| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিমুদ্দি দফাদার
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে রোমান্টিক সিনেমার নতুন এক জগৎ তৈরি করেছিলেন তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মোহাব্বতে, কাল হো না হো—এমন অসংখ্য সিনেমা তাঁকে প্রতিষ্ঠিত করেছে 'কিং অব রোমান্স' হিসেবে।
শুধু বাণিজ্যিক সাফল্য নয়, স্বদেশ-এর মতো জীবনঘনিষ্ঠ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয়ও তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। শুধু এই একটি ছবি কতবার দেখেছি তা হিসেবের বাইরে। অভিনয়ের পাশাপাশি অসাধারণ উপস্থাপনা, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, রসবোধ ও ব্যক্তিত্ব তাঁকে অনন্য করে তুলেছে।
আজ তাঁর ৬১তম জন্মদিন। আমার শৈশবের চাঁদরাতে ঈদের দিন ভুল ভলিয়মে কম্পিউটার বাজানো গান, টেলিভিশনে, ভিসিআর, ডিভিডি তার ছবি বা গান —কত স্মৃতি যে তাঁকে ঘিরে!
শাহরুখ খান বাংলাদেশে একবারই এসেছিলেন একটি স্টেজ শোতে ২০১০ সালে। তার পারিশ্রমিক অজানা থাকলে ও সম্পন্ন অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার মতো। টিকিট না পেয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকেও নাকি মাটিতে বসে তাঁর অনুষ্ঠান উপভোগ করতে হয়েছিল!
আচ্ছা —শাহরুখ খানের প্রতি আমাদের এই ভালোবাসা কি নিছক ব্যক্তিগত পছন্দ ও নস্টালজিয়া, নাকি এর পেছনে কাজ করছে ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের কোনো সূক্ষ্ম প্রভাব?
যেভাবে রবীন্দ্রনাথের নাকি ভারতীয় আধিপত্যবাদ ট্যুল হিসেবে সাহিত্য ও সংগীত আমাদের সাংস্কৃতিক পরিচয়ের গভীরে জায়গা করে নিয়েছে!!!!!
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১:০৩
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এইসব খান-ফান ভারতীয় আধিপত্যবাদ ট্যুল।
এসব থেকে বেড়িয়ে আসুন....
বাঙালির খান একজন ই।
শহীদ ওসমান হাদী খান....
২|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১:০৫
সৈয়দ কুতুব বলেছেন: খানরা সবাই মুসলমান । ভারতে মুসলমানরা নিপীড়িত । ![]()
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১:১১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এপিজে আবদুল কালামের মতো খানেরা ও গীতা পড়া মুসলমান।
উনারা লাভ জিহাদের পক্ষের শক্তি ....
৩|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:৪১
শ্রাবণধারা বলেছেন: পোস্টের চেয়ে মন্তব্যগুলোই তো বেশি মজার!
আমি ক্লাস ৮-৯ এ পড়ার সময় তার যে সিনেমাটা প্রথম দেখি, সেটার নাম "বাজিগর"। সেই বয়সে সাংঘাতিক মনে দাগ কাটার মতো সিনেমা। সিনেমা দেখে ভাবলাম, এটা আবার কেমন কিসিমের নায়ক, ভিলেনের মতো কাজ-কারবার!
৪|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
চারাগাছ বলেছেন: শাহরুখ আমারও পছন্দের অভিনেতা, যদিও তিন নম্বরে। আগে আমির খান, তারপর সাইফ আলী খান।
'বাজিগর'–এর শাহরুখ, 'শক্তি' সিনেমায় তাঁর ক্যামিও আর 'স্বদেশ'—বিশেষ করে সিনেমাটা আমার ভীষণ প্রিয়।
তবে শাহরুখ বা রবীন্দ্রনাথকে ভালোবাসলেই ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের শিকার হতে হবে কেন?
সাংস্কৃতিক আধিপত্য অবশ্যই আলোচনার বিষয়। কিন্তু অন্য সংস্কৃতির প্রতি ভালো লাগা আর সেই সংস্কৃতির আধিপত্য মেনে নেওয়া তো এক কথা নয়!
নিজের সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাস থাকলে অন্য সংস্কৃতির ভালো লাগার মধ্যেও নিজের পরিচয় হারিয়ে ফেলার ভয় থাকার কথা নয়।
আর 'স্বদেশ' দেখতে দেখতে নিজের দেশকে ভালোবাসার অনুভূতি জাগলে, সেটাকেও কি ভারতীয় আধিপত্য বলব?
৫|
০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বলিউড বাদশাহ শাহরুখ খান এর জন্মদিনে শুভেচ্ছা !
.................................................................................
কিন্ত তিনি কি মুসলিম নারীকে বিয়ে করেছেন ???
তিনি কি সর্বদা মুসলিম খাবার খান ?
উনার ছেলে মেয়ে কি মুসলিম ভাবধারায় বড় হয়েছে ?
.................................................................................
এমন অনেক প্রশ্ন সাধারণ মানুষ জানতে চায় । প্রতিকূল অবস্হা
মাঝে মাঝে মোকাবেলা করতে হয় এবং সংবাদ মাঝে মাঝে পাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: শাহরুখ খান আসলেই কিং ; যদিও খানদের মাঝে আমার প্রিয় আমির খান । শুভ জন্মদিন কিং খান ।