| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে নেয়া যায় শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ ১০/১৫ বছরেও ক্ষমতায় হয়তো আসতে পারবে না। আচ্ছা ধরলাম, আওয়ামী লীগ ১০ বছর পর ক্ষমতায় আসল…
২. ইন্টারনেট খুঁজে দেখলাম, মাসুদ কামাল, আবদন নুর তুষার, আনিস আলমগীর, মোস্তফা ফিরোজ – এদের প্রত্যেকের বয়স ৫৪-৫৮ বছর। ১০ বছর পর তাদের প্রত্যেকের বয়স হবে ৬৫+। ঐ বয়সে আওয়ামী লীগ থেকে এরা দালালির জন্য কী পেতে পারে পুরস্কার? কোন চ্যানেল? পত্রিকা বা বড়জোর উপদেষ্টার পদ?
৩. বিএনপি ১৭ বছর পর ক্ষমতায় এসেও সেই পুরোনো ক্ষুধার্থগুলোই মন্ত্রী, এমপি হয়েছে। প্রাকৃতিক নিয়মে অনেকে আর বেঁচে নেই, তবে সেই পুরোনো মনমানসিকতার লোকেরাই (পরিবার, আত্মীয় স্বজন. ২য় প্রজন্ম) এখন ক্ষমতায়। একই ব্যপার হবে আওয়ামী লীগের বেলাতেও। বর্তমানে পলাতক ছাত্রলীগ, যুবলীগ নেতারাই তখন মন্ত্রী, এমপি হবে…
৪. তাহলে তুষার, আনিস দের কী হবে? তখনকার ক্ষুধার্থ লীগাররা কি তুষার, আনিসদের জায়গা ছেড়ে দিবে? ৬৫+ বছরের একজন মানুষের আর চাওয়া পাওয়ারই বা কী থাকতে পারে? তাহলে কেন বিবেক বিক্রি করে, মানুষের ঘৃণা নিয়ে ফ্যাসিস্ট দলের দালালি করে যাচ্ছেন তেনারা? এঁদের মস্তিস্ক, ডিএনএ নিয়ে গবেষণা করা উচিত...
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিনাকি-ইলিয়াস কোন খুনী, ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করছে না। তারা একটা পরিবর্তন চায়। তবে পুরোনো বন্দোবস্ত নয়...
২|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৫
কিরকুট বলেছেন: মজার বিষয় কি জানেন । আপনারা নিজেরাই আওয়ামিলীগের উপকার করছেন । যারাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছেন তাদের কে দালাল বলছেন । এর ফলে যা হচ্ছে সাধারন মানুষ এক নিমিষেই বুঝে নিচ্ছে মুক্তিযুদ্ধ ও তার যোদ্ধারা সব আওয়ামীলীগের সম্পত্তি ।
আসললেই কি তাই । স্পস্ট অক্ষরে একদম "না"
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই কি শুধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার জন্য তেনাদের আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে?
স্পষ্ট অক্ষরে একদম "না"
৩|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৪
নিমো বলেছেন: আপনি ঠিক কিসের আশায় এই পোস্টটি দিয়েছেন?
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মনের খোরাক...
৪|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৭
ভুয়া মফিজ বলেছেন: এঁদের মস্তিস্ক, ডিএনএ নিয়ে গবেষণা করা উচিত... মস্তিস্ক, ডিএনএ এর মতো জটিল বিষয় লইয়া নাড়াচাড়ার দরকার কি? রক্ত পরীক্ষা করিলেই দালালির ভাইরাস পাওয়া যাইবে!!! ![]()
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বড় ঘটনার পরও সেই দলের পক্ষে থাকা। এগুলো সাধারণ ব্যপার নয়। শুধু রক্ত দিয়ে হবে না...
৫|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:২৭
বিষাদ সময় বলেছেন: সমস্যাটা উনাদের না, সমস্যাটা আপনাদের। মাসুদ কামাল, মনজুরুল আলম এবং আনিস আলমগীর আওয়ামী ঘরনার কিন্ত আব্দুন নূর তুষার এবং মোস্তফা ফিরোজ দুজনেই কিছুটা বিএনপি ঘেষা সাংবাদিক। তাদের সবাইকে যখন এককাতারে ফেলে এ রকম ট্যাগ দেয়া হয়, তখন সমস্যাটা এদের না যারা ট্যাগিং করছে তাদের।
আর আপনার পোষ্ট থেকেই আপনার প্রশ্নের উত্তরটা খুঁজে পাবেন। যখন সুদুর ভবিষ্যতেও এদের কিছু পাওয়ার সম্ভাবনাই নাই, তখন ধরে নিতে হবে তারা এ কাজগুলো নিজের মনের তাগিদে বা কোন আদর্শিক অবস্থান থেকেই করছেন যা আপনার কাছে দালালী মনে বলে মনে হচ্ছে।
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তুষার বিএনপি ঘেঁষা - এটা বিশ্বাসযোগ্য নয়...
৬|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৬
নিমো বলেছেন: লেখক বলেছেন: মনের খোরাক
তাহলে এদের মনের খোরাক হতে সমস্যা কোথায়? নাকি দালালে দালাল চিনে,...
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা...
৭|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯
সামছুল আলম কচি বলেছেন: মধ্যপ্রাচ্যের বুক যেমন ইসরায়েল; বাংলাদেশের মধ্যে এরা ঠিক তেমনি। সবচেয়ে বড় বিষয়, এরা সবগুলো দলকানা !!!
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
৮|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ যদি বস্তুনিষ্ঠ এবং সঠিক কথা বলে তাহলে এই কথা যদি কোন দলের বিপক্ষে যায় সেটা যে কোন দলই হোক তখন তিনি (যিনি কোন একটি দলের সমর্থক) ওই বক্তাকে দালাল বলে থাকেন
এটা আমাদের দেশের মানুষের একটা স্বভাব।
এটা যে কোন ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্ধ হয়েও যদি কেউ ফ্যাসিস্ট দলের সাফাই গায়, তাহলে সেটা দালালিই...
৯|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: মাস্টার জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি আছেন, ‘মাস্টার’ নামে একটা ইংরেজি বইয়ের লেখক। বইটা এখন পর্যন্ত দেশের সর্বাধিক আলোচিত ও বিক্রিত বই। তো জাহাঙ্গীর আলম ভদ্রলোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রচারিত যত অপতথ্য-গুজব আছে, তথ্য-প্রমাণসহ জবাব দিচ্ছে। দেখলাম কেউ কেউ তাঁকে আওয়ামী লীগার বলছে অথচ উনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন আবার জুলাইতে আন্দোলনের পক্ষেও ছিলেন। উনার চৌদ্দগোষ্ঠীর কেউ আওয়ামী লীগের রাজনীতি করেননি। তাহলে উনি কেমন আওয়ামী লীগার? শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রচারিত যত অপতথ্য-গুজবের জবাব না দিলেই উনি ভালো থাকতেন?
আপনি যে বিষয়ে পোস্ট দিয়েছেন, তা আপনার চিন্তার দীনতাকেই প্রকাশ করছে। আপনি বলতে চাচ্ছেন, কিছু পাওয়ার আশায়ই মানুষ কারও পক্ষে কথা বলে? এখন বিএনপি-জামায়াতের পক্ষে কথা বললেই দালাল হতেন না? এটা তো আরও বড় দালালি, কেননা তাদের পক্ষে কথা বললে সুযোগ-সুবিধা পেতেন। ডাক্তার জাহেদ উর রহমানকে চেনেন তো। বিএনপির পক্ষে কথা বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছেন।
উপরের একজনও আওয়ামী লীগের ছিলেন না, এখন সত্য কথা কিছু বলছেন, কিছু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছেন।
আমাদের সমস্যা কি জানেন? পক্ষে গেলে ভাই ভাই, বিপক্ষে গেলে চু.. ভাই। আর আমরাই বাক-স্বাধীনতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। সাধারণত রাজনৈতিক মন্তব্য তেমন করি না, তথাকথিত গণতন্ত্র চর্চার নামে কিছু লোকের নির্লজ্জতা দেখে কিছু না বলে পারলাম না।
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১০|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: কিরকুট বলেছেন: মজার বিষয় কি জানেন। আপনারা নিজেরাই আওয়ামিলীগের উপকার করছেন। যারাই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলছেন তাদের কে দালাল বলছেন। এর ফলে যা হচ্ছে সাধারন মানুষ এক নিমিষেই বুঝে নিচ্ছে মুক্তিযুদ্ধ ও তার যোদ্ধারা সব আওয়ামী লীগের সম্পত্তি।
আসলেই কি তাই। স্পস্ট অক্ষরে একদম "না"।
লেখক বলেছেন: আসলেই কি শুধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলার জন্য তেনাদের আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে? স্পষ্ট অক্ষরে একদম "না"।
তাহলে মুক্তিযুদ্ধ ও তার যোদ্ধারা কার সম্পত্তি? গত গত ১৮ মাস এবং এর পরবর্তীতে মুক্তিযুদ্ধ ও তার যোদ্ধাদের কী রকম মূল্যায়ন করা হচ্ছে? যদি রাষ্ট্র কর্তৃক যথাযথ মূল্যায়ন না করা হয়, তাহলে বলেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা কার সম্পত্তি?
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধা এসব বিষয় সার্বজনীন ছিল, কিন্তু আওয়ামী লীগ বিষয়গুলোকে নিজেদের সম্পত্তি মনে করত। যাই হোক, উপরের আলোচিত ব্যক্তিরা বেশীরভাগই এখন নিন্দিত হচ্ছেন মুক্তিযুদ্ধ/মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকার জন্য নয়, আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট-এর পক্ষে থাকার জন্য...
১১|
২৮ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: জামাত শিবির যেমন দেশের জন্য ক্ষতিকর, তেমনি দালাল আর চাটুকাররাও দেশের জন্য ক্ষতিকর।
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১২|
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পিনাকি-ইলিয়াস কোন খুনী, ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করছে না।
.....................................................................................................
এরা হলো ইন্ট্রীম সরকারের দালাল
আবার সরকার যখন তাদের কথামত কাজ করছেনা
তখন চাপ সৃষ্টির জন্য মব পাঠাচ্ছে,
আপনিও নিরপেক্ষ নন ।
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিনাকী-ইলিয়াসের বর্তমান অনেক কথাবার্তার সাথে আমি একমত নই। বিশেষ করে মাত্র ১.৫ মাসের সরকারকে এখনই এত চাপ দেয়া সমর্থন করি না...
১৩|
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট-এর পক্ষে থাকার জন্য...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এই ১৮ মাসে ইন্ট্রীম সরকারের দালালী চরমে গিয়ে পড়েছে
হাতের কাছে পড়লে পাবলিকের গণ পিটুনি কাকে বলে টের পাবে ।
১৫ বৎসরের গোলামী চুক্তির রস বের করে ছাড়বে ।
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ...
১৪|
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
মেঠোপথ২৩ বলেছেন: আমার সবচেয়ে খারাপ লাগে আবদুর নুর তুষারকে এই গ্রুপে দেখে। আব্দুর নুর তুষারের অতীত কিন্তু খুবই উজ্জ্বল। আমরা যখন স্কুলে পড়তাম তখন বিটিভিতে বিতর্ক প্রতিযোগিতা ছিল অন্যতম একটা আকর্ষনীয় অনুষ্ঠান। সেই ৮০/৯০ র দশকে তুষার ছিল খুবই তুখোর একজন বিতার্কিক। বিটিভির সুবাদেই সে পরিচিতি পায়। এ ছাড়াও আব্দুল্লাহ আবু সাইদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন স্বেচ্ছাসেবক ছিল তুষার। নিজে আলোকিত হয়ে , আরো দশজনকে আলোকিত করাই ছিল এই স্বচ্ছাসেবকদের মুল উদ্দেশ্য। ঢাকা মেডিকেল থেকে পাশ করা অত্যন্ত মেধাবী এই ডাক্তারের অধঃপতন দেখাটা খুবই কষ্টদায়ক।
তুষার ছাড়া বাদবাকিদের অবস্য দালালিই মুল পেশা। দালালি না করলে এদের পেটে ভাত জোটানো মুশকিল।
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আবদুন নুর তুষারকে চিনি বাউবি-১২ থেকে। তারপর তো 'শুভেচ্ছা'। উনি কখনোই 'টক মারানি'দের মধ্যে ছিলেন না। কিন্তু ৫ই আগস্টের পর উনাকে আওয়ামী লীগের শূন্যতা পূরণ করার জন্য মিডিয়াগুলো ডাকতে শুরু করে। দেশ নিয়ে বলার অধিকার সবারই আছে। তবে তাই বলে এত নগ্নভাবে কারো পক্ষে থাকা। বিশাল জনগোস্ঠীর পাল্স-এর বিপক্ষে যাওয়া? এত ট্রল সহ্য করেও কীভাবে উনি এসব করে যাচ্ছেন ভাবাই যায় না...
১৫|
২৮ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জামাতিদের পক্ষে কথা বললে আর দালালি মনে হইত না। তাই ন্যা?
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জুলাই আন্দোলনের পর সময় এখন বিএনপি-জামাতের। এই সময় আওয়ামী লীগের পক্ষে থাকা মানেই দালালি...
১৬|
২৮ শে মার্চ, ২০২৬ রাত ৮:৪৭
রাসেল বলেছেন: পৃথিবীতে সবাই যদি ভালো হতো তবে এত সমস্যা হত না, যদিও আমরা নিজেদের নিষ্পাপ মনে করি। দালালের মাধ্যমে তার রুটি রুজি, সে দালালি না করলে খাবে কি—বাতাস নাকি? দেশের একটি সামাজিক সমস্যা উপস্থাপনের জন্য ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এতদিন এই রূপ দেখা যায়নি বলে এখন খুব দৃষ্টিকটু লাগছে...
১৭|
২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: ‘ফ্যাসিজম’ এমন একটি সংক্রামক রোগ যা সংক্রমিত রোগীকে অন্ধ করে তোলে... ! সুতরাং মন্তব্য নিস্প্রয়োজন ।
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জুলাই-এর আগে এদের ভদ্রলোক হিসেবে জানতাম। এরা যে ছুপা BAL তা জানতাম না...
১৮|
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:১৯
কামাল১৮ বলেছেন: এরা কেউ দালালী করছে না।সত্য প্রকাশ করছে মাত্র।
২৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাই তো এনাদের নিয়ে এত সমালোচনা...
১৯|
৩০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২০|
০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
পিনাকি ইলিয়াস হচ্ছে নষ্ট নর্দমার কীট। আর আপনার উল্লেখিত এরা হচ্ছে নর্দমাখোর।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: পিনাকি-ইলিয়াস বিদেশে বসে যা করছে এরা দেশে থেকে তাই করছে ।
।