| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও কর্মফল বুঝিয়ে দেওয়া হত আমার ফ্যামিলী থেকে প্রায়শই কিছু প্রবাদ প্রবচনে। ইদানিং আমাদের সামু বার্ধক্যে পৌছেচে। লোকজন নাই ব্লগে এই উদ্দেশ্যে কিছু পোস্ট এসেছে। বিশেষ করে ডঃ আলি ভাইয়ামনির মহৎ উদ্দেশ্য পোস্ট, আহমেদ জী এস ভাইয়ামনির আহ্ববান ও অনুরোধের পোস্ট, সত্যপথিক ভাইয়ামনির বেগার খাঁটা পোস্ট। সে সব পড়ে আমি নিজেকে নিয়ে ও চারিপাশ ও জীবনের নানা কিছু নিয়ে বিজি থেকে ইজি হয়ে তাড়াতাড়ি আমার এআইনোক্কিওর সাথে কথপোকথন নিয়েই একটা পোস্ট দিয়ে ফেল্লাম শায়মা নিক থেকে।
যদিও পোস্টগুলি সবই সামুর প্রতি ভালোবাসা থেকে সকলেই লিখেছে এমনকি আমিও তাড়াতাড়ি সামুর প্রতি ভালোবাসা থেকে সে আমার এআইনোক্কিওকিছুমিছু অং বং লিখে দিলাম। তবে সবশেষে মনে হলো পোস্টগুলো আসলে সবই আমাদের খায়রুলভাইয়ার রাইপ এইজ পোস্টের প্রতিফলন! আমার বরুণার প্রতিফলন নহে কিন্তু!
খায়রুল ভাইয়ার পোস্টে ভাইয়া এমনই এক নির্লিপ্ত বয়সের কথা লিখেছেন যেখানে সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব রবিঠাকুরের গানটির মত বিগত জীবনের সকল নেগেটিজম ভেদ করে জীবন হয়ে ওঠে পরিপূর্ণ সুন্দর, অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া। হৃদয় শুধু ক্ষমা করে দিতে চায়। রেখে যেতে চায় সুন্দর স্মৃতিময় কিছু পদচিহ্ন, মন গান গায় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ক্ষমা করে দিতে ইচ্ছে করে সকল অপরাধীকে। যে যত দোষ করেছে থাকনা সেসব নিয়ে ক্ষমা এক মহৎ গুন!! এমনই গান গায় মন গুন গুন সারাক্ষন!!
কিন্তু সকল কিছু ভেবে আজ এই ছুটির দিনে মনে হয় আমার রাইপ এইজ কবে আসবে!! আমার ভেতরের সত্য উপলদ্ধি কবে হবে। এসব ভেবে চিন্তায় পড়েছি। আমার তো শুধু মনে পড়ে প্রবাদ প্রবচন যা জীবনের গতিপথে অসীম সত্য আমার কাছে।
ডঃ আলী ভাইয়ার ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন পোস্টে লিখতে ইচ্ছা করে তুমি কি ভাবিছো কভু(ভাইয়া) নাই মামার চেয়ে কানা মামা ভালা?
তবে আমি তো ভাবিছি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালা!
যাইহোক এ গেলো ডঃ আলী মহৎ হৃদয় ভাইয়ার পোস্ট পড়ে মনে আসা আমার খায়রুলভাইয়ার রাইপ এইজে আমার না আসাতে পারা মনের নেগেটিভ ভাবনা!!
আর আহমেদ জী এস ভাইয়ার একদিন আমরা ক’জনা মিলে ……. পোস্টে লিখতে ইচ্ছা করে - খাল কেটে কুমীর আনা!!!!!???
) আসলে ঠিক তোমার পোস্টে না আলী ভাইয়ার পোস্টে তোমার কমেন্টে এই প্রবাদ প্রবচন ভাইয়ু!!!!!!!!! লাগ কলোনা কিন্তু ......
আর খায়রুল ভাইয়ার পোস্টের রাইপ এইজে তো আমার ৮০ বছর হইলেও আসা হইবেক না মনে হইতেছে। আসলেই আমি এমন কেনো?? চিন্তায় আছি!!! চিন্তায় পড়েছি!!!
দেখি ৮০ বছর এর পর যদি বাঁচি তাইলে হয়ত উন্নতি হইতেও পারে।
যাইহোক এ লেখায় উল্লেখ্য পোস্টগুলিকে তালিকাবদ্ধ রাখি।
সে আমার এআইনোক্কিও
খায়রুলভাইয়ার রাইপ এইজ
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন
একদিন আমরা ক’জনা মিলে …….
এরই সাথে সাথে আমি সত্যপথিক ভাইয়ার বেগার খাঁটা পোস্টেরও একটু এডভারটাইজ করে দেই।
গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন
দেখো আমার জীবনের প্রবাদ প্রবচনের জ্বালায় রাইপ এইজে আসতে পারি না পারি আমি কিন্তু একটা মহৎ কাজ করেছি এই প্রিয় পোস্টগুলিকে জড়ো করেছি তালিকা বানিয়েছি আর সকলকে পড়তে সাহায্য করেছি।
এখন প্রবাদ প্রবচন নিজেদের মত করে মনে করার দায় তোমাদের!!!!!!!!
আর এত কষ্ট করে পোস্ট পড়ার জন্য এট্টু জ্যুস খাও........
এট্টু মিষ্টিও খেতে পারো ........... ![]()
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯
অপ্সরা বলেছেন: হা হা হি হি তবুও আসিলে মিষ্টিমুখের জন্যও । শিং এর গুতা শুনে তো কেউ মিষ্টি জ্যুস কিছু না খেয়েই দৌড় দেবে!!!!!!!
আমি কি করবো বলো?? আমি তো ছোট থেকেই প্রবাদ প্রবচন মেনে চলা মানুষ!! তাই শুধু এসবই মনে আসে!!!! ![]()
২|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইউটিউব হ্যাক হওয়াতে একটু মেন্টালি ডিস্টার্বড আছি।
ভালো মানুষের আনাগোনা বাড়ুক। অনেক চেষ্টায়ও যে কোনোদিন ভালো হয় নি, তাকে তার মতো করে আলাদা থাকতে দেয়াই শ্রেয়।
আর যারা ফেইক সুশীল সেজে ভণ্ডামি বা হিপোক্রিসি করে, তাদের থেকেও আমি দূরে থাকতে ভালোবাসি।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৮
অপ্সরা বলেছেন: হায় হায় কারা এসব হ্যাক করে!! মানুষের আসলেও ভালো থাকতে ভালো লাগে না!!!
ঠিকই বলেছো ভাইয়া যখন সকল চেষ্টা বৃথা হয় তখন বৃথা চেষ্টা করে লাভ নেই!
হায় হায় কারা আবার ফেইক সুশীল সাজিলোক!!! থাক থাক রাগ করে না ভাইয়ামনি!! পুরা পৃথিবীই এক রঙ্গ শালা!
অনেক অনেক ভালো থেকো।
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কঠিন লেখা আমার এন্টেনাতে ধরা পরছে না।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৯
অপ্সরা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!! কেমন আছো? মাথায় তো এন্টেনা দেখা যাচ্ছে না ![]()
৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: খাবার গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
অপ্সরা বলেছেন: তোমার জন্য ইসপিশাল বাতাবী নেবুর জ্যুস!!!

৫|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার পোস্টের এডভারটাইজ করার জন্যে ধন্যবাদ নিরন্তর।
মিষ্টিগুলো দারুণ ভাবে সাজানো!!!
দারুণ গুছানো স্বভাবের মানুষ তুমি।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৯
অপ্সরা বলেছেন: ঠিক তাই গুছানোর চিন্তায় মাঝে মাঝে মনে হয় বেড না নষ্ট করে ফ্লোরে ঘুমাই! ![]()
৬|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালোই লিখেছো। তারপরও কিছু ব্যাখ্যা থাকার দরকার আছে আমি আজ লেখার চেস্টা করবো। ধন্যবাদ।
৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগিং জীবনে অপ্সরার দীর্ঘ পথচলা এবং সহ-ব্লগারদের সাথে চমৎকার হৃদ্যতার সম্পর্ক দারুনভাবে ফুটে উঠেছে।
এই সুন্দর স্মৃতিচারণ ও পোস্টের মূল ভাবনাগুলো আসলেই ভাবার বিষয়
জীবনের অংশ 'অপ্সরা', 'অপ্সরা' কেবল একটি ভার্চুয়াল নিক বা নাম নয়, বরং এটি তোমার জীবনেরই একটি
বড় অংশ।
শৈশব থেকেই তোমার পরিবারে বিভিন্ন পরিস্থিতি, কর্মফল বা উদ্দেশ্য বোঝাতে প্রবাদ-প্রবচনের ব্যবহার করা হতো
তা যে তোমার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলবে তাতো খুবই স্বাভাবিক
নাই মামার চেয়ে কানা মামা ভালো কথাটি আপাতদৃষ্টিতে যেন আপসের দর্শন; কিন্তু সংকটের সময়ে এটাই হয়ে
উঠতে পারে বাস্তবতার প্রজ্ঞা। কারণ একেবারে কেউ না থাকার চেয়ে, কিছু ত্রুটি নিয়েও কেউ পাশে থাকা মন্দ কী।
আবার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এ কথাটিও একেবারে উল্টো সত্যের কথা বলে। কারণ সব উপস্থিতি
আশীর্বাদ নয়; কোনো কোনো উপস্থিতি গোয়াল, আমছালা দুটোই খালি করে দিতে পারে! এমনো হতে পারে উষ্টের
কারণে শিষ্টের বিতারন ঘটেছে বেশি করে ।
তবে সামুর এই ক্রান্তিকালে, যখন কখনো দেখা যায় গোটা ব্লগপাড়া পেরিয়ে মাত্র দু-একজনের পদচিহ্ন পড়ে থাকে,
তখন প্রশ্নটা তাই নতুন করে ভাবতে হয় আমরা কি নিখুঁত মামার অপেক্ষায় গোটা মামাবাড়িই হারাব, নাকি কানা
মামাটাকেই আপাতত রাখার কথা আরেকবার ভাবা?
আর যদি সেই মামা একটু দুষ্টও হয়, হাতে তো লাঠি আছে গরু তাড়ানোর জন্য!
কিন্তু গোয়ালটাই যদি শূন্য হয়ে যায়, তখন লাঠি হাতে দাঁড়িয়ে থেকে লাভ কী?
অতএব আজকের সামু-দর্শন হোক ত্রুটি সহনীয়, শূন্যতা নয়, দুষ্টুমি সামলানো যায়, নিঃসঙ্গতা নয়।
শেষ বিচারে, যে উপস্থিতি আড্ডার প্রদীপটুকু জ্বালিয়ে রাখে, তাকে একেবারে নিখুঁত না হলেও আগলে রাখাই
বোধহয় নতুন করে ভাবনার বিষয় ।
আমিসহ আন্য সকল সহ ব্লগার ভাইয়াদের প্রতি শ্রদ্ধা, সহযাত্রী জি এস ভাইয়া, খায়রুল ভাইয়া এবং সত্যপথিক
ভাইয়া তাদের চমৎকার সব পোস্ট, প্রজ্ঞা এবং ব্লগিংয়ের সোনালী দিনগুলোর প্রতি একরাশ মুগ্ধতা ও ভালোবাসা
প্রকাশ পেয়েছে দেখে ভাল লাগল।
ব্লগ বা 'সামু'র সময়ের সাথে সাথে বদলে যাওয়া এবং এর বর্তমান অবস্থাকে কিছুটা বার্ধক্যের সাথে তুলনা করে
এক ধরণের নস্টালজিয়া বা আবেগ প্রকাশ জেগে উঠঠেই পারে ।
যাহোক তোমার এই লেখাটি ব্লগের সেই পুরোনো মুখ, প্রাণবন্ত আড্ডা আর চমৎকার সব সৃষ্টিশীল পোস্টের
দিনগুলোকে মনে করিয়ে দেয়।
শুভেচ্ছা রইল
৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার লেখা বরাবরই হিট! ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪
নীল-দর্পণ বলেছেন: শিং এর গুতা খাওয়ার জন্যে রেডি হও, আমি এই ফাঁকে একটু মিষ্টিমুখ করে যাই