| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"
খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে থেকে।"
"খাস তো খুব! দাঁত মাজিস?
মানিস নিয়ম কিছু?
তাইতো ব্যাধি সুযোগ বুঝে
নিয়েছে তোর পিছু।"
"দাঁত তো মাজি, মাঝে মাঝে—
সমস্যাটা যে কি?
মিষ্টি খেলে দাঁতে ব্যাথা,
কারণ বোঝাও দেখি?"
"মিষ্টি বড় ক্ষতিকারক,
এনামেল নষ্ট করে;
ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে
অকালে দাঁত ঝরে।"
"এনামেল কি? বোঝাও এবার,
ব্যাকটেরিয়া কি বলো?
খাওয়াবে না তাইতে বুঝি
বকো এলোমেলো!"
"ইঁচড়ে পাকা গেলি এখন,
বড্ড জ্বালাস তুই!
ব্যথা হলে বদ্যি ডেকে
ফোটাবো তোকে সুই।"
"বললেই হলো? ফের চালাকি!
শুনবো নাকো আর;
মিষ্টি কিনে দিতেই হবে,
নেইতো কোন ছাড়।"
"আচ্ছা তবে সব মানছি,
দেবো মণ্ডা-মিঠাই;
দাঁতের যত্নে দিবি না ফাঁকি,
এটাই আমি চাই।"
©রফিকুল ইসলাম ইসিয়াক
২|
১৪ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩|
১৪ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৮:২৮
শায়মা বলেছেন: বাহ অনেক মজার!! ![]()
৫|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দারুণ!
প্রামানিক ভাইকে মনে পড়ছে!!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:৩১
ক্লোন রাফা বলেছেন: খোকা আর মা/ ছড়া হয়েছে ঠিক মন্ডা মিঠাই’র মত মিষ্টি।