| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি কিছু বলতে চাই তোমাকে। সান্দ্র হাওয়ায় ভাসছে বহুদিন আগে হারানো দুরবিন। সাথে বৈচিত্র্যে ভরপুর রোমাঞ্চকর কতো স্মৃতি! মনিরুদ্দিন আহমেদ নামের কাওকে ভাবছিলাম; কখনও দেখিনি—আলাপকালে জানা। তার দ্বিতীয় স্ত্রী বেটেখাটো—কৃষ্ণকায়। বয়সেও ঢের ছোটো। মনিরুদ্দিন দুধে-আলতা রঙ—দীর্ঘকায় সুপুরুষ। দৃশ্যত বেমানান, কিন্তু সুখী দম্পতি ছিলো।
অষ্টম শ্রেণির ছাত্রী। দাবা খেলো। গান গাও ভালো। নাচো। যাও নাচের স্কুলে। পাঠ্য বইয়ের বাইরেও কতো অধ্যায়ন! দারুণ সুন্দর এ রাত জুনের মেয়ে। নীল চাঁদোয়া। পৃথিবীর শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকে কিছু বলতে চাই তোমাকে। শোনো। মন দিয়ে পড়ো, নাচো-গাও, ঠিকঠাক যাও স্কুলে। কিন্তু দাবা খেলো না। উহু, খেলো না—বড়ো গোলমেলে।
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩
অর্ক বলেছেন: পুরনো লেখা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫৯
সুব্রত দত্ত বলেছেন: ভালোই লাগলো। কাজী নজরুল ইসলামের ‘শিউলিমালা’ গল্পটির কথা মনে পড়লো। কিন্তু কেমন যেন আবার গল্পটা এলোমেলো হয়ে গেলো। আরেকটু বিশদ লেখা হলে হয়তো বুঝতে উঠতে পারতাম।