নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি টিকে থাকবো তদ্দিন, যদ্দিন আমি স্বাধীন।

স্বাধীন আকন্দ

https://

স্বাধীন আকন্দ › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন (কবিতা)

২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৯

মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী

এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের রুচি কেন এমন?
তাকে ভালোবাসে আমি কি ভুল করেছি?
রুচির দুর্ভিক্ষে সে কি আমার বুকেও
দিয়ে দিতে পারে হাত?

আমরা পাশাপাশি হাঁটছি, গলি পেরিয়ে বন
দুপাশে বিস্তীর্ন শালবন, বিকেলের মৃত রোদেরা এসে
এখানে বনে বাসা বেঁধেছে

সে বলে, 'গতকাল রাতে আমি তেলাপোকা হয়ে গেছি।'
আমি তার কথা শুনে হাসি
মুঠোফোনে একটি অশ্লীল গান বেজে চলছে
চারদিকে অদ্ভুত সোনালী আভা, মৃত রোদেদের খেলা
'তুমি কি আমাকে মানুষ হিসেবে দেখছো? আমি কিন্তু আসলে তেলাপোকা!'
সে ধীরে হাঁটে আর আমি তার পাশে।

সন্ধ্যা নেমে এলে, চারদিকে সোলার এক্লিপ্সের মতো অন্ধকার হতে থাকে
আমি সহসা অনুভব করি, যে আমার পাশে
সে আসলে মানুষ নয়, দুরন্ত কোন যুবক নয়
একটি তেলাপোকা

তার ফোন আমার হাতে, সেখানে কোন ফিল্টারড যুবতী নয়,
কেউ একজন বলছে, 'বিপ্লবের ডাক এসেছে বন্ধুরা,
আজ আমরা নিজেদের তেলাপোকা ঘোষনা করছি...

সে কখন উড়ে গেছে তেলাপোকা হয়ে
সন্ধ্যার আকাশে দলে দলে তেলাপোকারা উড়ছে

আর আমার পায়ের তলে
একটি শুকনো পাতা পড়তেই
মর্মর করে ওঠে
যেন শুনতে পাই
ইনকিলাব জিন্দাবাদ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৯

সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ সুন্দর খুব ভালো লাগলো পড়ে মুগ্ধ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.