| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

ছেড়ে যাওয়ার আগে বাংলাকে একবার ভালো করে দেখে নিতে চাই।
শিউলি, শিশির, নির্মল আলোর ত্রিমুখী প্রেম দেখে আমার চোখটা জুড়াক,
বাংলার মেঠো পথে হেঁটে হেঁটে জীবনানন্দের কবিতা ফেরি করতে চাই।
ছেড়ে যাওয়ার আগে নিজেকে একবার বাংলার কাছে সমর্পিত করতে চাই।
জলে ভাসা বুনোহাঁসের সংসার দেখে দেখে বিকেলটা ফুরাক,
পোশাকে-আশাকে, লিখনে-বচনে আপাদমস্তক বাঙাল হতে চাই।
ছেড়ে যাওয়ার আগে বাংলার কাদা-মাটি একবার গায়ে মাখতে চাই।
ঘরগেরস্থালি, পৈঠা, উঠানের মায়ায় আমার সব ক্লান্তি জুড়াক,
ছেড়ে যাওয়ার আগে ছেনে-ছুনে সবুজ এই বাংলাকে করতে চাই জীবনের ধ্রুবতারা
২|
০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৭
নাহল তরকারি বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।