| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীবার আসবার সময় একটা কলম এনো ,
ঝর্না কলম , কালি কোন সমস্যা নয় ,
কালিমা কুড়িয়ে তৈরী হবে ।
লিখবো যত খুশী , ভুল হলে কেটে দেব --
আবার লিখব , তারপরে আবারো ।
সারা রাত জেগে লিখবো ,
ভোর পার করে লিখে যাবো ,
খাতায় লিখবো , ঝরা পাতায় লিখবো ,
দেয়াল জুড়ে , মেঝেতে লিখবো ,
আঁচলে লিখবো , আড়ালের পর্দায় লিখবো ;
জানি ফুরোবে না লেখার কথা ,
কালিও অফুরন্ত ।
তুমি হয়তো রাবার আর পেন্সিলে অভ্যস্ত ,
লেখ আর মুছে ফেল ইচ্ছাকৃত ।
ভুল করে দিও না সেসব ,
লিখে মুছে ফেলবার শব্দ জানা নেই ;
শিলা লিপি লিখেছে যে হাত
তাকে অনুগ্রহ কর ।
মনে করে ঝর্না কলম এনো ,
অবিনশ্বর লেখা ললাটের ভাজে ,
তাকে স্থায়ী অক্ষরে লিখে রেখে যাবো ,
রেখে যাবো দিনলিপি ;
নিয়ে যাবো তোমাদের অগম্য শিলালিপি ।
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৪
মেহবুবা বলেছেন: কি বলব ?
২|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১৬
ক-খ-গ বলেছেন: ভাল লাগলো ![]()
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৫
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
৩|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১৮
অপ্সরা বলেছেন: বাহ আপু। অনেক সুন্দর।
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৫
মেহবুবা বলেছেন: তোমার মত হাজারটা গুন নেই । সুন্দর শুনে ভাল লাগছে ।
৪|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৪
নুশেরা বলেছেন: সুন্দর। অনেকদিন পর ঝর্ণা কলম দেখলাম। তবে ফাউন্টেন পেনের অক্ষর স্থায়ী হবেনা; চোখের জলেও ধুয়ে যাবে ![]()
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৬
মেহবুবা বলেছেন: তাহলে চোখের জল ফেলতে মানা ।
কেমন আছো ?
৫|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: তুমি হয়তো রাবার আর পেন্সিলে অভ্যস্ত ,
লেখ আর মুছে ফেল ইচ্ছাকৃত ।
আসলেই ...
ভালো লেগেছে ...
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৫
মেহবুবা বলেছেন: তাই তো , অনেকেই পারে লিখতে আর মুছতে । সবাই কি পারে ? জানিনা ।
৬|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৩১
সত্যের মত বদমাশ বলেছেন: বেশ বেশ বেশ!
১৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১২
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ,পড়েছেন জেনে খুশী হলাম ।
৭|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৩
লীনা দিলরূবা বলেছেন: বেশ!
১৬ ই মার্চ, ২০০৯ রাত ৯:২২
মেহবুবা বলেছেন: ধন্যবাদ তোমাকে ।
৮|
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮
জনৈক আরাফাত বলেছেন: বেশ +
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪
মেহবুবা বলেছেন: ধন্যবাদ ।
৯|
১৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫০
মিশু মিলন বলেছেন: 'মনে করে ঝর্না কলম এনো ,
অবিনশ্বর লেখা ললাটের ভাজে ,
তাকে স্থায়ী অক্ষরে লিখে রেখে যাবো ,
রেখে যাবো দিনলিপি ;
নিয়ে যাবো তোমাদের অগম্য শিলালিপি ।'
মুগ্ধ হলাম। কেমন আছেন?
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪
মেহবুবা বলেছেন: ভাল আছি , আপনি কেমন আছেন ? শুভেচ্ছা রইল ।
১০|
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: দুর্দান্ত ।
কবিতা চমৎকার হৈছে কিন্তু । +++++
২০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
মেহবুবা বলেছেন: আচ্ছা । দেখতে হবে কেমন পুত্র আর কন্যার মা আমি ?
১১|
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬
েজবীন বলেছেন: দারুন!
২০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৮
মেহবুবা বলেছেন: ধন্যবাদ জেবীন ।
১২|
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভাল্লাগছে খুবই ভাল্লাগছে।
২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৩
মেহবুবা বলেছেন: জেনে প্রীত হলাম ।
১৩|
২২ শে মার্চ, ২০০৯ ভোর ৫:১০
সহজ্ বলেছেন: অনেক সুন্দর লেখা।কালিমা দিয়ে তৈরী কালি শেষ হবার নয়।অসাধারন চিন্তাশক্তি ও ভাবের সমন্বয় রয়েছে লেখাটিতে।
১৪|
২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮
মেহবুবা বলেছেন: আমার শুধু চিন্তাই শক্তি আর ভাবের ছড়াছড়ি । কাজের বেলা তোমরা ।
১৫|
১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
জিনাত বলেছেন: তুমি হয়তো রাবার আর পেন্সিলে অভ্যস্ত ,
লেখ আর মুছে ফেল ইচ্ছাকৃত ।
ভুল করে দিও না সেসব ,
লিখে মুছে ফেলবার শব্দ জানা নেই ;
শিলা লিপি লিখেছে যে হাত
তাকে অনুগ্রহ কর । এত গভীরতা কোথায় পেলেন ...ভাল হয়েছে
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯
মেহবুবা বলেছেন: ধন্যবাদ , স্বাগতম ।
গভীরতা কোথায় দেখলে ? এটি কবিতা ।
১৬|
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০১
মিলটনরহমান বলেছেন: আহা সেই ঝর্ণা কলম!
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪০
মেহবুবা বলেছেন: সেই ঝর্না কলম !
১৭|
৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: কোথায় হারিয়ে গেল ঝর্না কলম দিয়ে লেখার সেই দিনগুলো!
"লিখবো যত খুশি, ভুল হলে কেটে দেব --
আবার লিখবো, তার পরে আবারও" - বাহ, চমৎকার! -
১৮|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৪০
মেহবুবা বলেছেন: আপনি বেশ আগ্রহ নিয়ে আমার পুরোন লেখা পড়ছেন, নিজের লেখা দেখে নিজ মুগ্ধ। আসলে মুগ্ধতা আমার বিষয় নির্বাচনে!
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১২
জইন বলেছেন: আমার eরাজাকার হান্টে মডুদের হস্তক্ষেপ..........