| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।
(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।
(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও কত কথা
না বলা রয়ে যায়।
(৪)
আমরা শুধু চুপটি থাকি,
শব্দগুলো যায় ফুরিয়ে,
লাখো মানুষ মেলে যদিও
মনের মানুষ যায় হারিয়ে।
(৫)
একবার শুধু ডেকেছিল
আমার নামটি সে,
আমি জানতামই না আগে
সে চেনে আমায় যে।
(৬)
ঘুম ঘুম চোখে জমে থাকা ক্লান্ত বিকেল,
পাপড়ির ফাঁকে ঝুলে থাকে আধঘুম দিন,
চেয়ারের পিঠে হেলে পড়া দীর্ঘশ্বাসগুলো
আজও ঘুমের ঠিকানায় পৌঁছায়নি বিন্দু বিন্দু ঋণ ।
ছবিঃআমার
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:২১
সামিয়া বলেছেন: চেষ্টা করেছি যে পরিমাণ সেই পরিমাণ ভালো হয়নি। তারপরও শান্তনা মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:১৮
শায়মা বলেছেন: সামিয়ামনি
আবার সোনার হাতে সোনার কাঁকনের ছবি দিলে তুমি!!! ![]()
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:২৩
সামিয়া বলেছেন: সোনার হাত না পঁচা হাত ![]()
৩|
১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো কবিতা গুচ্ছ
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা গুচছ ভালো হয়েছে ।