| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মধুরিমা,
বসন্ত তোমাকে সাজিয়েছে নিজ হাতে।
তোমার তনু-মন জুড়ে
সাত সুরের অলংকার।
অস্থির অবগাহণে তুমি ছড়াও
অরুণাভা-নব রবি কিরণে।
প্রণাম তোমায়, হে ভালোবাসার দেবী।
তোমার ছায়ায় আমি খুঁজেছি
অস্তিত্বের নিগূঢ় সুধা
বেঁচে থাকার আসল মানে।
বিক্ষুদ্ধ কাল জয় করেছি তোমার অনুপ্রেরণায়।
তোমার তনু স্রোতস্বিনী সম,
বয়ে চলে আমার হৃদয় গভীরে।
তুমি আরো উদাত্ত বাহু বন্ধনে সিক্ত করো আমায়,
নিঃস্ব করো আমায়,হে হৃদয়ের ঈশ্বরী।
তোমার শরীরের বর্ণ বাহারে, আমি হারাতে চাই বারবার।
আমায় তুমি ভাসিয়ে নিয়ে চলো উত্তাল প্লাবনের মতো।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৯
২|
২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: আহা আহা!!!
বেশ বেশ!!!
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: বাহ!!
পুরাই প্রেমময়!