| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
=এক কাঠা জমি চাই=
তুমি আমার নামে লিখে দাও হৃদয় জমি
প্রেম ফুলের বাগান করবো, যত্নের হবে না কমি,
ফুল ফুটাবো ভালোবাসার, হাজার পাপড়ি মেলবে ডানা,
জমি রেজিস্ট্রি করে দিয়ো,
রঙবাহারি প্রেম ফুলের জন্ম দেব প্রিয়।
০১।
কত শখ জানো মনের অলিগলি
সহস্র বৃক্ষরাজি হতে ফুটবে ইচ্ছের কলি
সে ইচ্ছেরা মৌ পোকা হবে, হবে ভ্রমর,
এক টুকরো হৃদ জমি, ভালোবাসার বাগান, প্রেম সে হবে অমর।
০২।
আড়মোড়া ভেঙ্গে ঘুম রোজ ভোরে
ফুল বাগানে রাখলেই চোখ, তুমি সুখের ঘোরে,
পাপড়ি ছুঁয়ে বলে দিয়ো, এই ভালোবাসি
জমির মূল্য পেয়ে যাবে, ঠোঁটে যে প্রেম ছোঁয়া হাসি!
০৩।
০৪।
০৫।
(স্যামসাং গ্যালাক্সি ২৪ আলট্রা)
১৫ ই জুন, ২০২৬ রাত ৯:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হয়েছে মন্তব্য। অনেক ধন্যবাদ ভাইয়া
২|
২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব ফুলের ছবি, চমৎকার সব পংক্তিমালা! +
৩|
২০ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫১
শায়মা বলেছেন: এই ফুলটা একটা সময় আমাদের বাসায় আলোর মত ফুটে থাকতো! সবার খুব চেনা ফুল না। কিন্তু আমাদের বাসায় আনা হয়েছিলো প্যাকেটে করা বীজ। সেই তখন কলেজে সবে উঠেছি তখন এর সাথে পরিচয় আমার ...... অবাক লাগতো ছোট ছোট ঝোপের মত গাছে এক থোকা ফুল।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২৬ রাত ২:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "ফুল ফুটাবো ভালোবাসার, হাজার পাপড়ি মেলবে ডানা,
মনের গভীরে বোনা কত গল্প, আজ হয়ে যাক সব চেনা।
নীল আকাশে ভালোবাসার সুবাস ছড়াবে রঙিন আলো,
তোমার ছোঁয়ায় মুছে যাক সব, শুধু পাপড়ি ছুঁয়ে মন ভালো।"