| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আবার বোকার চাদরে
তোমাকে ঢাকতে চায়!
যেখানে আবারও রক্ত-
থাকবে তোমার আত্মীয়;
দেখবে লাশ আর লাশ
চোখ খোল একটু বোঝ
অল্প সময়ে হারাতে চাও
জীবনের সাধ-আহ্লাদ;
কাণ্ডজ্ঞান শূন্য কর না
বোকার স্বর্গে থাকো না
ন্যায় অন্যায় দেখো শুধু
কেননা তুমিও মানুষ-
স্বার্থের পুজারী হয়ো না
একটু চালাক চতুর হও-
এ ক্ষণী সময়ের জন্য
হারাইও না আর আত্মীয়।
১৮-১১-২৬
২|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৫
শায়মা বলেছেন: বোকারাই আসলে চালাক!
আর অতি চালাকের গলায় দড়ি পরে ভাইয়ু!!!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
বোকার স্বর্গে আর নয় বসবাস
...............................................................
বোকার স্বর্গে থেকো না ভাই, চোখটা একটু খোলো,
ভাসা ভাসা স্বপ্ন ছেড়ে মাটির দিকে চলো!
মিষ্টি কথার ভেলকিবাজি চলছে চারিপাশে,
স্বার্থ ফুরালেই সবাই কেমন মুচকি হেসে কাঁশে।
ন্যায়-অন্যায়ের হিসাব করো, বিবেকটাকে জাগাও,
চামচামি আর তেলবাজিটা একটু দূরে ভাগাও!
মানুষ হয়ে জন্মেছো ভাই, নও তো কোনো রোবট,
নিজের স্বার্থেই কেন শুধু খুলছো মুখের কপােট?
পকেট ভারী করার নেশায় অন্ধ কেন আর,
সবাই মিলে ভালো থাকা আসল চমৎকার।
স্বার্থপরের তকমা ছেড়ে, মানুষ হবে ভাই খাঁটি,
নইলে কিন্তু জীবনটা হবে পচাঁ কাঁদামাটি!