| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য, প্রিয় পোষ্ট, ডানে বায়ে কত কি! কিছুই নেই। মজার ব্যাপার হোল অন্যদের টা দেখতে পাচ্ছি ঠিকমত, ঝামেলা বিহীন!
আমার ব্লগবাড়িতে কার বা নজর লাগল
২|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৯
সুলাইমান হোসেন বলেছেন: আমি কিন্তু জীন ভূত ছাড়িয়ে ফেলতে পারি,জীন ভূত দুষ্টামি করলে আমাকে বলবেন ![]()
৩|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: হ্যাঁ আপুনি ডিভাইস চেইঞ্জও একটা কারণ হতে পারে।
৪|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: থাক থাক কেঁদোনা। দেখি কাভাভাইয়াকে পাই কিনা!!! ![]()
৫|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মোবাইল ভিউতে অনেক কিছু আসে না, আপু।
৬|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার ব্লগেও মাঝে মাঝে এমন হয়। এটা একটা টেম্পোরারি 'বাগ' মনে হয়। আমি ব্রাউজার চেঞ্জ করেও দেখেছি, অবস্থা একই। আরো কেউ কেউ বোধহয় এমন সমস্যা ফেইস করেছিলেন, এবং বলেছিলেন কয়েকদিন পর তাদের এম্নিতেই ঠিক হয়ে গেছে। আমারও কয়েকদিন পর ঠিক হয়ে গেছ।
আপনি ক্যাশে/হিস্ট্রি ক্লিয়ার করে দেখতে পারেন, ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন। এতেও কাজ না হলে ওয়েট করেন কিছুদিন, অসুখ সেরে যাবে নে ওষুধ ছাড়াই ![]()
৭|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫৮
করুণাধারা বলেছেন: 

আমি দুটো স্ক্রিনশট দিলাম। একটা ডেস্ক টপ মোডে আর আরেকটা মোবাইল মোডে। আপনি আপনার পোস্ট শুধু মোবাইল মোডে দেখতে পাচ্ছেন।
৮|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: পড়লাম
৯|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:১১
করুণাধারা বলেছেন:
আমি জানিনা আপনি মোবাইল ফোন থেকে করছেন কিনা। যদি তা হয়ে থাকে আপনার ফোন মোবাইল মোডে আছে। এটাকে ডেস্কটপ মনে করতে হবে, তাহলে আপনি উপরের ছবির মত দেখতে পাবেন। যদি আপনি আইফোন ব্যবহার করেন তবে ফোনের ডান দিকে নিচে তিনটা ডট দেখতে পাবেন। সেখানে টাচ করলে request mobile site/ request desktop site মন লেখা যেখানে দেখবেন সেখানে টাচ করলে ডেস্কটপ সাইট আসবে। অবশ্য আমার আইফোনে সহজে আসে না ডেস্কটপ সাইট দিযলেও একটা ডিম হয়ে থাকে ফলে বারবার চেষ্টা করতে হয়। অ্যান্ড্রয়েড ফোনের উপরের ডান দিকে তিনটা ডট আছে। সেখান থেকে ডেস্কটপ সাইট খুঁজে বের করতে হবে। মোটকথা, আপনি যদি ফোন দিয়ে ব্লগিং করে থাকেন তবে মোবাইল মোডে চলে গেলে এমন অর্ধেক ছবি দেখা যায়। এটাকে ডেস্কটপ মোড করতে হবে। তবে এ বিষয়ে আমারও খুব ভালো ধারণা নেই। এটুকুই জানি, তাই বললাম।
১০|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:১৩
করুণাধারা বলেছেন: দ্বিতীয় লাইনে মনে হবে না মোড হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪২
সুলাইমান হোসেন বলেছেন: ডিভাইস অথবা ব্রাউজার চেঞ্জ করুন।যেমন অপেরা মিনি,অথবা Brave ব্রাউজার দিয়ে চেষ্টা করুন।আর মোবাইল হলে ডেস্কটপ মোড অন রাখুন,কোম ব্রাউজার আপডেট করেও চেষ্টা করতে পারেন