| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালি কলম দিয়ে কেন লিখি?

কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল তারাই উপলব্ধি করতে পারেন যারা এই যাত্রা পথে সামিল হয়েছেন।
কেউ চিকন নিবে সূক্ষ লেখা লিখতে পছন্দ করেন আবার কেউ মাঝারি নিবে লিখতে চান কারন মাঝারি নিবের লেখায় বৈচিত্র আনা সম্ভব। কেউ কেউ স্টাব নিব নিয়েও পরীক্ষা নিরীক্ষা। স্টাব নিব অবশ্য নিয়মিত লেখার জন্য না। মোটামুটি কোন লেখার হেডিং তৈরি করা, বা স্বাক্ষর দেয়া বা আর্টিস্টিক ফর্মে গোটা দু-এক প্যারা লিখে ফেলার জন্যই সাধারনত স্টাব নিব ব্যবহৃত হয়। স্টাব নিবের টিপটা অন্য নিবের মতো গোলাকৃতি নয়, কাটা এবং ভোতা। যাদুটা এখানেই। যখন এই নিব দিয়ে উপর থেকে নিচে টানা হয়, তখ্ন রেখাটা হয় মোটা আবার সেই একই নিব দিয়ে যখন আড়াআড়ি টানা হয়, তখন রেখাটা হয় চিকন। এ্কটানা লিখে গেলে কিছু সময় পর একটা শিল্পকর্ম দাড়িয়ে যায়।
কালি কলমের কালি যে কত শত শত রকমের আছে তার কোন তুলনাই হয় না। আমার মোটামুটি হালকা রংই পছন্দের। এর মধ্যে সবচেয়ে পছন্দের হলো turquoise blue...। দূর্দান্ত একটা রং
কালি-কলম কাহিনী/এই সময়
কালি-কলম কাহিনী
২|
১৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কালি কলমের লেখাকে আমার ইতিহ্যবাহী মনে হয় ।
এখনও বিশ্বে অনেক দামী দামী কলম পাওয়া যায় ।
৩|
১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হাতের লেখা দারুণ সুন্দর।
এসএসসি লেভেল পর্যন্ত দোয়াত কালি ও কলম দিয়ে লিখেছি, তখনো বল পয়েন্ট পেনের প্রচলন শুরু হয় নি। এইচএসসি লেভেলে বলপেন দিয়ে লেখা শুরু করলাম, আর তখন থেকেই আমার হাতের লেখা খারাপ হতে থাকলো।
বর্তমানে ভি-ফাইভ, পাইলটসহ আরো কিছু উন্নত মানের নিবপেন আছে, যেগুলো সিগ্নেচারের জন্য ভালো।
আপনার কি কমেট কালি, ৭০/৮০ দশকের পাইলট কলমের কথা মনে আছে? এখন কি বাজারে দোয়াত কালি পাওয়া যায়? আই হ্যাভ নো আইডিয়া ![]()
১৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:২১
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: কমেট কালি সম্বন্ধে আমার কোন ধারনা নেই। কারন জন্ম্ই ৭৮ এ।
তবে শৈশবে পেলিক্যান, ইয়ুথ এর কালি ব্যাবহার করতাম। বেশি প্রচলিত ছিলো চাইনিজ কলম যেমনঃ ইয়ুথ আর হিরো। আরো বড় হও্য়ার পর, অন্যান্য দামি/ ব্র্যান্ডের কলম যেমনঃ পাইলট, পার্কার, শেফারস্, ক্রস ব্যাবহার করেছি। দোয়াতের কালি নিউমার্কেট আর বই বিচিত্রায় পাওয়া যায়। অন লাইনের পেন গ্যালাক্সি, পেন শপ বিডি, TSAMSA তে কালি ও কালি কলম দুইই পাওয়া যায়।
৪|
১৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করাতে একটি ভালো কলম (শেফার্স্) উপহার পেয়েছিলাম। সেটা অনেকদিন সামলে রেখেছিলাম। বিশেষ কোন উপলক্ষে সেটাকে ব্যবহার করতাম।
কলমটা অনেকদিন ছিল। পরে সেটার কী হয়েছে, তা আর এখন মনে নেই।
টানা হাতের লেখা দেখতে ও পড়তে আমার ভালো লাগে। কিন্তু নিজের হাতের টানা লেখা তেমন সুন্দর হয় না। তাই আমি গোটা অক্ষরেই লিখি। খুব খারাপও হয় না, তেমন ভালোও না।
৫|
১৯ শে জুলাই, ২০২৬ রাত ৮:২৭
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: তবে কেউ যদি নতুন করে কালি কলমে লেখা শুরু করতে চান, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে পাইলট ভার্সিটি পেন/ভি পেন ব্যাবহার করার। দাম ১৫০/-টাকা মাত্র।
৬|
২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৮
অপলক বলেছেন: সর্বোসাকুল্লে হয়ত ১০ দিন লিখেছি সারা জীবনে। মোটা আর ভারি লাগত। কর্নফুলী সবচেয়ে মসৃন কাগজেও লিখতে গিয়ে ফুটা করে ফেলতাম। আমার হাতে কালি কলমের ভবীষ্যৎ অন্ধকার বুঝতে পেরে, বলবেন দিয়ে লিখতে দিয়েছিল। বলপেন আর ফাউন্টেন পেনেই সারাজীবন পার।
ক্লাস থ্রিতে বাবার কিনে দেয়া সেই দামি কালি কলম আর দোয়াত যত্নে রেখেছিলাম। ক্লাস এইটে বৃত্তি পরীক্ষার আগে বের করলাম। দেখি পেন- দোয়াত দুটোই শুকিয়ে নষ্ট। অনেক চেষ্টতেও ঠিক হল না। পরে সেটার কি হল আজ আর মনে নেই।