| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বরের কাছে কি চেয়েছিলাম সে সান্ধ্য প্রার্থনায়—মনে নেই। জাদুঘরে কাঁচঘেরা পুথি ইচ্ছে হতো উল্টেপাল্টে দেখি, পড়ি। ধূলোওড়া উদাস বিকেলে—পারতাম যদি উড়ে যেতে অচিন দূর দেশ! আহা, সভেৎলানা খরকিনার মতো দীর্ঘকায় সহপাঠী আমার ছিলো না!
পুরোনো আসবাবের মর্চে পড়া জীর্ণ কীলক তুমি দেখেছো, অরিত্রি? দেখোনি। কিন্তু আমি দেখেছি। তাই পৃথিবীর কাছে আজ আর স্মারক চাই না। পৃথিবী দেয় না যে!
আজ থেকে অনেকদিন পর তুমিও জেনে যাবে, পৃথিবীর কাছে স্মারক চাইতে নেই। পৃথিবী দেয় না।
১৭ ই জুন, ২০২৬ বিকাল ৪:১৩
অর্ক বলেছেন: খুশি হলাম। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
২|
১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৯
Monamaggio বলেছেন: These articles share previously unpublished documents, memoirs of freedom fighters (Mukti Bahini papa's freezeria), or historical events that shaped the nation of Bangladesh.
৩|
০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৪৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার হয়েছে। ছবিটাও চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এই ধরণের লেখা আমার ভালো লাগে ।