নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

নির্ভীক অভিযাত্রা

১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর তেলবাজি।
যা হবে কপালে, জীবনের তরে।
আমি সাহস করে বলব,
আমি নির্বেজাল।
আমি নির্ভয়,
আমি নিজেই নিজেকে করিয়াছি জয়।
আমি ছুটি ঐ দূর পাহাড়ে,
উঁচুতে উঁচুতে মিলাই হাত।
আমি চলি সাগরের ঢেউয়ে,
করি নিজেকে যাচাই।
আমি সাহস করে বলব,
আমি রাগী নই,
বদরাগী নই।
কোমলতা আমায় দিয়েছে ঠাঁই।
আমি চলি, যতদূর যায় চোখ,
চারপাশ সবুজের সারি,
ফুলে ফুলে ভরে ওঠে পথ,
পাখির কাকলিতে মুখরিত চারিধার।
আমি নিষ্ঠুর নই,
যে হয় বন্ধু, তাকে করি আপনের আপন ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১১:০৫

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৪

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৯

আকিব হাসান জাভেদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনার ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.