| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সবজি বাজারে গিয়েছিলাম শাক কেনার জন্য
সুদর্শন ক্রেতা ভদ্রলোক এক আঁটি কলমি শাক কিনে আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন
- ভাই, পুঁইশাকটা একদম ফ্রেশ মনে হচ্ছে না?
আমি সম্মতি সূচক মাথা নাড়াই
- তাহলে এটাও নেয়া যায়, তাই না? আচ্ছা বাসায় ফোন করে দেখি, না বলে একসাথে দু'পদের শাক আনলে না জানি গিন্নি আবার কি বলে।
এ বলে ভদ্রলোক হো হো করে হাসলেন।
আমি আবারো সম্মতি সূচক মাথা নাড়াই।
ক্রেতা ভদ্রলোক আমার অপরিচিত কিন্তু এমন ভাবে কথা বলছেন যেন বাজার করতে এসে প্রতিদিন তার সাথে আমার দেখা হয়!
ভদ্রলোক আরো কথা বলার জন্য মুখিয়ে ছিলেন।
আমি মুখ খুললে শাহবাগের আড্ডা জমে যেত।
আমের মৌসুমে রাতের খাবারের পর আমরা রীতিমতো উৎসব করে আম খাই।
আমওয়ালার ভ্যান থেকে আম কিনছিলাম।
সুন্দরী ক্রেতা ভদ্রমহিলা নিজ থেকে আমাকে এটা নেন ওটা নেন এই দিকেরটা নেন বলে আম বেছে দিচ্ছিলেন আর বললেন
- বাচ্চারা খুব পছন্দ করে তাই না? আমার বাচ্চারাও আম খায়, বাচ্চাদের বাবাও।
- আমার কোন বাচ্চা নেই।
- তো এতগুলো আম কার জন্য নিচ্ছেন?
- এটা জানা কি খুব জরুরী?
ভদ্রমহিলা একটু অপ্রস্তুত হলেন।
- সরি, আমি আপনাকে বিব্রত করেছি।
- কোন সমস্যা নেই, আমি তো আপনাকে চিনি না।
- আমি এখানেই থাকি, সাত নম্বর রোডে।
আমি উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে হাসি
কারণ সাত নম্বর রোডে আমিও থাকি।
রেল গাড়িতে চেপে বাড়ি যাচ্ছিলাম। পাশের যাত্রী একজন বয়স্ক ভদ্রলোক।
আমি মোবাইলে দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন পড়ি।
ভদ্রলোক বারবার আমার দিকে আর মোবাইলের দিকে তাকাচ্চ্ছিলেন যেন কিছু বলতে চান।
- আপনি কি মঙ্গলগ্রামে যাবেন?
আমি হ্যাঁ সূচক মাথা নাড়াই।
- কী করেন? চাকরি না ব্যবসা?
আমি একটাও করি না বলে ইঙ্গিতে জানাই।
- মোবাইলটা খুব সুন্দর, এটা কোন ব্রান্ডের?
আমি মোবাইলের নিতম্ব ভদ্রলোকের সামনে মেলে ধরি।
- বাড়ি কোথায়? মানে মঙ্গলগ্রামের কোথায় থাকেন?
আমি একটু বিরক্ত হই কিন্তু বুঝতে দিই না।
সে এক ইতিহাস বলে এয়ার বার্ডস কানে গুজে গান শুনতে শুরু করি।
অপরিচিত কাউকে কেন আমি সাক্ষাৎকার দেবো।
অথচ পৃথিবীতে আসার আগে আমিও একজন অপরিচিতই ছিলাম!
মানুষের দেশে এসে কিভাবে যেন সবার সাথে পরিচিত হয়ে উঠি!
আবার এক সময় অপরিচিত-ই হয়ে যাব
মানুষ কথা বলতে ভালোবাসে। কথা বলাটা জরুরী।
শুধু ভেতরের মানুষটাই কথা বলে না!
আর আমি কথা বলি নিজের সাথে!
আমি কি উম্মাদ নাকি অহংকারী
২|
১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে কি বন্ধুত্ব হতে পারেনা ???
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮
হুমায়রা হারুন বলেছেন: সুন্দর ভাবনা