| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
মিষ্ট কথার স্মৃতিতে মন যার ভরে না
সুখ স্বপনের স্মরণে হৃদয় যার ঝরে না
যাদের চোখে অকারণ অশ্রুর ধারা বয়
রাতের বাতাসে জাগে না যার হদয় ।
পল্লী সমিতির বিদ্যুতে আঁধারের রাত
যে প্রেমিকের হৃদয়ে জ্বলে শত আঘাত
চোখকে বলে থামো, সে তা শোনে না
হৃদয়কে বোঝালেও শুধু ভুলায় ব্যথা।
তরু আর পাহাড়ের স্মরণ, সাথে ব্যাকুলতা
প্রেমের সাক্ষী হয় দুঃখের যতসব ব্যর্থতা
চোখের রেখায় থাকে অপ্রাপ্তির বারতা
মুখের বিবর্ণতা জানায় প্রেমের তীব্রতা।
নির্ঘুম রাত কাটে নিয়ে প্রিয়তমের স্মৃতি
আনন্দকে কষ্টে মেশায় হয়ে প্রেমের যাত্রী
নিন্দুকদেরকে বলেনা ক্ষমা চাই আমি
প্রেম ব্যথা বুঝতে নয় তারা অন্তরযামী।
উপদেশ শুনেনা, প্রেমিকের কান বধির
প্রবীণের জ্ঞানে মনে যার সন্দেহ গভীর
পড়শির নিন্দায় যন্ত্রণা মোটেও কমেনা
প্রেমাগুনে দগ্ধ হৃদয়ে সান্ত্বনা মিলেনা।
যেখানে ছিল আলো, আজ সেখানে আঁধার
ছুয়ে থাকা প্রেমের ছোঁয়া যেখানে হয় পর
পরে থাকে প্রাপ্তি আর অপ্রাপ্তির স্মৃতি ধরে
তাদের প্রেমেই পরিনামে শুধু অশ্রু ঝড়ে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল অনুভবের জন্য ধন্যবাদ ।
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কবিতা।
এই তো জীবন। জীবন এমনই।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন , এই তো জীবন ।
হিসাবের খাতা রয়ে যাবে শুধু খালি।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন , এই তো জীবন ।
হিসাবের খাতা রয়ে যাবে শুধু খালি।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: ৩/৪ টা বানান এডিট করে ঠিক করে নিবেন।
আমি অনেক বেশি বানান ভুল করি। কিন্তু কারো লেখায় ভুল বানান আমি মেনে নিতে পারি না।
ব্লগে যখন কোনো অন্যায় হয়। তখন আপনি চুপ থাকেন কেন? কখনও আপনি প্রতিবাদ করেন না। ইহা দুঃখজনক।
চাঁদগাজী/সোনাগাজীর সাথে অন্যায় হয়েছে। অথচ আপনি প্রতিবাদ করেননি।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
বানান ভুল ধরার ক্ষমতা থাকেনাযে সবার
স্যলুট জানাই আপনাকে এজন্য শতবার ।
ঠিকই বলেছেন অন্যায়ের প্রতিবাদ হেথায়
করিনা আমি ব্লগ টীমের প্রতি থাকি শ্রদ্ধায়।
তারা নিয়মের ভিতরে যা যা করার তা করেন
ব্লগের নিয়ম মেনে চললে নাই ক্ষতির কারন।
এছাড়াও ছোট্ট করে অপনাকে সবিনয়ে জানাই
আমি দুর্বল মনে নেই বল
সামান্য কিছু লেখাই সম্বল
তবু খুঁজে ফিরি প্রতিদিন
শব্দের মাঝে সুরের ঋণ।
চাদগাজী/সোনাগাজী সহ
সকলের প্রায় সব পোষ্টেই
বিচরনে প্রয়াস নেই প্রতিদিন
হয়ত সকল পোষ্টে নেই চিন।
লিখতে গিয়ে থেমে যাই বারবার
মনের ভেতর কেবল দ্বিধার ভার
তবু আশা রাখি, হারাই না হাল
হৃদয় কোণে বাঁধি নতুন কাল।
ছন্দের পথে ভাঙা স্বপ্নের খেলা
চলার পথে দেখি আলোর মেলা
তুচ্ছ যা কিছু তাই সম্পদ আমার
এভাবেই গড়ি ছোট্ট এক সংসার।
আমি দুর্বল মনে নেই বল
সামান্য কিছু লেখাই সম্বল
এটুকু দিয়েই রচি আকাশ
তাতেই বয় আমার নিশ্বাস।
শুভেচ্ছা রইল
৫|
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
আপনার প্রতিও রইল ধন্যবাদ ।
৬|
১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: হঠাৎ করে কেন এমন কবিতা, আলী ভাই?
আমাদের কৈশোরে একটি জনপ্রিয় গানের শিরোনাম ছিল প্রেমের নাম বেদনা। গানটি প্রয়াত শিল্পী মাহমুদুন্নবী গেয়েছিলেন, রাজ্জাক-কবরী অভিনীত নীল আকাশের নীচে ছবিতে। আজ সে রাজ্জাকও নেই, কবরীও নেই, সেই মাহমুদুন্নবীও নেই, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানও নেই, সুরকার সত্য সাহাও নেই! সবাই লোকান্তরে, কিন্তু তাদের গান এখনও বেঁচে আছে আমাদের মত পুরনো লোকদের মনোভূমিতে।
দ্বিতীয় স্তবকের শেষ শব্দটা 'ব্যথা' এর বদলে বেদনা লিখলে আরেকটু শ্রুতিমধুর হতো বলে আমি মনে করি।
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
মুল্যবান মন্তব্যটির উত্তর দানে বিলম্বের জন্য দুঃখিত ।
আপনার মন্তব্যটি পড়ে গভীরভাবে স্পর্শিত হলাম। হঠাৎ করে কেন এমন কবিতা এই প্রশ্নের মধ্যেই যেন
একধরনের আন্তরিক কৌতূহল ও অনুভবের টান রয়েছে, যা কবিতার মূল আবহের সঙ্গেই মিলে যায়। আসলে
এই ধরনের কবিতা অনেক সময় মনের অদৃশ্য কোনো তরঙ্গ থেকে আসে যেখানে প্রেম, বেদনা আর স্মৃতিরা
একসূত্রে গাঁথা হয়ে ওঠে।
আপনি যে সুন্দরভাবে পুরনো দিনের সেই গানের কথা ও শিল্পীদের স্মরণ করলেন, তা সত্যিই আবেগঘন। সময়
বদলায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু তাদের সৃষ্টির আবেগ আমাদের ভেতরে বেঁচে থাকে ,আপনার এই স্মৃতিচারণ
সেই চিরন্তন সত্যটিকেই আবার মনে করিয়ে দিল। কবিতার সুরের সঙ্গে আপনার উল্লেখ করা প্রেমের নাম বেদনা
এই অনুভূতির একটি গভীর সাযুজ্যও খুঁজে পেলাম।
আর দ্বিতীয় স্তবকের শব্দচয়ন নিয়ে আপনার পরামর্শটি অত্যন্ত মূল্যবান। ‘ব্যথা’ এর জায়গায় ‘বেদনা’ ব্যবহার
করলে শ্রুতিমাধুর্য বাড়তে পারে এটা ভেবে দেখার মতো একটি সূক্ষ্ম দিক তুলে ধরেছেন আপনি।
এমন মনোযোগী পাঠ ও গঠনমূলক মতামত সত্যিই আমার লেখাকে সমৃদ্ধ করে।
আপনার এই আন্তরিক ও অনুভবময় মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছা রইল
৭|
০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৩:০৬
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর কবিতায় সুন্দর ভাবের প্রকাশ । ভালো লাগলো ।
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:২০
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
কবিতা ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম ।
শুভেচ্ছা রইল
৮|
০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৩২
এইচ এন নার্গিস বলেছেন: কবিতার মাধ্যমে প্রকাশ করা কঠিন কাজ । যেটা আপনি করেন সাবলীল ভাবে। একেই বলে ট্যালেন্টটেড ।
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ।
ট্যলেন্টেড কিনা জানিনা । তবে
ভাষার দৌড় কম বলে সহজ সরল
কথায় সাবলীল ভাবে লিখা হয়ে যায়।
ভাষা ও শব্দ বেশী জানা থ্কলে হয়তো
আরো কঠীন/জটিল কিংবা আরো গুঢ়
অর্থবহ শব্ধ ব্যাবহার করে কবিতাকে
নিয়ে যেতে পারতাম কবিতার কাতারে।
যেনটি কবি গুরু লিখেছেন হিং টিং ছট
রাজা হবুচন্দ্র স্বপ্ন দেখেছেন বিকট ।
স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ,
অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ
তেমনি আমার কবিতা পাঠেও হয়তবা
পাঠককুল হয়ে যেতেন চুপ !!!!
কি আর করা তাই সহজ কথায়
সহজ ভাবেই হয় কবিতার মত
দেখায় আমার লেখা ।
শুভেচ্ছা রইল
৯|
১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, সময় করে একবার আপনার এ পোস্টটাতে পুনরায় এসে যেসব পাঠকের মন্তব্যের উত্তর দেয়া হয় নাই, সেগুলোর উত্তর দিয়ে যাবেন। এতে পাঠকেরাও খুশি হবে, আপনারও দায়িত্বপালন হবে। উত্তরদান বিলম্বিত হয়েছে বলে কোন অসুবিধে নেই। আমার মত হয়তো আরও পাঠক আছেন, যারা লেখকদের পুরনো পোস্ট পড়তে ঘুরে ফিরে আসেন। সাথে নিজের মন্তব্যের উত্তরটাও খুঁজে যান।
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
আপনার মূল্যবান মন্তব্য এবং আন্তরিক পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ। সত্যিই আপনার কথাগুলো অত্যন্ত
প্রাসঙ্গিক এবং দায়িত্ববোধের দিকটি সুন্দরভাবে তুলে ধরেছে।
বিলম্বে উত্তর দেওয়ার জন্য আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। কিছু অনিবার্য ব্যস্ততা ও
সীমাবদ্ধতার কারণে যথাসময়ে সবার মন্তব্যের উত্তর দিতে পারিনি এটি আমার একান্ত অপারগতা। তবে
আপনার এই সদয় স্মরণ করিয়ে দেওয়াটি আমাকে নতুন করে দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে।
ইনশাআল্লাহ, সময় করে পুরনো পোস্টগুলোতে ফিরে গিয়ে যেসব সম্মানিত পাঠকের মন্তব্যের উত্তর দেওয়া হয়নি,
সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনার মতো সচেতন ও আন্তরিক পাঠক থাকলে লেখালেখির পথ আরও
সমৃদ্ধ হয়।
আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩
পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল