| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

সংসারে মন না থাকিলে, তুমি অন্য মনা,
মন লুকিয়ে রাখ কোণ খানে-
ও চন্দ্রের সোনা;
অল্প স্বাদের দুনিয়ায়
কেনো থাকবে ভাঙ্গা গড়ায়,
মনের সওদা মন দিয়ে করতে হয়;
আমি মন দেখেছিলাম আন্ধার ঘরে
আলো তো পাইনি শুধু আঁধারে,
তবু মন বান্ধিছি অন্য মনে
যাচ্ছে সময় দুঃখ ছুঁয়ে ছুঁয়ে;
কি খরিদ করলাম দেখে শুনে;
দেখি মন, মনের সুখ নক্ষত্র রাত,
দেহ দেয় যন্ত্রণার সমুদ্র খাত-
জীবন বয় প্রেমযমুনার ঢেউ
নিঃশ্বাসের গায়ে গন্ধ ভাসে-
কষ্ট ভাবি বয় মৃত্তিকার কি সয়।
১১-১১-২৬
২|
১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৪
সাইফুলসাইফসাই বলেছেন: সু্নদর কবিতা
৩|
১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।