নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এভাবেও ফিরে আসা যায় ..

২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে তিনি যে ধরণের মানুষ মনে হয় না রাজি হবেন ।

আসলে অনেকের কাছেই এখনো বিস্ময় জাগে যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। তাই সবাই যেন তাঁকে একটু ছুঁয়ে দেখতে চান। তিনিও সুযোগ পেলেই জনগণের কাছে ছুটে যান। সেলফি তোলেন, করমর্দন করেন। যাঁরা এখন তরুণী, তারেক রহমানকে দেখে বলেন, তাঁর তো এখনো তেমন বয়স হয়নি। দেখতে এখনো ভাইয়া ভাইয়া মনে হয় !

জলবায়ু সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যার সঙ্গেই দেখা হচ্ছে, প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্য হচ্ছে, তারেক রহমান এখন একজন ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে আবির্ভূত হয়েছেন। এমবিএতে পড়ার সময় লিডারশিপের বিভিন্ন ধরন নিয়ে পড়েছিলাম। সেখানেই ট্রান্সফরমেশনাল লিডারদের সম্পর্কে জানতে পারি। মহাত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলাকে এই ধরনের নেতৃত্বের উদাহরণ হিসেবে ধরা হয় ।

এ ধরনের নেতাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাঁরা ভবিষ্যতের বড় স্বপ্ন দেখান, মানুষকে অনুপ্রাণিত করেন, নতুন চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করেন এবং অন্যদের মধ্য থেকেও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলেন। তারেক রহমানের মধ্যেও আমরা এখন কিছু অনুপ্রেরণাদায়ক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। কেউ খেয়াল করেছেন কি না জানি না, নেতা এখন প্রতিদিন একই ধরনের পোশাক পরিধান করেন। সাদা-শুভ্র পোশাকে তাঁকে দেখা যায়। বিষয়টি সিঙ্গাপুরের আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা লি কুয়ানের কথা মনে করিয়ে দেয়।

লি কুয়ান দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে সিঙ্গাপুরে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী হয়েছিল। আমরা লি কুয়ানকে দেখিনি, তবে তারেক রহমানকে দেখছি। তিনিও এখন সাদা পোশাকে চলাফেরা করেন। আশা করি, পোশাকের এই শুভ্রতার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স বজায় থাকবে।

অন্তত দুজন সংসদ সদস্য তাঁর নির্দেশে এবার পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। এটিও নিশ্চয়ই নেতৃত্বের নতুন ধরনের দৃষ্টান্ত ! শুধু তাই নয়, নেতা এখন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করেন না। উল্টো সৌরবিদ্যুৎ ব্যবহার করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন ! এমন মহান উদ্যোগের কথা আমরা আগে কতজন নেতার কাছ থেকে শুনেছি ?

এরপর আসে দুপুরের খাবারের প্রসঙ্গ। তিনি এখন মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার খান। আমাদের সমাজে এমন মিতব্যয়ী মানুষ এখন আর তেমন দেখা যায় না। যেখানে অনেকের একবেলার খাবারের বিল কয়েক হাজার টাকা, সেখানে দেশের প্রধানমন্ত্রী মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার শেষ করেন !

একসময় টিভিতে 'সাদা মনের মানুষ' নামে একটি অনুষ্ঠান হতো। অনুষ্ঠানটি এখনো চালু থাকলে নিশ্চয়ই দেশনেতার নাম আলোচনায় আসত। এমনকি প্রতিযোগিতায় কে বিজয়ী হতেন, সেটিও হয়তো দর্শকদের কাছে বড় কৌতূহলের বিষয় হয়ে উঠত ! ইতিমধ্যে মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী নেতৃত্বের তালিকায় তারেক রহমানের নাম উঠে এসেছে । মুসলিম বিশ্বে তাঁর নতুন ভাবমূর্তি তৈরি হয়েছে।

সব মিলিয়ে দেশনেতার ৬২তম জন্মদিনে আমাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বের এই নতুন বৈশিষ্ট্যগুলো যেন আরও বিকশিত হয়। সাদা পোশাকের শুভ্রতা, ১৫০ টাকার মধ্যাহ্নভোজ, সৌরবিদ্যুৎ, মিতব্যয়িতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-সবকিছু মিলিয়ে বাংলাদেশ এক নতুন নেতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।

শুভ জন্মদিন, দেশনেতা !

ফটোকার্ড : ডেইলি সান

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:২৬

কলাবাগান১ বলেছেন: দেশনেতাকে রিয়েলিটি মাইনে নিতে হবে যে রোহিংগা জনগোস্ঠী আদতে বাংলাদেশ থেকেই উৎপত্তি..সবাইকে বাংলাদেশের পাসপোর্ট দিতে হলে দেশনেতার ত্রাহি অবস্হা হবে..ডিএনএ স্টাডি তো মিথ্যা বলে না...। গতকাল পাবলিশ হয়েছে।

২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের সাবেক এক দেশনেত্রীর নোবেল পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার ফলাফল রোহিঙ্গা সংকট।

২| ২০ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:১৬

আলামিন১০৪ বলেছেন: বাংলাদেশী আর ভারতীয়দের মধ্যে জেনেটিক মিল আছে, @ কলাবাগান, তাইলে পুশ ব্যাক কেন?

আদিকালে এপারের অনেক মানুষ কাজের জন্য মায়ানমার যেত- তারা বোধ হয় রেঙ্গুনে বসতি স্থাপন করেছে- ইঁহাদের অবস্থা কী?

@ কুতুব, দুর্নীতি দমন এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে- কারণ রাজনীতিবিদগণ রাজনীতি করেন আখের গোছাতে-
নিজের ব্যবসা বা প্রভাব বিস্তার পর্যন্ত ঠিক ছিল। কিন্তু দেশের মানুষের স্বার্থকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লুটপাট আর চাঁদাবাজির রাজত্ব মেনে নেওয়া যায় না

২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: নতুন যুগের লি কুয়ান তারেক রহমান । তিনি সফল হবেন ।

৩| ২০ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:২৩

আলামিন১০৪ বলেছেন: আরো একটা বিষয় যোগ করি- বিগত ইন্টেরিম সরকার পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট রুলস) এমনভাবে পরিবর্তিত করেছিলেন যে আগেভাগে প্রাক্কলন জেনে কাজ পাওয়া অসম্ভব হয়ে গিয়েছিল ।এমপি মণ্ত্রীদের লোকরা টেন্ডারে বিশেষ সুবিধা করতে পারছিল না। এখন আবার আগের ধারায় ফিরতে পিপিআর পরিবর্তন করা হচ্ছে- প্রধানমণ্ত্রী কি জানেন সেটা?

দেশের মানুষ একটা পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল- সে গুড়ে বালি।

২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সবার আগে জনগণকে নিজেদের পরিবর্তন হতে হবে ।

৪| ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৫

শ্রাবণধারা বলেছেন: ভালোই লিখেছেন! তারেক রহমান নিজের একটা ভাবমূর্তি তৈরি করতে চাচ্ছিলেন। সেটা সম্ভব হতো, যদি সুশাসন, অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও পররাষ্ট্রনীতির মতো কয়েকটি ক্ষেত্রে উন্নতির প্রমাণ দিতে পারতেন। সেটা হয়নি, তার অযোগ্যতাগুলোই প্রকাশ হয়েছে।

সন্দেহ নেই, জাতি হিসেবে আমরা দুর্ভাগা - আমরা ভালো নেতা পাইনি।

২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: সামনে হয়তো ভালো কিছু হবে । সরকার কে সময় দিন , আস্থা রাখুন ।

৫| ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মহাত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলাকে এই ধরনের নেতৃত্বের উদাহরণ হিসেবে ধরা হয় ।
.............................................................................................................................
ঐ পর্যায়ে যেতে হলে অনেক ধৈর্য ও প্রজ্ঞার প্রয়োজন দরকার, হতে হবে তাদের মতো কষ্ট সহিন্ষু ।
হতে হবে নিলোর্ভ আর পরমত শ্রদ্ধাশীল ।
আমি তো প্রথম থেকে সেই আশাবাদ ব্যক্ত করেছিলাম, কারন তিনি বহুদিন বিদ্যার পাদপীঠ লন্ডনে বসবাস করেছেন
আমার কাছে মনে হয়েছিলো প্রকৃতি কোন একটি উছিলায় উনাকে বিশ্বের উন্নত দেশে নিয়ে গিয়েছিলেন
পরবর্তী প্রস্তুতি নেবার জন্য ।

................................................................................................................................
আমি এখনো আশাবাদী, ধংশস্তুপ থেকে, আগামীর সুন্দর স্বাশত: জীবনের চারাগাছ জন্ম নেয় ।

২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি ।

৬| ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।
একদিন দেখবেন তারেক রহমান কারাগারে। বাকি জীবন হয়তো তার জেলেই কাটাতে হবে। কিছুই বলা যায় না।
বাংলাদেশ সব সম্ভবের দেশ।

২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১২

সৈয়দ কুতুব বলেছেন: ২০২৪ সালের জুলাই মাসের আগে আমও বিশ্বাস করতাম না যে, 'সব সম্ভবের দেশ বাংলাদেশ' । কিন্তু শেখ হাসিনা যখন ছাত্র হত্যার প্রেক্ষাপট তৈরি করলেন এবং শেষ পর্যন্ত ভারতে হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন, তখন থেকে বিশ্বাস করতে শুরু করেছি, বাংলাদেশে আসলেই সব সম্ভব। তাই তারেক ভাইয়ার ক্ষেত্রেও যে কোনো কিছু ঘটতে পারে। আপনার সঙ্গে একমত।

৭| ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনার কথাগুলো খুব অনুপ্রেরণামূলক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.