| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুমি আমরা
লেখার সর্বস্বত্ব সংরক্ষিত।আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না।
অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে কেউ?
কত ব্লগার এলো-গেলো,
দিনে পরে দিন।
কোনমতেই টিকে আছি,
আর আছে এডমিন।
প্রথম পাতায় চেয়ে দেখি,
নেই আজি কেউ চেনা।
আমিও হয়ত হারিয়ে যাব
চুকিয়ে লেনা-দেনা।
২|
১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
হুমায়রা হারুন বলেছেন: অনেক অভিনন্দন!
৩|
১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
মাহদী হাসান শিহাব বলেছেন: অনেক লম্বা সময়ব্যাপী এখানে আছেন।
যারা এমন লম্বা সময় ধরে ব্লগের দুনিয়ায় আছে, তারা অনেক কিছুর স্বাক্ষী।
আপনাকে অভিনন্দন।
৪|
১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফেসবুক আর ইউটিউবের ভিড়ে,
বুকের ভেতর আকুলতা ফেরে।
...............................................
ভিডিও আর রিলসের এই ঝড়ে,
ক'জন আর ব্লগ বাড়িতে নড়ে?
লাইক-কমেন্টের সস্তা চাতুরীতে,য়
শব্দ হারায় কাগজের ঝুড়িতে।
তবুও কিছু চাতক পাখি রোজ,
সামুপাড়ায় ঠিকই নেয় খোঁজ।
ব্লগবাড়ীর হাঁটাহাঁটির এই দিনে,
স্মৃতিরা ফেরে চেনা জানা সিনে।
অক্ষরে অক্ষর বুনে যাওয়া কথা,
সেখানেতে ভাঙছে নীরব নীরবতা।
ফেসবুকের ঢেউ আসুক যতই তীরে,
ব্লগাররা ফিরবে নিজের নীড়ে।
সামুর পাতা আজও কথা কয়,
শব্দের আলোয় কাটায় যে সংশয়।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৯
রাজীব নুর বলেছেন: ১৬ বছর!!
অনেক লম্বা সময়।
অভিনন্দন!