| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় বিচ্ছু পিচ্চিদের ক্ষমতা একটু বেশিই থাকে । আর সে যদি হয় সব বড়ভাইদের মাঝে বোন , তবে অবস্থা আরও বেগতিক । আমার মামাতো বোন অদিতির বর্তমানে সেই দশা । সব মিলিয়ে আমাদের জেনারেশনে পাঁচ ভাইয়ের দুই বোন , তার মাঝে প্রমা বড় হয়ে যাওয়ায় অদিতি এখন সর্বময় ক্ষমতার অধিকারী । এই পিচ্চি আবার হিন্দি সিরিয়ালের ব্যাপক ভক্ত । এর আগে পিচ্চির পাল্লায় পরে হিন্দি সিরিয়ালের এক অখাদ্য পর্ব গিলতে হয়েছিল , গতকাল আবার সেই এক কাহিনী । মামাবাড়ি গেলাম বেড়াতে , গিয়ে পড়লাম পিচ্চির পাল্লায় । সাথে চকোলেট নিয়ে গিয়েছিলাম । সেটা ঘুষ দিয়ে রিমোট দখলে নেয়ার একটা অপচেষ্টা চালালাম , কিন্তু পিচ্চি বিশাল বদ । আমাকে মূলা দেখিয়ে চকোলেট ঠিকই নিলো , কিন্তু রিমোট আর হাতে পেলাম না । কি আর করা , এই বদের সাথে বদামিতে পেরে উঠবনা জানি । তাই হতাশ হয়ে অখাদ্য গেলার প্রস্তুতি নিলাম । সেই সাথে অদিতিও বিপুল উৎসাহে আমাকে গেলানোর প্রস্তুতি নিলো , কারণ আমার মতো অজ্ঞ শিক্ষার্থীর উপর সিরিয়াল সম্পর্কিত সকল জ্ঞান বিতরণের সুযোগ সে খুব একটা পায় না ।
seen-1 : শুরুতে ভেবেছিলাম যেইটা নায়িকা , পরে অদিতি আমায় বুঝিয়ে দিলো সেটা নাকি সাইড নায়িকা । নায়ক আর সাইড নায়িকা লিভ-টুগেদার করে , কিন্তু আলাদা আলাদা রুমে তাও যৌথ পরিবারে । আজিব । নায়ক দেখলাম খুব রেগে গিয়ে নায়িকাকে কি জানি বলতে গেলো , নায়িকার হাতে ছিল ময়দার কৌটো । চমকে গিয়ে নায়িকা সেটা ফেলে দিলো , কিন্তু আমার অবাক লাগলো যে কেউ যদি চমকে যায় তবে চমকানোর সাথে সাথে হাত থেকে কৌটা পড়ার কথা । কিন্তু নায়িকা প্রায় এক মিনিট পরে কৌটা হাত থেকে ছেড়ে দিলো । আবার কৌটা থেকে ময়দা চারপাশ , এমনকি নায়ককে সাদা বানিয়ে দিলেও নায়িকা একদম ফিটফাট ( হয়তো নায়িকার মেকআপ সময়সাপেক্ষ বলে পরিচালক নায়িকাকে ময়দা মাখাতে চাননি ) , অথচ কৌটা কিন্তু পড়েছিল নায়িকার পায়ের কাছে ।
seen-2 : সাইড নায়িকা নায়ককে খুশি করার চেষ্টা করছে , নায়িকা পাশের ঘরে দরজার ডান পাশে দাড়িয়ে আছে । নায়ক সাইড নায়িকার ওড়না উড়িয়ে মারলো , সেটা গিয়ে পড়লো নায়িকার মাথায় । আমার স্বল্প ক্ষমতার মস্তিষ্কে যে জিনিষটা ঢুকলনা সেটা হল , এত উঁচুতে ছোরা ওড়না বন্ধ দরজা পেরিয়ে পাশের রুমে গেলো কিভাবে ? ভেন্টিলেটর দিয়ে ? আর গেলই বা যদি , সেটা ডানদিকে সমকোণে বাক খেয়ে নায়িকার মাথায় কিভাবে গেলো ? পরিচালক তো নিউটনের গতিসূত্রকেই বলাৎকার করে দিলেন । আচ্ছা বাদ দিলাম , নায়কের নিশানা বলে কথা , সেটা কি আর গতিসূত্র পরোয়া করে ?
seen-3 : নায়িকা বাসা থেকে সুন্দর এক সোনালি জামা পরে নায়কের বাসার উদ্দেশে রওনা দিলো , অতি সৌন্দর্য , একসময় নায়কের বাসায় এসে ঢুকল । কিন্তু আমার খটকা লাগলো নায়িকার ওড়না দেখে । রওনা দেয়ার সময় সবুজ ওড়না , নায়কের বাসায় এসে লাল হল কিভাবে ? সেটাও মানা গেলো , কিন্তু লাল লিপস্টিক খয়েরি হল কিভাবে ?
seen-4 : নায়িকা মাথা ঘুরে পড়েছে , নায়ক দৌড়ে গেছে পানি আনতে । পানি নিয়ে আসার সময় দেখি নায়কের চুল স্পাইক করা । হায়রে বদের বদ , স্পাইক করার সময় তুই পাইলি কই , যাওয়ার সময় তো ফ্লেট কাট চুল দেখলাম ? এই বিপদসংকুল পরিস্থিতিতেও পানি আনা বাদ দিয়ে তোকে মাঞ্জা মারতে হবে ?
..................
এরকম আরও খুঁটিনাটি অনেক বিষয় আমি বুঝতে পারিনি , অদিতিকে বুঝিয়ে দেয়ার জন্য বলে ফ্রি কিছু বকা শুনলাম , আমি নাকি এসব বুঝব না । তাই আর চেষ্টাও করলাম না । তবে সম্পূর্ণ জিনিষটার মাঝে শুধু একটা জিনিষ আমি খুব এনজয় করলাম । আর সেটা হল মোটা এক মহিলার একটা ডায়ালগ ---- “ হ্যালো হাই বাই বাই ’’ । এটা দেখে আমার বাংলা ছবির ডিপজলের কথা মনে পড়ে গেলো । আরেকটা বিষয় , প্রায় আধাঘণ্টায় পরিচালক আমাদের যা দেখালেন , তা পাঁচ মিনিটে দেখানো সম্ভব । তবে কেন এই সময়ের অপচয় ? যাই হোক , এও একধরনের প্রতিভা । সবাই কি আর এমন জঘন্য বস্তু জনগণকে গেলাতে পারে ? সিরিয়ালের পরিচালকরাই শুধু পারেন এমন গাজাগুরি খাদ্য আমাদের খাওয়াতে । তাদের প্রতি তাই রইল আমার স্যালুট ......
গুরু তুসি গ্রেট হো –
কেয়সে হামে আবুল বানাতি হো—
মায় বেওকুফ হু , ইসলিয়ে দেখা সিরিয়াল—
সামাজনেকি কোশিশমে মেরা হাল হুয়া বেহাল—
নেহি সামাজনেকা , সিরফ দেখনেকা-
আগার সারমে হো কুছ-উসকো নেহি use কারনেকা ।
ইয়েহি হে সিরিয়ালকা ফান্ডা......
কুছ পুছগি তো খাওগি বেহেন কি ডাণ্ডা .........।
.......... হিন্দি সিরিয়াল (পার্ট ১)লিঙ্ক ..........View this link
১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৮
অন্ধ নিভৃতচারী বলেছেন: কস্ট করি পইচ্চেন । আপনারেও ধইন্যা ।
২|
৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:০৪
ইফতেখার কাদির বলেছেন: Boroi soundorjo hoise.
১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯
অন্ধ নিভৃতচারী বলেছেন: [কেলানো হাসির একখান ইমো হইবে ]
৩|
১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪
নডতডৃস বলেছেন: The challenge level in Geometry Dash Lite https://geometryliteonline.io makes every success feel rewarding.
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:৪৮
আমাদের ভাই বলেছেন: ভাল হইচে তবে আর ভাল করবেন, ধইন্যা