| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু মমতার হাত
সবার আগে কে এসে দাঁড়াত পাশে
মনে হতো, আপন কেউ বুঝি দিল স্নেহের প্রভাত।
একটু পড়ে, একটু বুঝে
কখনো দু'টি কথায়, কখনো নিঃশব্দ ভালোবাসায়
লেখকের ক্লান্ত কাঁধে হাত রেখে
বলতে তুমি লিখে যাও, আছি তোমার পাশে।
আজ সেই হাত কোথায় দাদা?
কেন এতদিন নীরব তার স্পর্শ?
একটি বছর পেরিয়ে গেল প্রায়
তবু তোমার অপেক্ষায় ব্লগের আঙিনা নিঃশব্দ।
নতুন লেখারা আসে
নতুন শব্দে সাজে প্রতিদিনের দেয়াল
কিন্তু কোথাও যেন কী একটা কম পড়ে
তোমার সেই মমতামাখা দু'টি কথার আকাল।
জানি না ব্যস্ততা তোমায়
কোন দূর শহরের ব্যস্ততায় বেঁধেছে
নাকি জীবনের কোনো অদৃশ্য ক্লান্তি
তোমার চেনা সরব মনটাকে একটু থামিয়ে দিয়েছে।
তবু দাদা, একবার ফিরে এসো
আগের মতোই নিঃশব্দে, আপন হয়ে
নতুন কোনো লেখার জন্মলগ্নে
তোমার সেই মমতার হাতটি আবার রেখো ছুঁয়ে।
ব্লগ তো শুধু লেখা নয়
এ এক অদৃশ্য মানুষের সংসার
কেউ লেখে, কেউ পড়ে, কেউ পাশে থাকে
আর কেউ কেউ হয়ে ওঠে আপনজন বারবার।
তাই আজ এই ছোট্ট আবেদন
বিজন দাদা, আর কত নীরব থাকবে?
তোমার অপেক্ষায় কত কলম, কত মানুষ
এসো, আবার আগের মতো একটু সরব হবে।
একটি মন্তব্য হয়তো সামান্যই
কিন্তু কারও লেখকের হৃদয়ে
সেটিই কখনো হয়ে ওঠে
অনেক দূর পথ চলার প্রেরণা।
ফিরে এসো দাদা
ব্লগের উঠোনে তোমার সেই মমতার হাতটি
আরেকবার দিয়ে যাও বুলিয়ে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
উনি একসময় ব্লগে খুবই সচল ছিলেন । উনার কল্যানে সে সময় কোন পোস্টই মন্তব্য শুন্য থাকতে পারতনা ।
এবং প্রায় প্রতি পোস্টেই সকলের প্রথম মন্তব্যটি ছিল তাঁরই ।
শুভেচ্ছা রইল
২|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................................
বিজন রায় লিখেছে কবিতা এক শরতের ওই মেঘে,
কারো লেখায় কাশবনেরই চেনা ছবি জাগে।
ভার্চুয়াল সেই উঠোনটাতে মানুষ হতো জড়,
সামুর দিনে স্মৃতিগুলো আজও ভীষণ বড়।
পোস্টের পর পোস্ট সাজিয়ে চলত শব্দের খেলা,
আজও মনে পড়ে গেল , সোনালী সকাল-বেলা।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
বিজনদার লেখার সুন্দর অংশ বিশেষ তুলে ধরে কথা বলার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: বিজন দা কেমন আছেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
আশা করি তিনি এসে জানান দিবেন ।
শুভেচ্ছা রইল
৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বিজনদা ফিরে আসুন, এই কামনা করি।
উনি সামুতে প্রকাশিত কবিতাগুলোকে খুব সম্মান দিতেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
উনার ফিরে আসার জন্য আমাদের মিনতি সফল হোক এ কামনাই করি ।
৫|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪০
কিরকুট বলেছেন: বিজন দা এর খোজ নেয়া জরুরী । আশাকরি তিনি ভালো আছেন ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন বিজন দা এর খোজ নেয়া জরুরী । আমিউ আশাকরি তিনি ভালো আছেন ।
৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭
ডঃ এম এ আলী বলেছেন:
ঠিকই বলেছেন বিজন দা এর খোজ নেয়া জরুরী । আমিউ আশাকরি তিনি ভালো আছেন ।
৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯
আলামিন১০৪ বলেছেন: মহাজাগতিকের কী হলো?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন:
তিনি অনেকটাআই নিয়মতই আছেন।
৮|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৫
শায়মা বলেছেন: বিজন দাদা তো চিরকালই অমাবশ্যার চাঁদ!
কখন ভাসে কখন ডুবে বুঝাই যায় না..... হা হা
আবার চলে আসবে সময় হলে ....... অথবা লুকিয়েও থাকতে পারে কোনো নিকের ভীড়ে..... কে তা জানে কে তা জানে!!!
তবে নিশ্চয়ই ভালো আছে বিজনভাইয়ু!! ![]()
৯|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫০
মেহবুবা বলেছেন: বিজন অর্থ নিভৃত, তাই প্রমান করতে চাইছেন।
১০|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, একজন সক্রিয় ব্লগারকে হঠাৎ করে নিষ্ক্রিয় ও নিরুদ্দেশ হওয়া দেখে উৎকণ্ঠিত হয়ে তার জন্য এ পদ্য-পোস্ট লিখার জন্য। উনি নিজেই 'নিষ্ক্রিয় ও নিরুদ্দেশ' হওয়া ব্লগারদের পোস্টে গিয়ে গিয়ে কুশল জিজ্ঞাসা করতেন এবং তাদেরকে কিছু একটা লিখে ব্লগে ফিরে আসার অনুরোধ রেখে আসতেন। আজ তাকেই আমাদের সে অনুরোধটি করতে হচ্ছে।
আশাকরি, তিনি কুশলেই আছেন এবং এখান (এই পোস্ট) থেকেই তিনি ব্লগে প্রত্যাবর্তনের ঘোষণা দিবেন।
একাদিক্রমে অনেকদিন ধরে তিনি ব্লগের কবিতা পড়ে, বাছাই করে, ক্রমধারা নির্ধারণ করে 'কবিতার সংকলন' প্রকাশ করে গেছেন। এগুলো অনেক বড় মাপের, শ্রম ও সময়সাধ্য কাজ ছিল। আমি তার এই নিরলস প্রয়াসের জন্য তাকে সাধুবাদ জানিয়ে তার প্রতি একজন নগণ্য কবি হিসেবে আমার কৃৃতজ্ঞতা প্রকাশ করছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিজন দা খুবই চমৎকার মানুষ।