| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের ডিসেম্বর মাস পর্যন্ত আমার কন্যারত্ন নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে ; প্রথম ২/৩ মাস ঢিলে ঢালা ভাব । ডিসেম্বর শেষ হয়ে আসতেই তার টনক নড়ে , উপার্জন করা চাই --ফেব্রুয়ারীতে বই মেলা । গতবার থেকে সে তার ভাইয়ার গৃহশিক্ষিকা । বেতন ছিল সেবার ৫০ টাকা প্রতি মাসে । ভাইয়াকে পড়ানো মানে হল দুজনের একসাথে ব্যস্ত থাকা , নালিশের ঝুড়ি ঢাকনা বন্ধ তখন । মাঝখান থেকে আপুর সন্মান রক্ষার্থে ভাইয়া লেখা পড়া ঠিকমত করে ফেলে । গতবার মেয়ের দুমাসের বেতন ১০০ টাকা , অগ্রীম ৫০ টাকা ; মোট ১৫০ হয়েছিল । বইমেলায় গিয়ে বই দেখে আর কষ্ট করে কাঁধের ঝোলানো ব্যাগের তলায় পড়ে থাকা ছোট্ট পার্স বের করে করে পয়সা গোনে । কটা বই কেনার পরে ১০ টাকা অবশিষ্ট । মনটা খারাপ দেখে এক বিক্রেতা নিজেই মন খারাপ করে ফেলে ; তাকে আস্বস্থ করি যে বই আমি দেব কিনে , তবে পরে , চোখের ক্ষুধা মিটে গেলে । শেষ পর্যন্ত মেয়ে আমার ৬৯০ টাকার বই কেনে , বহনের কষ্টে বন্ধ করে কেনা । আমার নিজের কেনা বইয়ের ভার বহনে কষ্ট হতে থাকলে ( বিশেষ করে সবশেষে পাওয়া বুখারী শরীফের ১০ খন্ড একসাথে ) বাড়ির পথ ধরি । এর মধ্যে খুচরো টাকার প্রয়োজন পড়লে ওর ১০ টাকা নিয়েছিলাম । ফেরার পথে বার বার মনে করিয়ে দিচ্ছিল , আম্মু , তোমার কাছে আমি ১০ টাকা পাই , মনে করে দেবে কিন্তু ফিরিয়ে ; ভাবুন একবার , ৬৯০-১৫০= ৫৪০ টাকা দিয়েও ১০ টাকার দেনা শোধ হয় না ।
এবারে বেতন বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছিল । ২ মাসের বেতন নিয়ে তৈরী ছিল । আমার সময় হচ্ছিল না , পরে ২৫শে ফেব্রুয়ারী ওদের ছুটি ছিল স্কুল তাই সেদিন যাবার কথা বই মেলায় । ছেলেকে আমি কিনে দেব বই , তেমন কথা ছিল ।
তারপরে সব লন্ড ভন্ড করে দিল শ্বাপদেরা । ভুলে গেলাম বইমেলার কথা ! আমার এক বান্ধবী আগেই তার ছেলেদের নিয়ে ঘুরে এসেছে মেলা । তার পিতৃকূল -শ্বশুর কূলে মেয়ে বাচ্চা নেই , আমার মেয়ে আদরের খুব ।সে বারবার মনে করিয়ে দিচ্ছিল যেন ২৭ বা ২৮শে ফেব্রুয়ারী নিয়ে যাই মেলায় । পরে না পেরে মনে করিয়ে দিলাম যে আমার মেয়ের সহপাঠির বাবা নিহত হয়েছেন , ফোনে এটা শুনে সে চুপ করে গেল ।তারপরেও মেয়েকে বলেছিলাম --সে যেতে চাইলে নিয়ে যেতে পারবো ,তবে ওর সহপাঠি ছেলেটার কথা যেন মনে রাখে । আমার মেয়ে যেতে রাজী হল না বইমেলায় । বলল , আম্মু ,কিনে দিও দোকান থেকে বই ।
আজ মেয়ের সাথে কথা হল , বললাম তোমার উপার্জনে বই কেনা হয়নি , আর কতজনের কত ক্ষতি হয়ে গিয়েছে এবার পিলখানাতে ( আমি আর ওদের বাবা ওদের সামনে বীভৎস ঘটনাগুলো সাধারনত আলোচনা করিনা ) , তোমার টাকাগুলো ওদের মধ্যে যারা ভুক্তভোগী তাদের জন্য কাজে লাগানো ভাল । মেয়ে সেটাতে রাজী হলো ; তারপরেও জানতে চেয়েছিলাম সে নিজে থেকে দিলে আমি নেব , নাহলে নয় । বলল , হ্যা আম্মু , এবার আমি বই চাই না , তুমি আমার টাকাটা ওদের জন্য কাজে লাগাও ।
আমার লক্ষী সোনা চাঁদের কনা , আমার রত্ন । জানিনা বড় হতে হতে কেমন হবে , তবে আমি আপাতত: ধন্য এমন সন্তানের মা হতে পেরে ।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৪
মেহবুবা বলেছেন: আমার সব প্লাস যেন ওরা পায় , ওদের সহপাঠিরা পায় ; অন্য বাচ্চারা পায় , সেই কামনা করি ।
২|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০
এম এ হক বলেছেন: আপনার চাঁদের কণার জন্য শুভকামনা......
যে বই ভালোবাসে সে বড় হয়ে কেমন হবে তা নিয়ে আপনাকে এতো বেশি ভাবতে হবে না!!!
চাঁদের কণা বড় হয়ে আস্ত একটা চাঁদ ই হবে.....
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৭
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে । সব অশুভ ছায় থেকে যেন সবাই নিরাপদে থাকে । ভাল থাকবেন ।
৩|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৪
কালপুরুষ বলেছেন: ভাল লিখেছেন। খুব ভাল লাগলো পড়তে। মা, মেয়ে (পিচ্চি গৃহ শিক্ষিকা) ও ছেলের জন্য শুভকামনা রইলো। শিক্ষকের বেতন বৃদ্ধির দাবী রইলো যাতে সামনের বইমেলায় মনের সুখে বই কিনতা পারে।
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৮
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে । শিক্ষিকার বেতন বৃদ্ধি করা হয়েছে এবার তাই দেখে সে নিজে বেঁকে বসেছিল , বলেছে , আগেরটাই দাও । আমি বললাম , বোকা মেয়ে , ওর বাবা বলে ,জানে তো মা দেবে পুষিয়ে ।
৪|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৭
নাজিরুল হক বলেছেন: হুম.....
ভাল লাগলো।
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:১৯
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ,ভাল থাকুন ।
৫|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৬
আবু সালেহ বলেছেন:
কালপুরুষদার সাথে সহমত পোষন করছি...
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৬
মেহবুবা বলেছেন: কালপুরুষদার সাথে সহমত পোসন করে লাভ নেই --শিক্ষিকা নিজেই রাজী নয় !
৬|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪২
নিঃসঙ্গ বলেছেন: আমি প্রথম গৃহশিক্ষক হিসাবে পাইছিলাম ১০০ টাকা তখন আমি ফাইভে পড়ি পড়াইতাম ওয়ান এর একটা পিচ্চিরে। সেটা সেই ৯৪-৯৫ এর ঘটনা আর আপনি এইসময় ১০০টাকা দেন এটা ঠিক না বেতন বৃদ্ধির দাবী জানাচ্ছি।
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২২
মেহবুবা বলেছেন: এসব মন্তব্য মনে হয় মুছে দিতে হবে ! তা না হলে আন্দোলন দানা বাঁধতে পারে পরিবারে ! ছাত্র দেখা যাবে শিক্ষিকার থেকেও জোরে শ্লোগান দিচ্ছে , তেমনি ঘটে এ সংসারে আমার ।
৭|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:০১
হীরক রাজা বলেছেন: ভাল থাকুক মা ও মেয়ে
০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৪
মেহবুবা বলেছেন: আপনিও ভাল থাকুন ,সবার জন্য শুভকামনা ।
৮|
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫২
প্রচেত্য বলেছেন:
কতটা সৌন্দর্য থাকে মমতায়, মায়া আর ভালবাসায় !
যে সৌন্দর্য খুজতে হয়ত অনেক দূর পাড়ি দিতে হয়, কিন্তু আমি বলি, সৌন্দর্য তো এখানেই যেমন লেখায় পেয়েছি তেমনি বাস্তবতায় !
অনেক অনেক শুভকামনা ও দোআ রইল আপনার পরিবারের সকল সদস্যের প্রতি
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৭
মেহবুবা বলেছেন: খুব সুন্দর করে লিখেছ , কেমন কাব্যময় ।
অনেক ধন্যবাদ , শুভকামনা সবার জন্য ।
৯|
০৬ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
নুশেরা বলেছেন: বড় স্নিগ্ধ তোমার পুত্রকন্যা; দর্শনে, আচরণেও।
অনেক প্রশান্তি দেয়া একটা পোস্টের জন্য ধন্যবাদ মেহবুবা।
শুভকামনা সবার জন্য।
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩১
মেহবুবা বলেছেন: ধন্যবাদ তোমাকে । মাঝে মাঝে মনে হয় এই সব কোমল শিশুরা বড় হতে হতে কেমন বদলে যায় । তোমাকে ব্লগে দেখে ভাল লাগছে ।
তোমার মেয়ের খবর কি ? ভাল থেকো ।
১০|
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: শুভকামনা দুইজনের জন্যই
ভালো থাকুক ভালো কাটুক সবসময়!!
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৬
মেহবুবা বলেছেন: শুভ কামনা তোমার জন্যেও । ভাল থেকো যে যেখানে আছো ।
১১|
০৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩১
ম্যাভেরিক বলেছেন: অনাবীল সুখে সুন্দরে কাটুক শিক্ষিকার, ছাত্রের, তাদের মা বাবার, সবার জীবন।
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০
মেহবুবা বলেছেন: আপনার এবং আপনার পরিবারের সবার জীবন সুখী সুন্দর হোক , সেই কামনা করছি ।
১২|
০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
জেরী বলেছেন: মা ও মেয়ের জন্য শুভ কামনা রইলো
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩১
মেহবুবা বলেছেন: তোমার জন্যেও অনেক অনেক শুভকামনা ।
১৩|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:২২
গিফার বলেছেন:
শুভকামনা....
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
মেহবুবা বলেছেন: শুভকামনা তোমার জন্যেও ।
১৪|
০৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৭
রুবেল শাহ বলেছেন: Click This Link
Click This Link
ভাল থাকা হউক সবার .............
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪২
মেহবুবা বলেছেন: মেউ , ভালানি --শিরোনামে লেখাটি আমার প্রিয়তে আছে , খেয়াল করেন নি ?
ধন্যবাদ , মেয়েরা কেমন আছে ?
১৫|
০৯ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১০
সহজ্ বলেছেন: আমি জানি ওরা এমনই সুন্দর।
ঘটনাটি জানতে পেরে ভাল লাগল।মনে করি এগিয়ে যাওয়ার পথে এই অনুভুতিগুলো নিশ্চয়ই ওদের বিরাট আর শক্তিশালী করবে।
অন্য লেখাগুলোও আজ পড়তে পারলাম।কি বলবো......সাবলীল আর প্রতিভাপূ্র্ণ।
অনেক শুভকামনা।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৮
মেহবুবা বলেছেন: তুমি জান অর্থ হল তুমি তোমার দেখার বিশেষ চোখে দেখ ; তাই সুন্দর সব কিছু । আগেই বলে দিয়েছি আমার মেয়ে বড় হয়ে তোমার মত হবে । সেটা যেন স্রষ্ঠা শোনে । বুড়ো বয়সে কার মত হবে সেটাও বলেছি , তোমার বুড়ো বয়সটা জানা নেই তাই তোমার উদাহরন চাইতে পারি না ।
তুমি সময় পেলে , আমার লেখা - সার্বজনীন হয়ে যাওয়া সেইসব দিন ,পড়ে নিও । আমার পছন্দের ।
তুমি বেশ ভাল বাংলায় লিখতে পারছো , জানি ব্যস্ততা ,তবু সময় পেলে বসো ।
ছেলেকে আমাদের সবার আদর দিও । অনেক করে ভাল থেকো ।
১৬|
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০
অপ্সরা বলেছেন: কন্যারত্নদেরকে আদর আপু।
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬
মেহবুবা বলেছেন: কন্যারত্ন , পুত্ররত্ন --দু ভাই বোনকে আদর তো দেয়া হচ্ছে , তোমার পক্ষ থেকে দেব আবার ।
১৭|
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০
রেজওয়ান শুভ বলেছেন:
আপনার লেখার হাত দেখে ইর্ষা লাগছে রে আপু
আপনার মেয়ের জন্য দোয়া
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮
মেহবুবা বলেছেন: দেখো না ঈর্ষা করতে গিয়ে তোমার লেখা বেশী ভাল হয়ে যাবে ।
আমার ছেলের জন্য দোয়া নেই কেন ?
ভাল থেকো ।
১৮|
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: ![]()
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮
মেহবুবা বলেছেন: আর ওই কোনে বসে থেক না , মিস করতে চাই না ব্লগে ।
১৯|
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৩
সোহায়লা রিদওয়ান বলেছেন: ছোট বেলায় আমিও ছিলাম আমার ভাইদের টিচার, পড়তে ব্সালে ঠিক বোঝা যেতোনা কে টিচার আর কে স্টুডেন্ট! পড়াশোনার সফল পরিসমাপ্তি ঘটতো মারামারির মধ্য দিয়ে !! অতঃপর টিচারি বাদ ! বেতন না পাবার দুঃখে আমার সে কি কষ্ট! আমার ছোট ভাইরা আমার মান রক্ষার্থে কিচ্ছু করতোনা, একটুও পড়তোনা !! :-)
সব বড় আপু ভাইয়াদের কমন কিছু কাহিনী থাকে , তাইনা আপ্পি ??
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪০
মেহবুবা বলেছেন: আমার ঘরেও তো ঠিক বোঝা যায় না কে টিচার , তবে পড়াটা গুছিয়ে নেয় , রক্ষা ।
সবারই থাকে এমন গল্প জীবনের ।
২০|
১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪১
লীনা দিলরূবা বলেছেন: পুত্ররত্ন-কন্যারত্ন দুজনকেই আশীর্বাদ করছি-বড় হও, বড় মানুষ হও।
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪২
মেহবুবা বলেছেন: বড় হতে পারবে কিনা জানি না , মানুষ যেন হয় ।
তোমাকে যতটুকু জেনেছি ব্লগে ঘুরে ,মনে হয় তোমার বাবা মায়ের সন্তুষ্টি তোমাকে নিয়ে ।
সহজ নিকে একজন আছে নতুন ব্লগার , বয়সে ছোট , আমি শ্রদ্ধা করি তাকে ।
মেয়েকে বলি যেন তার মত হয় ।
২১|
১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৮
মদন বলেছেন: বেতন বাড়ানো হোক।
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৩
মেহবুবা বলেছেন: কুবুদ্ধি দেবার জন্য মাইনাস !!!!!
২২|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৬
কঁাকন বলেছেন: ভালো থাকুন সবাইকে নিয়ে
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৩
মেহবুবা বলেছেন: তোমরাও ভাল থেকো , সবাই ।
২৩|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৪৭
লীনা দিলরূবা বলেছেন: জানিনা বাবা মা'র সন্তুষ্টি আছে কিনা! তবে ওরা সন্তান অন্ত প্রাণ। ছেলে-মেয়েদের জন্য ভালবাসার শেষ নেই।
আচ্ছা একটা অনুমান করি-তোমার কন্যা দেখতে ওর বাবার মত আর পুত্রটি তোমার মত। ঠিক হল?
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
মেহবুবা বলেছেন: সব বাবা মাই সন্তান অন্ত প্রান ।
তুমি অনুমান বলছো কেন ? তুমি কি আমার পরিচিত কেউ ? বুঝতে পারছি না ।
আমার কন্যা এবং পুত্র শুধু দেখতে না , আচার আচরনেও বাবা এবং মায়ের মত আলাদা করে ।
সময় পেলে পোষ্ট দেব এটা নিয়ে ।
২৪|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
পারভেজ বলেছেন: ভালো লাগলো পিচ্চিদের নিয়ে কথা।
@লীনা মনে হয় ঠিক ধরেছে। তাই না?
২৫|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০২
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে । লীনা কিভাবে ধরল ঠিক না জেনে , না দেখে বুঝতে পারছি না ।
২৬|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:০৫
লীনা দিলরূবা বলেছেন: এই ব্লগে এভাবে কথাবার্তা বলি আমরা পরিচিত হইনি এখনো! এম্নি অনুমান করেছি। অনুমান করতে ইচ্ছে হল তাই।
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১৬
মেহবুবা বলেছেন: চমৎকার অনুমান তোমার ! ওদের বাবা প্রায়ই বলে -- ছেলে একেবারে মায়ের মত , এমনকি খাবার রুচীটাও আমার মত , আর মেয়ে তো বাবার কার্বন কপি ।
২৭|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:২১
নম্রতা বলেছেন: ~আম্মু , তোমার কাছে আমি ১০ টাকা পাই~
আপনার মেয়েটা খুব মজারতো !
শুভকামনা সবার জন্যে।
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
মেহবুবা বলেছেন: আমার মেয়ে মজার , ছেলে আরো ; তার চেয়ে বেশী মজার এই ব্লগের সবাই ।
২৮|
১৩ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৫
হাসান মাহবুব বলেছেন: আপনাদের এরকম গাইডেন্স পেলে মেয়ে ইনশাল্লাহ অনেক বড় কিছু হবে।ধন্যি মায়ে ধন্যি মেয়ে।
লেখাটি আমার শোকেসে রাখলাম।
১৩ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০০
মেহবুবা বলেছেন: আমরা যতটুকু পারি তার চেয়ে বেশী আল্লাহ দিচ্ছে পথ চিনিয়ে ওদের , আমাদেরও ।
শুভকামনা আপনার এবং আপনার পরিবারের সবার জন্য ।
২৯|
১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: নতুন পোস্ট কৈ !!
১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৫
মেহবুবা বলেছেন: নিজে তো গান টান নিয়ে উধাও , আবার অন্যকে বলছো নতুন পোষ্ট কৈ ।
তোমার নতুন ,পুরোন পোষ্ট কৈ ?
৩০|
১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৯
আইরিন সুলতানা বলেছেন: খুব চমৎকার লাগল মেহবুবা আপু...শিক্ষা, দ্বায়িত্বশীলতা, কর্তব্যবোধগুলো এখন থেকেই জেনে, না জেনে তৈরী হচ্ছে আপনার দুটি সন্তানের মধ্যে...
ভবিষ্যতের কথা আসলেই বলা যায় না..তবে এখনকার অনুভূতিটুকু খুব স্বর্গীয় ।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
মেহবুবা বলেছেন: কি যে হচ্ছে জানিনা , চারিপাশ দেখে ,নিজের বিভিন্ন অভিজ্ঞতা থেকে মাঝে মাঝে চিন্তিত হই ।
দোয়া করো যেন মোটামুটি ভাল মানুষ হতে পারে , বেশী ভাল হলে আবার কষ্ট বেশী পাবার সম্ভাবনা থাকে ।
৩১|
৩০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: প্রিয় একটা লেখা। আবার পড়লাম। কেমন আছেন আপু? আপনার ছেলেমেয়েরা কেমন আছে?
৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৬
মেহবুবা বলেছেন: ভাল আছি সবাই মিলে ; তুমিও নিশ্চয়ই আছো ভাল । সময় পাচ্ছি না ,তাই একটা লেখা দেব দেব করেও দেয়া হচ্ছে না ।
আমার ছানা - পোনাদের জন্য দোয়া করো ।
৩২|
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০২
হাসান মাহবুব বলেছেন: শেষের পোস্টটা মুছে ফেললেন? ভালো কথা, তাইলে এইবার নতুন পোস্ট দ্যান!
৩৩|
১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮
জনৈক আরাফাত বলেছেন: কণ্যারত্নের অনভূতিতে প্লাস!
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩৪|
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: এখন বেতন কত হয়েছে?
১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০১
মেহবুবা বলেছেন: এবার সব অগোছালো হয়ে গেছে ।
একটা বড় ঝড় গেছে ।
সময় হলে পড়ে নিও ' একটা শিউলিফুলের গাছ ছিল এখানে এখন নেই ।' ।
৩৫|
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২১
মে ঘ দূ ত বলেছেন: মন্তব্য অনেক দেখে প্রথমেই সার্চ করে দেখে নিলাম আগে মন্তব্য করেছি কিনা। নিশ্চিত হলাম যে করিনি ![]()
অবশ্য করলেও আরেকবার ভালো লাগা জানাতে দ্বিধা থাকতো না ![]()
আপনার কন্যারত্নটির জন্য শুভকামনা রইলো।
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩২
মেহবুবা বলেছেন: আপনি খুঁজে নিচ্ছেন আমার পোষ্ট , পড়ছেন ।
আমার ও ঝালাই হয়ে যাচ্ছে ।
শুভকামনা আপনাদের সবার জন্য ।
৩৬|
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯
বাবুনি সুপ্তি বলেছেন: সত্যি রত্ন। অনেক কিছু বোঝে। বাবুটাকে অনেক আদর।
২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৩
মেহবুবা বলেছেন: তুমি কেমন দেখতে জানি না । তোমার নামটা দেখলে আমার মেয়ের কথা মনে হয় ।
আমার বাচ্চারা এখন পর্যন্ত অনেক ভাল ।
তুমি ভাল থাকবে ।
৩৭|
২১ শে মে, ২০১০ ভোর ৬:০১
হাসান মাহবুব বলেছেন: প্রিয় একটা লেখা। বারবার পড়তে ভালো লাগে।
২১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৬
মেহবুবা বলেছেন: আমার ভাবতে ভাল লাগে ।
গেলবার আমার পুত্রের উপার্জন যোগ হয়েছে , গাছে পানি দেয়ার মজুরী ।
এই লেখা আপনার প্রিয় জানি ।
৩৮|
২১ শে মে, ২০১০ বিকাল ৪:৫০
সুরঞ্জনা বলেছেন: সন্তান তো একতাল কাদামাটি। আর মা হলো পরিশ্রমি কুমোর। কুমোরের নিপুন হাতের ছোয়া আর যত্নে যেমন কাসামাটি প্রান খুজে পায়, তেমনি মায়ের স্বযত্ন সুশিক্ষায় সন্তান হয়ে ওঠে মানব দরদী সহমর্মি। অনেক দোয়া রইলো সোনামনিটার জন্য। আর মেহবুবার জন্য শুভকামনা রত্নগর্ভা হও।
২১ শে মে, ২০১০ বিকাল ৪:৫৫
মেহবুবা বলেছেন: তুমি দেখি কবিতার ভাষায় শুভকামনা জানিয়ে গেলে ।
জানি না ওরা কি হবে ।
ওদের বাবা যেটা বলে ওদের , 'তোমার আম্মুর মত পাবে না , যে বাচ্চাদের কথা ভেবে সব দিকে ছাড় দিল ' ।
একটা ঘটনা নিয়ে লিখতে ইচ্ছে করছে । সময় পাই না বড় ।
শুভকামনা তোমার জন্য।
৩৯|
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৬
বৃষ্টিধারা বলেছেন: দারুণ লিখা ..... ![]()
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:০৫
মেহবুবা বলেছেন: ধন্যবাদ, যদিিও একটু দেরী হয়ে গেল (১৪টি বছর)!
৪০|
৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: প্রচেত্য বলেছেন: "কতটা সৌন্দর্য থাকে মমতায়, মায়া আর ভালবাসায়!" ওগুলো আমারও কথা। প্রচেত্য আগে ভাগে বলে ফেলেছেন, সাড়ে সতের বছর আগে।
আপনার রত্নদুটো এখন কী পড়ছে বা করছে, জানার ইচ্ছে রইলো।
৪১|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৩
মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ আমার এমন একটি লেখা মনে করিয়ে দেবার জন্য! সেসব দিন ভেবেও প্রশান্তি !
দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছাত্র ছিল।
মেয়েটা মাস্টার্স প্রোগ্রামে এবং ছেলে undergrad করতে গেল অল্পদিন DU তে পড়ে, দুজন আলাদা দেশে। তিনদিনের ব্যবধানে সে বছর দুজনের ফ্লাইট ছিল! দুজনেই fully funded scholarship নিয়ে পড়তে গিয়েছে, নিজের চেষ্টা আর যোগ্যতায়।
দুয়া করবেন যেন ওরা ভালো ঈমানদার মানুষ হতে পারে এবং পেশাগত জীবনে সার্থক হতে পারে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৯
বিপ্লব কান্তি বলেছেন: মা ও মেয়েকে +