| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে না ডাঙা ঘর-
তবুও দেখতে হয় ভবন বিশ্বাসে
দুবলা ঘাসে, বন্ধুত্বের সময় সরোবর।
একদিন ক্লান্তির হবে অবসান,
চারিধারে বালুচর- শ্মশান,
দেখবি না আর বুনোহাসঁ,পানকৌড়ি সাঁতার,
ব্যস্তবতায় শুধু হেঁটে যাচ্ছে দিঘল,
বিকাল কিংবা সন্ধ্যার ঝর্ণা জল-
এভাবেই আনো ব্যস্তবতার আলোঘর।
২৫-১০-২৬
২|
২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
ভোরের ক্লান্তি দেখে না ভাঙা ঘর—
তবু দেখতে হয় ভবন বিশ্বাসে দুবলা ঘাসে,
বন্ধুত্বের সময় সরোবর।
.........................................................
মেঘের আড়ালে লুকানো যে ক্ষত যত,
রাতের আঁধারে একাকী কাঁদে যে মন,
সেখানেই এসে আশার প্রদীপ মতো,
হাত বাড়িয়ে দেয় চেনা কোনো একজন।
পাথর সরায়ে ফুটবে যে ফুল ফোটার,
পাহাড় ডিঙিয়ে নদী তো খুঁজবেই পথ,
আমাদেরো আর সময় যে নেই থামার,
পিছে ফেলে যাই দুঃখের ভাঙা রথ।
বুকের জমিনে ফাটল ধরেছে যত,
মায়ার পরশে জুড়াক সে সব ব্যথা,
পথ চলি মোরা ধুলোবালি মেখে সতত,
বুকে নিয়ে শুধু আজীবনের নীরবতা।
৩|
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৫
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: সুনীলের কোনো কবিতা পড়েছেন?