| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ইলন মাস্ক ট্রিলিওনিয়ার হইছিল কিছুদিন আগে স্পেসএক্সের আইপিও বাজারে ছাড়ার সময়।
আইপিও ছাড়ার সাথে তার দাম বাড়তে শুরু করে ও কিছুক্ষণের মধ্যে সে ট্রিলিওনিয়ার হয়ে যায়।
প্রথমে স্পেসএক্সের শেয়ার বিক্রি হইছিলো মোট ৭৫ বিলিয়ন ডলার। তখন পর্যন্ত এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও।
গতকাল ক্লড এআইয়ের মাদার প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের শেয়ার বাজারে এসেছে। এতে প্রাথমিকভাবে শেয়ার বিক্রি হয়েছে ৮১.৩ বিলিয়ন ডলার।
হাইপটা দেখেন। স্পেসএক্সের চেয়ে অ্যানথ্রোপিকের শেয়ার বেশি বিক্রি হলো প্রথমেই।
.
প্রথম পরিকল্পনা ছিলো অ্যানথ্রোপিকের একটা শেয়ারের দাম হবে ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে। শেয়ার বিক্রি করা হবে সাড়ে ৮২ কোটি।
পরে শেষদিকে চাহিদা বেশি দেখে ১৮ নভেম্বর শেয়ারপ্রতি দাম ঠিক হয় ৮৩ ডলার।
শেয়ার বিক্রি করার কথা ছিল ৮২.৫ কোটি।
কিন্তু সবশেষ শেয়ার বিক্রি হয় ৯৮ কোটি।
এই ৯৮ কোটি শেয়ার বেচেই উঠেছে ৮১.৩ বিলিয়ন ডলার।
.
কিন্তু বাজারে দেখেন কী হইছে।
একটা শেয়ারের দাম ঠিক হইছিল ৮৩ ডলার। ১৯ নভেম্বর অর্থাৎ গতকাল ছাড়া হইছে বাজারে শেয়ার।
এ অবস্থায় প্রথমেই বাজারে শেয়ারের লেনদেন শুরু হয়ই ১১১.৫ ডলারে। যা আইপিওর মূল দাম ৮৩ ডলারের চেয়ে অনেকখানি বেশি। প্রায় ৩৫ পারসেন্ট বেশি।
বাজারে এমন কিছু পাগল লোক থাকে। প্রথমেই তারা ৩৫ পারসেন্ট বেশি দামে কেনা শুরু করেছে। কেনা শুরু করার পরই শেয়ারের দাম সামান্য বেড়ে ১১৫ ডলার পর্যন্ত ওঠে।
প্রথমেই এত বড় হাইপ থাকবে না স্বাভাবিক। নিউইয়র্ক সেশন শেষ দিকে দাম নেমে আসে ৯৭.১৭ ডলারে। যখন এই লেখা লিখছি, তখন শেয়ারের দাম ৯৬.৯৭ ডলার।
.
এত কথা বলার কারণ হচ্ছে, আবেগ ঠেকাই রাখা কঠিণ হয়ে যাচ্ছে।
২০২৬ সালের প্রথম ৬ মাসে অ্যানথ্রোপিক লসে ছিলো। এখন বাজার থেকে টাকা পয়সা তুলতেছে। আশা করা যায়, সব মিলায়ে ক্লড তথা অ্যানথ্রপিকে ভ্যালুয়েশন বাড়তে থাকবে।
এটা ভালো লাগার খবর। আবেগটা এইজন্যই।
অ্যানথ্রোপিকে ইনভেস্ট করা লাভজনক হবে। এখন শেয়ার কিনলে লাভ হবে মনে হয়। যদিও এগুলা আমাদের জন্য না।
আল্লাহ বাচায় রাখলে দেখা যাবে দুই পাচ বছর পরে অ্যানথ্রোপিকের কী অবস্থা হয়। এই লেখাটা রিমাইন্ডার হিসেবেও থাকবে।
২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯
মাহদী হাসান শিহাব বলেছেন: ক্লড নামে যে এআই আছে, সেটা বানিয়েছে অ্যানথ্রোপিক। ধরতে পারেন, এটা ক্লড এআই-এর শেয়ার।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্পেসএক্সের চেয়ে অ্যানথ্রোপিকের শেয়ার বেশি বিক্রি হলো
..........................................................................................
অ্যানথ্রোপিকের সর্ম্পকে বিস্তারিত কিছু বল্লে সবার জন্য সহজ হতো ।