লগে লগেই বুঝলো কি বানাইতে হইবো :) যাইহোক, একটা কমিটি বানানো হইলো, এবং অবশেষে জঙ্গলের লেইগা একটা সংবিধান ও বানানো হইলো :P বাঘ ঘোষণা দিলো, সবাইরে এইটা মাইনা চলতে হইবো এবং এইটা অপরিবর্তনশীল :P কিছুদিন পর শিয়াল একটা দরকারে বাঘের বাসায় গেলো , বাঘ অন্যঘরে একটা কাজে বিজি থাকায় শিয়াল অপেক্ষা করতেছিল। হঠাৎ শিয়ালের চোখ গেলো সংবিধানের মূল কপির দিকে , দেখলো উপরের দিকে প্রায় অর্ধেকের মতো পৃষ্ঠা ছেঁড়া !!! :-/



বাঘ কাজ সেরে শিয়ালের কাছে আসতেই শিয়াল পৃষ্ঠা ছেঁড়ার কারণ জানতে চাইলো । বাঘ মাথা চুলকে বললো, "না, মানে গত একসপ্তাহ ধইরা টয়লেট টিস্যু শেষ হইয়া গেছে, উপায়ন্তর না দেইখা এইটা দিয়াই কাম চালাইতেছি " !!! :D শিয়াল জানতে চাইলো," কিন্তু জনাব, জঙ্গল টা হইলে ক্যামনে চলবো?? কুনু গাইডলাইন তো থাকলো না " ...বাঘ ক্ষেইপা শিয়ালের টুঁটি চাইপা কইলো, "ক্যান, আমি কি মইরা গেছি নাকি?? আমার মুখের কথাই সংবিধান" !!!!!!!



[ডিসক্লেইমারঃ এইটা শুধুই একটা জোকস, কোন কিছুর সাথে মিলে গেলে তা কাকতালীয় বই কিছু না]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

সাজিদনজরুল বলেছেন: fata fati hoyse. I like it. Waw. Kala bilay da koy gelo ga?

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

আরিফুর রহমান বাবুল বলেছেন: mamu likhe voe paila?? Voe paile likho keno??

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

উদ্ধারতের বলেছেন: মজাদার!!!

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

উদ্ধারতের বলেছেন: মজাদার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.