নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮


তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ আলো জ্বেলে তোমায় দেখায় শান্ত হোল
কল্পনাতে হোক না দেখা,
আমার ক্ষতি আমার জন্য, ভয় হয় যে তোমায় ভেবে
যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো
বিষন্ন মেঘ সেদিন তোমার ব্যকুল প্রহর সইতে হবে
সরিয়ে দিয়ে, সেই ভাবনায়
তোমায় দেখার সাধ সাধনা দূরে রাখি কঠিন আমি।

** ইন্দ্রনীলার " বিষন্ন মেঘের ভেলায় ভেসে" কবিতায় মন্তব্য আমার।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

শায়মা বলেছেন: আহা আপুনি!

শত ইচ্ছে হলেও হয়ত আর দেখা হবে না কিংবা হবে!!

তবে মজার কথা তো জানো?

ফেসবুক কিন্তু পুরোনো সকল বন্ধুকে চাইলে খুঁজে দিতে পারে....

০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০৯

মেহবুবা বলেছেন: আরে এটা তো ইন্দ্রনীলার কবিতায় মন্তব্য !
এত কষ্ট করে লিখেছি অথচ কোনো জবাব নেই ওখানে।

তাই তো নিয়ে এলাম এখানে।

ফেসবুক কত জনকে খুঁজে দিল, যোগাযোগ সহজ করে দিল!

২| ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:০৭

ইন্দ্রনীলা বলেছেন: আপুনি চলে এলাম তোমার কবিতা দেখে!!


তোমার কি মনে আছে বরুণা আর প্রতিফলনকে?

তেমন করে আর কেউ কাব্য লেখে না ..... :(

৩| ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৪

ইন্দ্রনীলা বলেছেন: কি লিখলে তুমি অলেখা বাণীতে না বলা কথা
হেথা আছে কি প্রশ্ন, আছে কি সুখ নাকি বিরহব্যথা!!:)

৪| ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৩

মেহবুবা বলেছেন: কেন অমন হোল? যা লিখেছিলাম....
বরুনা প্রতিফলন কে মনে আছে, মনে আছে কৃষক আর কিষাণীর কথা। এমনি করে আরো কতজনের কথা মনে আসে !
সবাই ভালো থাকুক তাই চাই মনে প্রানে।

৫| ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

চারাগাছ বলেছেন:
কল্পনায় দেখা আর বাস্তবে দেখা হওয়ার মাঝখানে যে সূক্ষ্ম ভয়, যে অপূর্ণতার মায়া—পুরো লেখাটায় সেটা কী সুন্দরভাবে ফুটে উঠেছে! বিশেষ করে, ‘কল্পনাতে হোক না দেখা, আমার ক্ষতি আমার জন্য’—এই কথাটুকু যেন সমস্ত আকুলতার শেষে নিজেকে সরিয়ে নেওয়ার এক বিষণ্ণ স্বীকারোক্তি। মুগ্ধ হয়ে পড়লাম, আপু।

৬| ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
আহা্ ! এমনও দিনে ঘন ঘোর বরষায় তোমাকেই চাই ... ...
.....................................................................................

যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো—
তবে ঝরে পড়ো আমার বুকে, একলা রাতের শ্রাবণ ধারে।

তুমি যদি বাতাস হয়ে
ছুঁয়ে যাও এই ব্যাকুল তনু, অবাধ্য সেই অবয়বে
জানবে তবে এই হৃদয়ে
সবটুকু প্রেম জমা আছে, শুধুই তোমার আপন রবে।

চোখের ভাষায় ভাঙুক নীরবতা
বুকের গভীরে চলুক কেবল চেনা আলোর তীব্র টান
যেমন করে মেঘের দেশে
ইলেকট্রন আর প্রোটন মিলে পূর্ণ করে একটি প্রাণ।

যদি তোমার ইচ্ছে জাগে
হারিয়ে যেও আমার মাঝে, যেমন হারায় নদীর স্রোত
রেখেছি হাত তোমার হাতে
মিথ্যে নয় এই ভালোবাসাই, চিরন্তন এক ধ্রুবজ্যোত।

৭| ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
......................................................................................
ইলেকট্রন + প্রোটন + নিউট্রন মিলে পূর্ণ করে একটি প্রাণ,
আসছে, যদি তোমার ইচ্ছে জাগে
তানপুরাতে তুলে ধরো, আকাশ পানের মন পবনের নাও !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.