| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

লোকমুখে নিজ এলাকার এক কামিল মুর্শিদের প্রশংসা শুনে অহংকারী যুবকটি গেল তাঁর নিকট থেকে দীক্ষা নিতে।
– আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুম সালাম। বলো, কী উদ্দেশ্যে এসেছো?
– লোকমুখে শুনেছি আপনি মানুষদের আল্লাহর সন্ধান দেন, আমি সেই উদ্দেশ্যে এসেছি।
– হুম। তবে একটা শর্ত আছে।
– কী শর্ত?
– জগতের সবচেয়ে নিকৃষ্ট জিনিসকে আমার সামনে উপস্থিত করতে হবে। আনতে পারলে তোমাকে দীক্ষা দেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারি।
‘নিকৃষ্ট জিনিস’! যুবক মনে মনে খুশি হলো। এ আর এমন কী কঠিন কাজ। জগৎ জুড়ে কতই না নিকৃষ্ট জিনিস পড়ে আছে, একটা নিয়ে আসলেই হচ্ছে। যুবক সম্মত হলো।
রাতে বিছানায় শুয়ে যুবক চিন্তা করতে লাগলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট বস্তু কোনটি। অনেক ভেবেচিন্তে সে বের করল কুকুর-ই একমাত্র নিকৃষ্ট কারণ হাদিসে কালো কুকুরকে হত্যা করতে নির্দেশনা আছে।
ভোর বেলা ঘুম থেকে উঠে যুবক বেরিয়ে পড়ল কালো কুকুরের সন্ধানে এবং পেয়েও গেল। নিজের গলার তোয়ালে দিয়ে কুকুরটির গলায় বেঁধে তাকে নিয়ে চলল কামিল মুর্শিদের দরবারে।
– এত জামাই আদর করে আমাকে কোথায় নেয়া হচ্ছে?
কুকুরটির মুখে মানুষের মতো কথা শুনে যুবকটি হতবাক।
– তুমি কথাও বলতে পারো?
– আল্লাহ চাইলে সব পারি। বিষয় কী বল।
– তোমাকে একজন কামিল মুর্শিদের প্রয়োজন যেহেতু তুমি জগতের সবচেয়ে নিকৃষ্ট।
– কোন দৃষ্টিকোণ থেকে আমি নিকৃষ্ট?
– তোমাকে হত্যা করার ব্যাপারে হাদিসে নির্দেশনা আছে।
– যদি হত্যাই করতে হয় তাহলে আমাদের সৃষ্টি করল কেন? হাদিসে কালো কুকুর বলতে কি রক্ত মাংসের কুকুরকে বুঝিয়েছে না অন্য কোন কিছু বুঝিয়েছে তোমরা কি সেটা খতিয়ে দেখেছিলে? কুরআনে আছে আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে একটি কুকুরও ছিল। অন্য কোন প্রাণীও তো থাকতে পারত। নিকৃষ্ট হলে কুকুরের কথা কুরআনে আসলো কেন? আর আমাদের প্রভুভক্তের খ্যাতি জগৎজোড়া। সামান্য কিছু খাবার দিলেই আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি। সে বিপদে পড়লে তাকে উদ্ধার করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দিই। এত কিছুর পরও বলবে আমরা নিকৃষ্ট?
যুবকটি হতাশ হয়ে কুকুরটিকে ছেড়ে দিল।
রাতে বিছানায় শুয়ে যুবক আবার গভীর চিন্তায় ডুবে গেল। বিষয়টিকে যত সহজ মনে করেছিল দেখা যাচ্ছে তত সহজ নয়। সবচাইতে নিকৃষ্ট জিনিস আর কী হতে পারে? পেয়েছি, শূকর। কুরআনে শূকর হারাম করা হয়েছে।
ভোর বেলা ঘুম থেকে উঠে যুবক বেরিয়ে পড়ল শূকরের সন্ধানে এবং পেয়েও গেল। নিজের গলার তোয়ালে দিয়ে শূকরটির গলায় বেঁধে তাকে নিয়ে চলল কামিল মুর্শিদের দরবারে।
– এত জামাই আদর করে আমাকে কোথায় নেয়া হচ্ছে?
শূকরটির মুখে মানুষের মতো কথা শুনে যুবকটি হতবাক।
– তুমিও কথা বলতে পারো?
– আল্লাহ চাইলে সব পারি। বিষয় কী বল।
– তোমাকে একজন কামিল মুর্শিদের প্রয়োজন যেহেতু তুমি জগতের সবচেয়ে নিকৃষ্ট।
– কোন দৃষ্টিকোণ থেকে আমি নিকৃষ্ট?
– কুরআনে মহান আল্লাহতালা তোমাকে হারাম ঘোষণা করেছেন।
– আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করি। আমি কী?
– তুমি একটি প্রাণী।
– আমার নাম?
– শূকর।
– নামটি কারা রেখেছে? আল্লাহ না তোমরা?
এবার যুবকটি একটু চিন্তিত হল। বেশ কিছুক্ষণ চিন্তা করে সে বলল,
– হ্যাঁ, মানুষই রেখেছে তোমার নামটি। কিন্তু কুরআনে তো তোমাকে খিঞ্জির বলা হয়েছে।
– কুরআন আগে এসেছে না আরববাসীরা আগে?
– অবশ্যই আরবেরা।
– তাহলে খিঞ্জির নামটি আরবের লোকেরাই রেখেছে।
– সেটাইতো হওয়ার কথা।
– আমি একটি প্রাণী, বাংলায় তোমরা বলো শূকর, আরবিতে খিঞ্জির আর ইংরেজিতে সোয়াইন। আল্লাহর কাছেও আমার একটি নাম আছে যা তোমরা জানো না। আমাদের উৎপত্তি মূলত মধ্যপ্রাচ্যে এবং এ অঞ্চলের লোকেরা আগে আমাদের মাংস ভক্ষণ করত কারন আমাদের মাংস অনেক সুস্বাদু। গরু-ছাগল-মহিষ-ভেড়াদের মত আমরা ঘাস খাই না। খোঁজ নিয়ে দেখো আমাদের খাদ্য তালিকা ব্যয়বহুল। মধ্যপ্রাচ্য আগে সবুজ ছিল এবং এর আবহাওয়াও আমাদের উপযোগী ছিল। কিন্তু ক্রমে ক্রমে মরুভূমিতে পরিণত হওয়ার কারণে আমরা অন্যত্র স্থানান্তরিত হই বিশেষ করে ঠান্ডা অঞ্চল সমূহে। সেখানকার লোকজন এখনো আমাদের মাংস মজা করে ভক্ষণ করে, তাদের তো কোন অসুবিধা হয় না। সাপের মতো আমরা তো কাউকে ছোবল মারি না, বাঘ-ভাল্লুকের মতো কাউকে আঁচড়ও দিই না। তাহলে কোন কারণে আমাদের হারাম করা হয়েছে? কুরআনে খিঞ্জির বলতে কি আমাদেরকেই বুঝিয়েছে না অন্য কোন কিছু ইঙ্গিত করেছে ভালো করে গবেষণা কর। আমরা যদি নিকৃষ্টই হতাম তবে তো কেউ আমাদের মজা করে খেত না।
যুবকটি হতাশ হয়ে শূকরটিকে ছেড়ে দিল।
পরেরদিন সন্ধ্যায় কেউ না দেখে মতো একটি গামছা দিয়ে মুখ ঢেকে যুবকটি গেল একটি মদের দোকানে। মদের দোকানী যুবকটিকে আগে থেকেই চিনতো।
– তুমি এখানে? শোনো, মদ বেচতে পারলে আমার লাভ কিন্তু তুমি কার পাল্লায় পড়েছ?
– বিশ্বাস করুন আমি কারো পাল্লায় পড়িনি, এটা আমি নিজের জন্যেও কিনছি না।
– তার মানে তোমাকে কেউ ব্যবহার করছে? তুমি কার জন্যে নিচ্ছো এটা?
– একজন কামিল মুর্শিদ আনতে বলেছেন।
– কামিল মুর্শিদ!
দোকানী হতবাক।
– এই তুমি আমার সাথে জোচ্চুরি করো না। কামিল মুর্শিদরা কখনো মদ পান করেন না। তুমি সত্যি করে বলতো আসলে ঘটনা কী।
– কেউ দেখে ফেলবে এই ভয়ে আমি কথাবার্তা গুলিয়ে ফেলছি। আসলে কামিল মুর্শিদ আমাকে জগতের সবচাইতে নিকৃষ্ট বস্তু আনতে বলেছেন। যেহেতু মদ খাওয়া হারাম তাই আমার কাছে মনে হলো এটাই জগতের সবচেয়ে নিকৃষ্ট জিনিস।
– বুঝেছি, পাগলেই পাগল চিনে। কোনটা দেবো, হালকা না কড়া।
ভালো করে গামছা পেঁচিয়ে মদের বোতলটিকে আড়াল করে যুবক ছুটলো কামিল মুর্শিদের দরবারে।
– আমাকে এভাবে কোথায় নিচ্ছো?
– কে কথা বলে?
যুবক হকচকিয়ে গেল।
– সবাই তো আমাকে নিয়ে পান করে। তুমি এত সংগোপনে আমায় নিয়ে কোথায় যাচ্ছো?
– তুমিও কথা বলতে পারো? তোমাকে একজন কামিল মুর্শিদের প্রয়োজন যেহেতু তুমি জগতের সবচেয়ে নিকৃষ্ট জিনিস। তোমাকে কুরআনে হারাম ঘোষণা করা হয়েছে।
– আমাকে হারাম ঘোষণা করা হয়েছে! তাও আবার কুরআনে! এই তুমি ভালো করে কুরআন পড়ে বলছো তো?
– কুরআনের বেশ কিছু স্থানে তোমার হারাম হওয়ার বিষয়ে আয়াত আছে।
– ওগুলো নেশা সম্পর্কিত। নেশা করা অবশ্যই হারাম। মদ কেন হারাম হতে যাবে? হ্যাঁ, মদ যদি নেশার উদ্দেশ্যে পান করো তবে সেটা হারাম। তোমাদের তো নেশার শেষ নেই- খাওয়ার নেশা, অর্থের নেশা, যৌনতার নেশা ইত্যাদি আরো কত কি নেশা আছে সেসব বলছো না কেন। মদ যে উপকারী সেটা তো কুরআনের সূরা নহলে আছে। সেখানে আরো আছে যে খেজুর আর আঙুরফল আমাদের উৎস এবং দুটোই হালাল। হালাল জিনিস দিয়ে তৈরি পানীয় কেন হারাম হতে যাবে? সুদও তো হারাম। উদরে সুদের দানা পড়েনি এমন লোক পৃথিবীতে কয়টা আছে আমাকে দেখাও তো।
যুবক পড়ল মহা ফাঁপরে। মদের বোতল ফেলে সে বাড়ির পথ ধরল।
এবার যুবকটি বের হলো গভীর রাতে, নাকে রুমাল চেপে। হাতে তার বালতি এবং সেখানে মনুষ্য মলমূত্র। যুবকটিকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। সে যেন তার কাঙ্খিত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু পেয়ে গেছে। তবে কিছুক্ষণ পরপর বালতি থেকে আসা মলমূত্রের উৎকট গন্ধে তার পেটের নাড়িভুঁড়ি বের হওয়ার উপক্রম।
– এতো যত্ন করে আমাদের কোথায় নেয়া হচ্ছে?
– ওমা তোমরাও কি কথা বলতে পারো?
– চেয়েছিলাম চুপচাপ তামাশা দেখব কিন্তু কৌতুহল চেপে রাখতে পারলাম না। বলো, কোথায় নিচ্ছ আমাদের?
– একজন কামিল মুর্শিদ আমাকে জগতের সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনতে বলেছেন।
– নিকৃষ্ট জিনিস! তাই বলে আমাদের!
– হুম। কেন? কোন আপত্তি?
– না.. মানে চিন্তা করছি আমরা কীভাবে নিকৃষ্ট হলাম? তোমাদের পেটে প্রবেশের আগে আমরা তো উৎকৃষ্ট ছিলাম। ছিলাম কোরমা পোলাও বিরিয়ানি ইত্যাদি। তোমাদের পেটে ঢোকার পরেই না আমার নিকৃষ্ট হলাম। উৎকৃষ্ট জিনিসকে নিকৃষ্ট বানিয়েছো তো তোমরাই। তোমরাই সেই কারিগর। এখানে আসলে দোষী কে? আমরা না তোমরা?
রাগে ক্ষোভে যুবকটি বালতি ফেলে কামিল মুর্শিদের দরবারের উদ্দেশ্যে রওয়ানা হল।
– আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুম সালাম। তুমি এসেছো? যেটা আনতে বলেছিলাম এনেছো?
– জ্বী এনেছি। এই যে আমি, আমিই পৃথিবীর সবচেয়ে…
এ বলে যুবকটি হাউমাউ করে কাঁদতে লাগলো।
১৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪
আরমান আরজু বলেছেন: ধন্যবাদ
২|
১৫ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০১
রাসেল বলেছেন: পৃথিবীতে ক’জন মানুষ আমরা নিজেদের অপরাধী ভাবতে পেরেছি?
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন:
চিন্তার বিষয়-৬’ লেখাটি পড়ে সত্যিই ভাবনার জগতে প্রবেশ করলাম। একটি গল্পের মাধ্যমে মানুষের অহংকার, আত্মপ্রবঞ্চনা, ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা এবং নিজের ভুল উপলব্ধি করার বিষয়গুলো যেভাবে তুলে ধরেছেন, তা বেশ তাৎপর্যপূর্ণ। গল্পটির বাহ্যিক কাঠামো সহজ হলেও এর অন্তর্নিহিত বক্তব্য গভীর। বিশেষ করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস খুঁজতে বেরিয়ে শেষ পর্যন্ত নিজের মধ্যেই সেই নিকৃষ্টতার সন্ধান পাওয়ার বিষয়টি আমাদের আত্মসমালোচনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
গল্পের শুরুতে যুবকটি একজন কামিল মুর্শিদের কাছে যায় আল্লাহর সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু তার নিজের সম্পর্কে ধারণা, চিন্তাভাবনা এবং বিচার করার পদ্ধতির মধ্যে যে অহংকার লুকিয়ে রয়েছে, সে সম্পর্কে তার কোনো উপলব্ধি নেই। সে মনে করে, পৃথিবীর নিকৃষ্ট জিনিসটি সহজেই শনাক্ত করতে পারবে। অথচ নিজের জ্ঞান কতটা অসম্পূর্ণ, নিজের উপলব্ধি কতটা সীমিত এবং নিজের বিচারবুদ্ধিতে কতটা ভুল থাকতে পারে—এসব নিয়ে তার কোনো প্রশ্ন নেই। এখানেই গল্পটির প্রথম শিক্ষা। মানুষ অনেক সময় সত্যের সন্ধানে বের হয়, কিন্তু নিজের পূর্বধারণা ও অহংকারকে প্রশ্ন করতে শেখে না। ফলে সত্যকে জানার পরিবর্তে নিজের বিশ্বাসকেই সত্যের একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলে।
কালো কুকুরের প্রসঙ্গটি গল্পে বেশ গুরুত্বপূর্ণ। যুবকটি একটি নির্দিষ্ট ধর্মীয় বর্ণনাকে সামনে রেখে কুকুরকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু কুকুরটির কথোপকথনের মধ্য দিয়ে তার সেই সরলীকৃত ধারণা প্রশ্নের মুখে পড়ে। এখানে লেখক পাঠককে বুঝিয়ে দিতে চেয়েছেন, কোনো একটি বক্তব্য শুনেই তার তাৎপর্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধর্মীয় বক্তব্যের উৎস, প্রেক্ষাপট, ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা জরুরি। তবে ধর্মীয় কোনো বর্ণনাকে গল্পের চরিত্রের বক্তব্যের ভিত্তিতে ব্যাখ্যা করার পরিবর্তে নির্ভরযোগ্য ধর্মীয় উৎস ও জ্ঞানীদের ব্যাখ্যার সাহায্যে যাচাই করাই হবে সঠিক পদ্ধতি।
কুকুরের প্রতি মানুষের আচরণের প্রসঙ্গটিও মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। একটি প্রাণী মানুষের প্রতি বিশ্বস্ত হতে পারে, বিপদের সময় পাশে দাঁড়াতে পারে এবং মানুষের সান্নিধ্যে জীবন কাটাতে পারে। প্রাণীর প্রতি অকারণ নিষ্ঠুরতা কোনোভাবেই মানবিকতার পরিচয় নয়। ধর্মীয় বিধান নিয়ে আলোচনা করতে গিয়েও প্রাণীর প্রতি দয়া, জীবের প্রতি সহমর্মিতা এবং সৃষ্টির প্রতি দায়িত্বের বিষয়গুলো উপেক্ষা করা উচিত নয়। একটি প্রাণীকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে ঘৃণা করা আর তার প্রতি ন্যায়সংগত আচরণ করা—এ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
এরপর শূকরের প্রসঙ্গটি এসেছে। এখানেও যুবকটি একটি প্রাণীর খাদ্যসংক্রান্ত ধর্মীয় বিধানকে তার সামগ্রিক অস্তিত্বের মূল্যায়নের সঙ্গে এক করে ফেলতে চায়। অথচ কোনো খাদ্য মানুষের জন্য নিষিদ্ধ হওয়া এবং সেই প্রাণীকে নৈতিক অর্থে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলা এক বিষয় নয়। ইসলামে শূকরের মাংস ভক্ষণ নিষিদ্ধ—এটি একটি ধর্মীয় বিধান। কিন্তু সেই বিধান থেকে প্রাণীটির অস্তিত্ব অর্থহীন কিংবা তার প্রতি নিষ্ঠুর আচরণ বৈধ—এমন সিদ্ধান্ত টানা যায় না। ধর্মীয় বিধানকে তার নিজস্ব পরিসরে বোঝা এবং তার সঙ্গে অপ্রাসঙ্গিক নৈতিক সিদ্ধান্ত জুড়ে না দেওয়া জরুরি।
শূকরের মুখে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো গল্পের কল্পনাপ্রসূত কৌশলের অংশ। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার—কোনো প্রাণীর খাদ্যাভ্যাস, উৎপত্তি কিংবা অন্য দেশে তার মাংসের প্রচলন ধর্মীয়ভাবে কোনো খাদ্য হালাল বা হারাম হওয়ার চূড়ান্ত মানদণ্ড নয়। ধর্মীয় বিধানের ব্যাখ্যার জন্য নির্ভরযোগ্য ধর্মীয় দলিল ও প্রামাণ্য ব্যাখ্যাই প্রাসঙ্গিক। গল্পটির মূল শিক্ষাটি বরং অন্য জায়গায়—একটি বিধান সম্পর্কে জ্ঞান অর্জন না করে তার ওপর ভিত্তি করে অতিরিক্ত ও অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
মদের বোতলের সঙ্গে কথোপকথনটি গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে লেখক মানুষের নৈতিক দ্বিচারিতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা অনেক সময় একটি নির্দিষ্ট পাপ বা নিষিদ্ধ কাজকে কেন্দ্র করে অন্যকে বিচার করি, অথচ নিজেদের জীবনের অসংখ্য অনৈতিকতা সম্পর্কে নীরব থাকি। কেউ মদ্যপানের নিন্দা করতে গিয়ে দুর্নীতি, প্রতারণা, সুদ, অন্যের অধিকার হরণ কিংবা ক্ষমতার অপব্যবহারকে তুচ্ছ করে দেখতে পারেন। কিন্তু নৈতিকতার প্রশ্নে এমন বেছে বেছে বিচার করা আত্মপ্রবঞ্চনারই একটি রূপ।
তবে ধর্মীয় বিধান সম্পর্কে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য মনে রাখা দরকার। কোনো বস্তু বা পানীয়ের ব্যবহার এবং সেটি নেশার উদ্দেশ্যে গ্রহণ করা এক বিষয় নয়—এ কথা আলোচনায় গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু ইসলামে মদ বা নেশা সৃষ্টিকারী পানীয়ের নিষেধাজ্ঞাকে শুধু কেউ নেশাগ্রস্ত হয়েছেন কি না, সেই প্রশ্নে সীমাবদ্ধ করা যায় না। ধর্মীয় বিধান নির্ধারণে কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য ব্যাখ্যা অনুসরণ করা প্রয়োজন। গল্পের চরিত্রের বক্তব্যকে তাই ধর্মীয় বিধানের চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে না দেখে মানুষের যুক্তির সীমাবদ্ধতা ও আত্মপক্ষসমর্থনের প্রবণতা বোঝার একটি সাহিত্যিক কৌশল হিসেবে দেখাই যুক্তিসংগত।
আমার কাছে গল্পটির সবচেয়ে শক্তিশালী অংশ হলো মানুষের মলমূত্রের প্রসঙ্গটি। যুবকটি যখন সেই বস্তুগুলোকে নিকৃষ্ট বলে মনে করে, তখন তার সামনে এমন একটি প্রশ্ন উঠে আসে, যা তাকে নিজের চিন্তার ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। খাবার হিসেবে গ্রহণ করার আগে যে বস্তু মানুষের কাছে উৎকৃষ্ট ও মূল্যবান মনে হয়, শরীরের ভেতর দিয়ে প্রক্রিয়াজাত হওয়ার পর সেটিই বর্জ্যে পরিণত হয়। এই রূপান্তরের মধ্য দিয়ে গল্পটি মানুষের দৃষ্টিভঙ্গির আপেক্ষিকতা এবং নিজের ভূমিকা সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
এখানে একটি গভীর দার্শনিক ইঙ্গিতও রয়েছে। আমরা প্রায়ই কোনো কিছুকে তার বাহ্যিক পরিচয়, অবস্থান কিংবা আমাদের সঙ্গে তার সম্পর্কের ভিত্তিতে মূল্যায়ন করি। কিন্তু সেই মূল্যায়নের পেছনে আমাদের নিজেদের ভূমিকা কী, তা ভেবে দেখি না। কোনো পরিস্থিতি খারাপ হলে আমরা অন্যকে দোষ দিই, কোনো সম্পর্ক নষ্ট হলে অপর পক্ষকে দায়ী করি, সমাজে অনিয়ম দেখলে শুধু অন্যের ব্যর্থতা নিয়ে আলোচনা করি। অথচ সেই পরিস্থিতি তৈরিতে নিজের আচরণ, সিদ্ধান্ত কিংবা নিষ্ক্রিয়তার কোনো ভূমিকা ছিল কি না, সে প্রশ্নটি এড়িয়ে যাই। গল্পটির এই অংশ আমাদের সেই আত্মসমালোচনার মুখোমুখি দাঁড় করায়।
যুবকটির শেষ পর্যন্ত নিজের দিকে ফিরে তাকানোই গল্পের মূল তাৎপর্য। সে এতক্ষণ বাইরের জগতে নিকৃষ্টতম বস্তু খুঁজছিল, কিন্তু নিজের অহংকার ও সীমাবদ্ধতাকে চিনতে পারছিল না। যখন সে উপলব্ধি করে যে তার নিজের বিচারবুদ্ধি, পূর্বধারণা এবং আত্মগরিমাই তাকে বারবার ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে, তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। এই কান্নাকে আমি কেবল পরাজয়ের প্রতীক হিসেবে দেখি না; বরং এটি আত্মোপলব্ধির সূচনা হিসেবেও ব্যাখ্যা করা যায়। যে মানুষ নিজের ভুল উপলব্ধি করতে পারেন, তাঁর সামনে সংশোধনের পথ খুলে যায়।
তবে আত্মসমালোচনা মানে নিজেকে ঘৃণা করা নয়। বরং নিজের দুর্বলতা স্বীকার করে সেগুলো সংশোধনের চেষ্টা করাই প্রকৃত আত্মশুদ্ধি। মানুষ ভুল করবে, অসম্পূর্ণ জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেবে, কখনো নিজের অহংকারের কাছে পরাজিতও হবে। কিন্তু সেই ভুলের প্রতি তার মনোভাবই নির্ধারণ করবে সে আরও পরিণত হবে, নাকি একই ভুলের পুনরাবৃত্তি করবে। নিজের ভুল স্বীকার করার সাহস যেমন প্রয়োজন, তেমনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আচরণ পরিবর্তন করার আন্তরিকতাও জরুরি।
আপনার লেখাটি ধর্মীয় জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। ধর্মের কোনো বিষয় শুনে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্য বিশ্বাস করা কিংবা একটি বিচ্ছিন্ন উদ্ধৃতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। কোরআন ও হাদিস সম্পর্কে আলোচনা করতে হলে সংশ্লিষ্ট বক্তব্যের নির্ভরযোগ্যতা, প্রেক্ষাপট, ভাষাগত অর্থ এবং প্রামাণ্য ব্যাখ্যা বিবেচনা করা দরকার। একই সঙ্গে যুক্তিবোধ ও প্রশ্ন করার মানসিকতাও গুরুত্বপূর্ণ। প্রশ্ন করা মানেই অবিশ্বাস নয়; অনেক সময় সঠিক প্রশ্নই মানুষকে ভুল ধারণা থেকে বের করে আনে। তবে প্রশ্নের উদ্দেশ্য হওয়া উচিত সত্যকে বোঝা, নিজের পূর্বনির্ধারিত মতকে জোর করে প্রতিষ্ঠা করা নয়।
ধর্মীয় জ্ঞান অর্জনের সঙ্গে বিনয় ও নৈতিকতার সম্পর্কও গভীর। কেউ অনেক ধর্মীয় তথ্য জানেন বলেই তিনি আত্মশুদ্ধি অর্জন করেছেন—এমন নিশ্চয়তা নেই। আবার কেউ ধর্মীয় বিষয়ে অল্প জানেন বলেই তিনি নৈতিকভাবে নিকৃষ্ট, এমন সিদ্ধান্তও ঠিক নয়। জ্ঞান তখনই মানুষের প্রকৃত কল্যাণে আসে, যখন তা তার আচরণে সততা, ন্যায়বোধ, সহমর্মিতা ও আত্মসংযম সৃষ্টি করে। ধর্মীয় জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য শুধু অন্যের ভুল শনাক্ত করা নয়; নিজের জীবনকে আরও সৎ ও সুন্দর করে তোলাও।
আমাদের সমাজে এই আত্মসমালোচনার অভাব অত্যন্ত প্রকট। রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় পরিচয়, সামাজিক অবস্থান কিংবা ব্যক্তিগত বিশ্বাসের কারণে আমরা অনেক সময় নিজেদের গোষ্ঠীর ভুলকে সমর্থন করি এবং বিপরীত পক্ষের সামান্য ভুলকেও বড় করে দেখি। নিজের পক্ষের মানুষের অন্যায়কে নানা যুক্তিতে বৈধতা দেওয়া আর অন্য পক্ষের মানুষের জন্য কঠোর নৈতিক মানদণ্ড প্রয়োগ করা এক ধরনের দ্বিচারিতা। অথচ ন্যায়বিচারের প্রকৃত পরীক্ষা তখনই, যখন নিজের পছন্দের মানুষ বা গোষ্ঠীর ভুলের বিরুদ্ধেও একই সততার সঙ্গে অবস্থান নেওয়া যায়।
আপনার গল্পটি তাই শুধু একজন অহংকারী যুবকের আত্মোপলব্ধির গল্প নয়; এটি আমাদের প্রত্যেকের জন্য একটি আয়না। আমরা কি সত্যিই নিজের ভুল দেখতে প্রস্তুত? আমরা কি কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত জ্ঞান অর্জন করি? আমরা কি অন্যের প্রতি যে নৈতিক মানদণ্ড প্রয়োগ করি, নিজের ক্ষেত্রেও তা মেনে চলি? আমরা কি নিজের বিশ্বাসকে যাচাই করার সাহস রাখি? নাকি নিজের ধারণাকে সঠিক প্রমাণ করার জন্যই যুক্তি ও তথ্য খুঁজি? এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই গল্পটির প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।
সবশেষে বলব, আরমান আরজু ভাই, আপনার লেখার মূল শিক্ষা আমার কাছে হলো—পৃথিবীর নিকৃষ্টতম বিষয়টি খুঁজতে যাওয়ার আগে নিজের ভেতরের অহংকার, অজ্ঞতা, বিদ্বেষ, অসততা ও আত্মপ্রবঞ্চনাকে চিনতে শেখা জরুরি। অন্যের ভুল বিচার করার আগে নিজের বিবেককে প্রশ্ন করা দরকার। ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, যুক্তিবোধ ও মানবিকতার চর্চা করা প্রয়োজন। কারণ সত্যের অনুসন্ধান তখনই অর্থবহ হয়, যখন মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে এবং সত্যের সামনে নিজের অহংকারকে নত করতে শেখে।
একটি সুন্দর গল্পের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার লেখাটি পাঠকের মধ্যে শুধু ধর্মীয় আলোচনা নয়, বরং আত্মসমালোচনা, নৈতিক দায়িত্ব এবং সত্য অনুসন্ধানের মানসিকতাও জাগিয়ে তুলুক—এই প্রত্যাশা করি। শুভকামনা রইল আপনার চিন্তাশীল লেখালেখির জন্য।