| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে স্মৃতির বিশাল বোঝা দেখে বিস্মিত হতে হবে। কত মানুষের আন্তরিকতা, সহমর্মিতা জীবনকে সহনীয় করে দেয়। কল্যাণ হোক সকলের, সবার জীবন শান্তিময় হোক ; ব্লগার এবং ব্লগার নন সবার জন্য এক রাশ শুভকামনা।
*** বাগানবিলাস গত বছরে, আমার বারান্দায়।
এ গানের অনেক শব্দের অর্থ বুঝতে পারি না, তারপরও বাবর মুদাসসরের গায়কীর জন্য, পরিষ্কার কণ্ঠস্বর এর জন্য মুগ্ধ!
Click This Link
আজকের দিনটা অনেক কারনেই বৈশিষ্ট্যপূর্ন, দুটো লিখে দেই ---
১) আমার প্রিয় এক ছেলে কদিন আগে একটা ফলাফল পেয়ে লিখল
" Your little son has Alhamdulillah passed.... ", ওর মেসেজ পড়ে ফযরের নামাজ পড়ে দুয়া করতে বসে চোখ বেয়ে পানি পড়েছে ; ৫ বছর হোল নিজ দেশে যাওয়া হয়নি ওর! যাই হোক্ আজ একটা ছবি পাঠিয়েছে কেমন ভালো দেখাচ্ছে! মনটাই খুশী হয়ে গেল! আমার ছোট ছেলে বটে !
২) আজ হাতে পেলাম কিছু উপহার সামগ্রী; একটা মেয়ে তার বড় একটা ডিগ্রী নেবার সময় তাকে আমার জানা সে দিয়েছে। কত উপহার তো পাওয়া হয় এবং বেশীরভাগ ক্ষেত্রে আমি বিমুখ এ বিষয়ে।
অবশ্য বছরখানেক আগে একটা শান্ত ধৈর্যশীল মেধাবী মেয়ের দেওয়া গাঢ সবুজ বাক্সে একই রঙের কুরআন, জায়নামাজ, আরো অনেক কিছু অর্ডার দিয়ে নাম খোদাই করে দেয়া উপহার পেয়ে আপ্লুত ছিলাম সেটা পেয়ে -- এ বিষয়টা স্বীকার না করলে অস্বস্তি হোত তাই লিখলাম।
তবে আজকের উপহার সামগ্রীর বিশেষত্ব হোল যে দিয়েছে সে। মেয়েটি মেধাবী, চৌকস, ভদ্র, বিনয়ী, পরিশ্রমী এবং পরিমিতিবোধ গুণসম্পন্ন। তার বর যেখানে আছেন সেখান থেকে ফিরেছে মেয়েটি এবং সে দেশের কিছু নিয়ে এল। একটা ডায়েরী এবং কলমও আছে। আমি ব্যবহার করবো ইনশাআল্লাহ।
ভেবে দেখলাম নিজ অভিজ্ঞতার আলোকে যে কি পেলাম সেটার চেয়ে অবচেতন মনে চলে আসে কে দিল! যে দিল তার আবেগ স্পর্শ করে বৈকি তবে সে কতটা শ্রদ্ধার পাত্র সেটাই গভীরে প্রবেশ করে এবং মূল্য নির্ধারিত হয় সে বিবেচনায়।
ভালো থাকুক পরিচিত, অপরিচিত সবাই সবদিন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৯
মেহবুবা বলেছেন: না শুরু থেকে নয়, তবে পুরোন বটে।
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৪
চারাগাছ বলেছেন:
অভিনন্দন! সুদীর্ঘ পধ চলা আপনার। সেই অভিজ্ঞতা নিয়ে একটা লেখা আশা করছি।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫০
মেহবুবা বলেছেন: কত কিছু নিয়ে লিখতে চাই ! হয়ে ওঠে না।
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১
শায়মা বলেছেন: ১৮ বছর!!!!
কতগুলো দিন মাস বছর পেরুলো আপুনি!!!!!!!
তবুও তো আছো!!!!!!!!
তবু মনে রেখো.......
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪
মেহবুবা বলেছেন: আসলেই অনেকগুলো দিন ! তোমাকে মনে রাখবার কথা মনে করিয়ে দেয়া বাহুল্য নয় কি!! ব্লগে যারা আছে কিছুদিন তারা কি করে তোমাকে ভুলবে? সা ইন আর তুমি পরিপূরক !
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
মেহবুবা বলেছেন: গতকাল কয়েকটি কারনে বৈশিষ্ট্যপূর্ণ, তেমন ২টি --
১) আমার প্রিয় এক ছেলে কদিন আগে একটা ফলাফল পেয়ে লিখল
" Your little son has Alhamdulillah passed.... ", ওর মেসেজ পড়ে ফযরের নামাজ পড়ে দুয়া করতে বসে চোখ বেয়ে পানি পড়েছে ; ৫ বছর হোল নিজ দেশে যাওয়া হয়নি ওর! যাই হোক্ আজ একটা ছবি পাঠিয়েছে কেমন ভালো দেখাচ্ছে! মনটাই খুশী হয়ে গেল! আমার ছোট ছেলে বটে !
২) আজ হাতে পেলাম কিছু উপহার সামগ্রী; একটা মেয়ে তার বড় একটা ডিগ্রী নেবার সময় তাকে আমার জানা সে দিয়েছে। কত উপহার তো পাওয়া হয় এবং বেশীরভাগ ক্ষেত্রে আমি বিমুখ এ বিষয়ে।
অবশ্য বছরখানেক আগে একটা শান্ত ধৈর্যশীল মেধাবী মেয়ের দেওয়া গাঢ সবুজ বাক্সে একই রঙের কুরআন, জায়নামাজ, আরো অনেক কিছু অর্ডার দিয়ে নাম খোদাই করে দেয়া উপহার পেয়ে আপ্লুত ছিলাম সেটা পেয়ে -- এ বিষয়টা স্বীকার না করলে অস্বস্তি হোত তাই লিখলাম।
তবে আজকের উপহার সামগ্রীর বিশেষত্ব হোল যে দিয়েছে সে। মেয়েটি মেধাবী, চৌকস, ভদ্র, বিনয়ী, পরিশ্রমী এবং পরিমিতিবোধ গুণসম্পন্ন। তার বর যেখানে আছেন সেখান থেকে ফিরেছে মেয়েটি এবং সে দেশের কিছু নিয়ে এল। একটা ডায়েরী এবং কলমও আছে। আমি ব্যবহার করবো ইনশাআল্লাহ।
ভেবে দেখলাম নিজ অভিজ্ঞতার আলোকে যে কি পেলাম সেটার চেয়ে অবচেতন মনে চলে আসে কে দিল! যে দিল তার আবেগ স্পর্শ করে বৈকি তবে সে কতটা শ্রদ্ধার পাত্র সেটাই গভীরে প্রবেশ করে এবং মূল্য নির্ধারিত হয় সে বিবেচনায়
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: যেদিন আপনি প্রথম এ ব্লগে লিখা শুরু করেছিলেন, সেদিন যে শিশুটি এ পৃৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, সে আজ একজন পরিপূর্ণ যুবক এবং ভোটাধিকারপ্রাপ্ত নাগরিক। বলা যায়, এক প্রজন্মের দূরত্ব আপনি ইতোমধ্যে অতিক্রম করেছেন। এতটা দীর্ঘ সময়ে আপনি অন্যান্য অনেকের মত ব্লগ পরিত্যাগ করেননি, সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও সুযোগ পেলেই বারে বারে ফিরে এসেছেন। ব্লগ নিয়ে ভালো মন্দ মিলিয়ে আপনার নিশ্চয়ই প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তা থেকে মাঝে মাঝে কিছু কিছু করে লিখতে পারেন, বৃহত্তর পাঠকসমাজের সাথে শেয়ার করার জন্য।
ব্লগে আঠার বছর পূর্তির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা....
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৮
মেহবুবা বলেছেন: এখানে যে উৎসাহ, অনুপ্রেরণা, সহানুভূতি এবং প্রাসঙ্গিক পরামর্শ পেয়েছি বিভিন্ন বিষয়ে সে সব সত্যি কৃতজ্ঞতা জানাবার মত।
আমার কত ভালো সময় কত মন্দ সময় এখানে বসে কাটিয়েছি। কত আনন্দ পেয়েছি এক একজনের মজার মজার লেখা পড়ে।
সবার জন্য শুভকামনা।
৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৯
নীল-দর্পণ বলেছেন: ১৮ বছর! আউ আপনার ব্লগটাও ভোটার হয়ে গেল এবার :p
আপনার ১৮বছর দেখে আমি আমারটা চেক করলাম, ১৭ বছর ৯মাস আছি এই ব্লগে! ভাবলে অবিশ্বাস্য লাগে।
যাহোক বর্ষপূর্তির শুভেচ্ছা। এরকম করেই আরো আঠারো বছর পেরিয়ে যাক এই কামনা করি।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৫
মেহবুবা বলেছেন: তুমি আমার তিন মাসের ছোট ! আমি কিন্তু গুরুজন! হোক্ না ব্লগের হিসাব তবুও কদমবুচি কই?
আসলে মজা করছি। ভালো থেকো।
৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৯
সুলাইমান হোসেন বলেছেন:
৷ সেই ২০০৮ সালে ব্লগে ঢুকেছেন,তখন আমি ক্লাস থ্রীতে পড়ি।অবশ্যই দৃষ্টিনন্দন একটি রেকর্ড গড়েছেন এজন্য আপনাকে অভিনন্দন এবং মিষ্টিনন্দন দেওয়া হলো! ![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৭
মেহবুবা বলেছেন: মিষ্টি নন্দন নিয়ে কি করবো! মিষ্টি ১ কেজি না হোক আধা কেজি দিলেও হোত! থাক্ ছোট মানুষ কিছু বললাম না।
৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: ১৮ বছর পূর্তির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৮
মেহবুবা বলেছেন: ধন্যবাদ, আপনি তো অগ্রজ।
৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৮
আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,
দেড় যুগ কম সময় নয়! এতো দীর্ঘ সময়ে জড়ো হওয়া স্মৃতির বর্ণাঢ্য ছবিগুলো নিশ্চয়ই এখনও দোলা দিয়ে যায়, আনমনা করে তোলে হয়তো!
আঠারো বছর পূর্তির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
কল্যান হোক আপনারও। শুভ কামনায়.......
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৮
মেহবুবা বলেছেন: ঠিক বলেছেন, কত জনের কথা মনে আসছে।
শুভকামনা আপনার জন্য।
৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৯
কামাল১৮ বলেছেন: আমিতো এমনিতেই কামাল১৮।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২১
মেহবুবা বলেছেন: কামাল পাশা নিয়ে কবিতা পড়েছিলাম মনে পড়ল।
১০|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৮ বছর পূর্তিতে আপনাকে শুভেচ্ছা অবিরত। ভালো থাকুন সুস্থ্য থাকুন সবসময়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২১
মেহবুবা বলেছেন: আপনার জন্য শুভকামনা।
১১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা শুভকামনা আপু
থাকুন ব্লগের সাথে
থাকুন আমাদের সাথে
ভালোবাসি আপনাকে আর ব্লগারদের
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২২
মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য নিরন্তর।
১২|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা।
১৮ বছর আগের আর এখনকার সামুর মধ্যে কোন পার্থক্য দেখছেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮
মেহবুবা বলেছেন: ২০২৬ রাত ৯:২৭০
লেখক বলেছেন: পার্থক্য চোখে পড়বার মত। অপ্রিয় শোনালেও সত্য যে আমার এখানে প্রথম প্রায় ৭/৮ বছরে অত্যন্ত গুনী ব্যক্তিদের পদচারণা চোখে পড়ত; আমাদের মত সাধারণ ব্লগারদের সাথে সাথে। এই প্লাটফর্ম কে ভালবেসে নিবেদিতপ্রান অনেককে দেখতাম মানসম্পন্ন লেখা দিতে ! অনেকের কথা মনে আছে।
আমার মাঝে মাঝে মনে হয় তারা কেন একটু উঁকিও দেয় না, কোথায় তারা !
১৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৭
হুমায়রা হারুন বলেছেন: অনেক অভিনন্দন ১৮ বছর পুর্তি উপলক্ষে। ব্লগ আমাদের কত স্মৃতির ভান্ডার।
গানের লিংকের জন্য আরো একরাশ ধন্যবাদ।
গানের ভালো বাংলা অনুবাদ পেলাম না। তবুও লিংক অনুসরণ করে এইটুকু পেলামঃ
'Un k andaz-e-karam
un pe wo aana dil ka,
Hi! wo waqt wo batein
wo zamana dil ka
Wo bhi apne na huwy
dil bhi gaya hathon se,
Aise aanay se tou
behtar tha na aana dil
Dil lagi, dil ki lagi
bun k mita deti hai,
Rog dushman ko bhi Ya
Rab na lagana dil ka
Unki mehfil mein “Nasir”
unke tabasum ki qasam,
Hum dekhtay reh gaye
hath se dil jaana
ওই মেহেরবানের আচরণ,
তাঁর সামনে হৃদয়ের আসা,
আহ! সেই সময়, সেই কথা,
হৃদয়ের সেই পুরনো যুগ।
তিনিও নিজের হয়ে উঠলেন না,
হৃদয়ও হারিয়ে গেল হাতছাড়া হয়ে,
এমন আসার চেয়ে (হৃদয়ে)
না আসাই ভালো ছিল ।
দিল লাগি, হৃদয়ের আসক্তি,
গেঁথে মুছে দেয় সবকিছু,
হে প্রভু, হৃদয়ের এই ব্যথা
শত্রুকেও দিও না ।
তাঁর আসরে "নাসির",
তাঁর হাসির কসম,
আমরা শুধু চেয়ে রইলাম,
হাতছাড়া হয়ে গেল হৃদয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৯
মেহবুবা বলেছেন: কত কষ্ট স্বীকার করলেন এমন অনুবাদে, ধন্যবাদ।
গানটা কেমন যেন অন্যরকম।
১৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন ও শুভেচ্ছা রইলো
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৮
মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য, এ কালের রাজামশাই!
১৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩০
হাসান মাহবুব বলেছেন: শুভ বর্ষপূর্তি। আপনাকে দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০১
মেহবুবা বলেছেন: ভালো থেকো সবাই মিলে। যেভাবে বললে মনে হচ্ছে সেই কোন মুগল আমলের কথা!
তবে হ্যা কতো জম জমাট আনন্দ আড্ডা ঝগড়া ঝামেলা নিয়ে ভরপুর ছিল পুরোন সেই দিনগুলো।অনেকের কথা মনে পড়ে। বাল থেকো।
১৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আসলেই অনেকগুলো দিন ! তোমাকে মনে রাখবার কথা মনে করিয়ে দেয়া বাহুল্য নয় কি!! ব্লগে যারা আছে কিছুদিন তারা কি করে তোমাকে ভুলবে? সা ইন আর তুমি পরিপূরক !
হা হা এইযে বললে..... কথা সত্য যেদিন সাইন থাকবে না আমিও হারিয়ে যাবো!!
তোমার জন্য ক্রিসটাল কেক!!! ![]()
১৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৫ বছর হোল নিজ দেশে যাওয়া হয়নি ওর! যাই হোক্ আজ একটা ছবি পাঠিয়েছে
কেমন ভালো দেখাচ্ছে! মনটাই খুশী হয়ে গেল! আমার ছোট ছেলে বটে !
..........................................................................................................
ছেলে বিদেশ রেখে আপনি একা একা কি করছেন ?
হৃদয় ও মাটির টান কেমন বুঝতে চেষ্টা করছেন ??
যদি সে অষ্ট্রেলিয়া থাকে তো বলুন বাছাধন কেমন হয়েছে
দেখে আসি ।
.....................................................................................................
১৮ বৎসর পূর্তি মানে বিরাট ব্যাপার । মন আর মননে আকাঙ্খা অসীম !!
১৮|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার থাকল আমার সেই কালজয়ী কাব্য :
...................................................................
আঠারোর ডানায় হৃদয়মাঝে সীমাহীন ঐ আকাশ
=================================
সীমাহীন এই আকাশ পানে তাকায় দুটি চোখ,
মননে আজ অসীম আশা, কাটুক মনের শোক।
আঠারো আজ ডাক দিয়েছে, ভাঙো চেনা দেয়াল,
ইচ্ছো ঘুড়ি উড়ছে মেঘে, হারিয়ে যাওয়ার খেয়াল।
কৈশোরের সেই গণ্ডি পেরিয়ে অবাধ্য এই মন,
বিশ্বজয়ের স্বপ্ন বুকে কাটে সারাক্ষণ।
পাথুরে পথও হার মেনে যায় চপল পায়ের টানে,
নতুন জীবন সুর তুলেছে অমিত পাখির গানে।
ভয় কি তবে? ভুল সে তো নয়, শেখার প্রথম সিঁড়ি,
থমকে যাওয়ার দিন ফুরিয়েছে, আকাশ নেব যে কাড়ি।
হাতছানি দেয় মুক্ত বাতাস, ডাকছে নতুন ভোর,
সাজিয়ে নাও ভাগ্য তোমার, কাটুক এবার ঘোর।
ডানা মেলে স্বপ্নের মেঘে, হারিয়ে যেও না ভিড়ে,
আঠারোর এই অদম্য প্রাণ, আমার বুকে আসবে আবার ফিরে।
(সিডনী,অষ্ট্রেলিয়া ভোর: ৫.২৯ মি :)
১৯|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখনকার ব্লগাররা অনেক পরিণত।
আগের ব্লগারদের প্রতি সম্মান রেখেই বলছি - উনারা সামুতে আসতেন আড্ডা মুডে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৯
সাহাদাত উদরাজী বলেছেন: বলা চলে শুরু থেকেই আছেন! অভিনন্দন।