নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানুষ , মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী; মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

সালমান মাহফুজ

সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।

সালমান মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

জাহান্নামেও ঠাঁই হবে না তোদের

১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০০


বেহেশ্‌তের লালসা দেখিয়ে ধোকা দিতে পারবি না আমাকে—
তোদের বর্বরতাময় ইতিহাস আমি আজো ভুলি নি,
ভুলে নি বাংলাদেশ ।
দূর হয়ে যা সামনে থেকে—
তোদের মুখগুলি দেখলেই
ঘেন্নায় ঝলসে উঠে চক্ষু !

আমার দিনমজুর বাবার রক্তের দাগ
এখনো স্পষ্ট লেগে আছে তোদের হিংস্র নখে;
আমার কিশোরী বোনের সতিত্ব মিশে আছে
তোদের বিষাক্ত লালায়— আমি গন্ধ পাচ্ছি;
তীব্র শোকে বেহুঁশ আমার মায়ের আর্তচিৎকার
কিছুতেই বিফলে যাবে না—
দেখিস, জাহান্নামেও ঠাঁই হবে না তোদের ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:০২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: অতীত ইতিহাসের অমানবিক অধ্যায়ের কবিতা। এই পাশবিকতার ক্ষত আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। কবিতা ভালো লেগেছে। তবে কবিতায় একটা শব্দের অপপ্রয়োগ ঘটেছে। "বর্বরতাময়" শব্দটি অশুদ্ধ। এর বিকল্প হিসেবে আপনি 'বর্বর' অথবা 'বর্বরচিত' শব্দ দুটি ব্যবহার করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল।

১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:২৭

সালমান মাহফুজ বলেছেন: আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.