| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

মন তুমি কেমন গো...
নয় ত ঝলসে ওঠা ধানের খই
উপরে নিচে ওঠ নামার মই
বুকের মধ্যে অচিনা সই।
মন তুমি কত দূর...
নয় ত আকাশ সীমায়
চাঁদ নয় ত তারা নক্ষত্র সুরাসুর
মেঘের বাড়ি আড়ি ঝাড়ি।
মন তুমি কেমন গো
নয় ত মায়া ছায়া
কষ্টি নয় ত যষ্টি মধু
ঝাল তিতা চুকো
চিনা বড় দুর্বিষহ
মন তুমি কত দূর....
সমুদ্র নয় ত নদী পুকুর
শস্য শ্যামল মাঠ দিগন্ত
নয় ত ঘুড়ি উড়ন নাটাই সুতো।
মন তুমি কেমন গো
বকুল ফুল নয় তো
পদ্ম ফুল. সব ফুলের
একই ধরন গো
চিনা তবে গন্ধ বিড়ম্বনা
মন তুমি কত দূর...
পাতালপুরী নয় ত পাহাড় চূড়া
অন্বেষণের সুম সুমা
ঝর্ণাধারা জল নয় ত দূরত্ব !
৪-৮-২৬
২|
০৪ ঠা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪৮
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: শব্দের ছান্দসিক গাঁথুনি আর প্রকৃতির উপমায় ভরপুর খুব সুন্দর ও ভাবনাময় একটি কবিতা উপহার দিয়েছেন। চমৎকার এই মননশীল লেখাটির জন্য শুভকামনা রইল!