নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সাপুড়ে

১৯ শে জুলাই, ২০২৬ ভোর ৬:৪৪




সাপুড়ে সাপ লুডো খেলবে এসো।
অনেক অশান্তি নিয়ে
তোমার জন্য বুকের সমস্ত ভালোবাসা
আগলে- শুয়ে আছি।
সম্পূর্ণ রঙিন বিছানা,অজস্র সাপ, মই, ফাঁদ এবং
গুটি থরে থরে সাজানো । এসো..
চৈত্রের এই রৌদ্রদহনে,উচ্ছল ভরা কটালে এসো
অবগাহন করো।
অনল জ্বলছে দেহে ,প্রেমেরই অনলে পুড়বে এসো
খরখরে খরতাপে তুমি,এসো এসো।
সব সুখের শেষ ধাপে ছিলিক ছিলিক জল ঢেলে দেবে
এসো।
সাপুড়ে এসো ,
সাপ লুডো খেলবে এসো।
© রফিকুল ইসলাম ইসিয়াক 



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ............................................................................
বাইরের এই চেনা জগৎ হোক না ধূসর-শীতল,
পুড়িয়ে দেব সব সংশয়, সব ভয়ের কারাগার।
এই মধুর, সর্বগ্রাসী, অন্তহীন চিতায় আজ,
আমরাই হব আলো, আমরাই হব অগ্নির আধার।

২| ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৪৯

কামাল১৮ বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.