নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

ঝড় এলো এলো ঝড়

২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪১



কত ধরনের ঝড় হতে পারে প্রকৃতিতে, জীবনে সমাজে! কখনো কালবৈশাখী, কখনো তুমুল বৃষ্টি সহ ঝড়, কখনো ধীর গতির ঝড়! কত কি বদলে যায় হারিয়ে যায় ঝড়ের আঘাতে।
বাংলা একাডেমী প্রাঙ্গনে আমাদের পরিচিত বইমেলার উঠোনে চলছে বৈশাখী মেলা! নাগরিক জীবনে বৈচিত্র্য বয়ে আনে এমন সব আয়োজনে। কেনা বেচা হয়, আনন্দ ভাগাভাগি হয়, বিভিন্ন বয়সের মানুষের হাসিমুখ বেশ একটা খুশী খুশী আবহ তৈরী করে।
আমি গিয়েছিলাম জামদানী শাড়ীর খবর পেয়ে, যদিও মানসম্পন্ন জামদানী নেই, হয়তো দামের কথা বিবেচনা করে আনেনি।
এখন আসল কথায় আসি। মেলায় ঢোকার সময় হিন্দি গান বাজছিল মাইকে, বর্তমান সময়ের কোন গান। আমি বৈশাখী মেলা লেখা বিভিন্ন ব্যানার দেখলাম, অনেক কথাই আছে লেখা! তবে বাংলা গান বাজানো নিষেধ এমন কিছু পেলাম না। কর্তব্যরত পুলিশদের জানালাম বিষয়।
কিছুই হোল না, বেরুবার সময় শুনছিলাম আদনান সামীর "ভিগি ভিগি রাতও মে...."!
আমি সব ভাষার সব দেশের সংস্কৃতি এর বিষয়ে শ্রদ্ধাশীল এবং আগ্রহী বটে! তবে আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি কি এতটাই দূর্লভ অথবা মানহীন যে পাশে সরিয়ে রাখা যায়?

" ও আমার বাংলা মা তোর আকুল করা....,
একবার যেতে দেনা......
টাকঢুম টাকঢুম বাজাই বাংলাদেশের ঢোল......, "

এমন কত গান আছে সূর আছে অনবদ্য ! শিশু, কিশোর, যুবক যুবতী ওরা আমাদের এসব অপূর্ব সূর ছন্দ শব্দের সাথে একাত্ম হতে পারে শুনতে শুনতে, দেখতে দেখতে ! নিজেকে চিনতে পারে, তৈরী করতে পারে। সমৃদ্ধ তাকে দিয়ে আরো নতুন আরো ভালো কিছু পেয়ে যাবে এদেশ এ জাতি।
আজ মেলার শেষ দিন, শেষটা অন্তত সুন্দর হোক!
ঝড় চাই না, চাই শান্ত জীবনে শীতল বাতাস, বৈশাখে বড় বেশী প্রয়োজন!



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: পড়ে খুবই ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.