নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ইন্সপায়ারিং স্মৃতি!

১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

রাত দু’টা। এডমিশন ডে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেডিসিন ডিপার্টমেন্ট। কিছুক্ষণের জন্য পুরো ওয়ার্ডের দ্বায়িত্ব একা নিয়ে কাজ করতে হচ্ছিল। এমন কি সি,এ পর্যন্ত ছিল না। সি,এ কে ফোন দিলাম ভাইয়া আমি একা! সি,এ বলল একটু ম্যানেজ কর, আমি এক ঘন্টার মধ্যে চলে আসব। মোটামুটি একে একে অপেক্ষমাণ রোগীদের রিসিভ করে ফাইল ওয়ার্ক নিয়ে বসলাম। একজন খুব বিনয়ের সাথে বলল, স্যার আমার রোগীর পেটে ব্যাথা খুব বেড়ে গেছে। একটু দেখবেন স্যার? জ্বী দেখব, চলেন। রোগী বলল পেটে খুব বেশি ব্যাথা করছে! পেটে হাত দিয়েই বিচলিত হলাম। বোর্ড লাইক রিজিডিটি। পারকাস করলাম, লিভার ডালনেস অবলিটারেটেড। আর্জেন্ট চেস্ট এক্সরে ইরেক্ট পোশ্চার করালাম। ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো আন্ডার ডায়াফ্রাম। পেশেন্টের বাওয়েল (বলতে পারেন নাড়ি-ভূঁড়ি’র) কোথাও ফুটা হয়ে গেছে। পেশেন্টকে সার্জারী ওয়ার্ডে পাঠিয়ে দিলাম। পরদিন সার্জারী ওয়ার্ডের সি,এ র সাথে দেখা। উনি বললেন তুমি পেশেন্ট টার জীবন বাঁচিয়ে দিয়েছ। আমি নিজেই তার পারফোরেশন রিপেয়ার করেছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৫

ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে একজন রোগীর প্রান বাঁচানো সম্ভব হয়েছিল ! তেমন রুগী আসলে সব ডাক্তাররাই আশা করবো এমন দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিবেন।
আপনার লেখাগুলোতে অনেক মেডিকেল টার্মস থাকে যা আমরা যারা ডাক্তার না, তাদের জন্য বোঝা কঠিন। আমরাও যাতে অন্তত কিছুটা বুঝি তেমন শব্দ থাকলে ব্যবহার করা যায় কিনা অনুগ্রহ করে ভেবে দেখতে অনুরোধ করছি।

১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: মেডিকেলের অনেক টার্ম এর উপযুক্ত বাংলা এমন কি ইংলিশ প্রতিশব্দও নেই। আজ আপনাকে ছাত্র বানাচ্ছি। সহজ ভাবে টার্মস গুলোর অর্থ বলার চেষ্টা করছি। "বোর্ড লাইক রিজিডিটি" পারফোরেশনের রোগীর পেটে হাত রাখলেই দেখবেন পুরো পেট-টাই হার্ড-বোর্ডের মত শক্ত। পারকাস করা মানে আঙুল দিয়ে পেটে টোকা দিয়ে শব্দের ধরণ বোঝা। সাধারণত সলিড অরগানে ডাল (মানে ভোতা) শব্দ হয়। কিন্তু যদি কোথাও গ্যাস থাকে তবে তা হয় কলস বাজানোর মত শব্দ যাকে বলা হয় টিমপেনেটিক শব্দ। যখন নাড়িতে পারফোরেশন হয় তখন গ্যাস পেটে ছড়িয়ে পড়ে। লিভার সলিড অরগান কাজেই ভোতা শব্দ হওয়ার কথা। কিন্তু গ্যাসের উপস্থিতি হওয়ায় লিভারের ডালনেস পরিবর্তিত হয়ে টিমপেনেটিক শব্দ পাওয়া যায়। বুকের এক্সরে দাঁড়ানো অবস্থায় নিলে ডায়াফ্রামের নীচে গ্যাসের উপস্থতি থাকায় চাঁদের মত আকারের শ্যাডো আসে। কিন্তু সুস্থ মানুষের এরকম শ্যাডো থাকে না। আশা করি কিছুটা সহজ হয়েছে।

২| ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ।

আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমীন! পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.