| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট আছে কার?
তারপর বসে যায় করতে বিচার
মন্তবে বিচার করে পোষ্ট এর মান।
পোষ্ট দিয়ে সবে চায় কেউ তা’ পড়ুক
বলুক কেমন হলো কষ্টের ফসল
পাঠক পাঠেতে এর আনন্দে উড়ুক
খুঁজুক সকলে এর গভীর অতল।
সেই ক্ষেত্রে একজন এ রাজীব নুর
মন্তব্যে গন্তব্য তার হোক বহু দুর।
২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
২|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ভেবেছিলাম ভালোবাসার কবিতা বাদে আর কিছু লিখতে পারেন না ; আজকে ভুল ভেঙে গেল । মহররম নিয়ে কিছু লিখবেন না ? ইয়াজিদকে আপনার কেমন লাগে ?
২৭ শে জুন, ২০২৬ রাত ১:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: যরত ইমাম হোসেন (রা) সাহাবায়ে কেরামকে (রা) তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তাঁর হত্যাকারী দলে সাহাবায়ে কেরামের (রা) পুত্রগণ ছিলেন। তাঁর পক্ষে যুদ্ধ করার মত লোকের যথেষ্ট অভাব ছিল। মহানবির (সা) নাতি হিসাবে তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেঁকা বিস্ময়কর। কারবালায় তিনি আল্লাহর কোন সাহয্য পাননি। ইয়াজিদ ক্ষমতা লোভী ছিল। তার ক্ষমতার লোভ বাস্তবায়িত করার লোবের অভাব ছিল না। সেই সময়ের পরিস্থিতি উক্ত ঘটনার জন্য দায়ী। ইয়াজিদ এখন আল্লাহর দায়িত্বে আছে। তার অপরাধের বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট। আমরা যা বুঝলাম সেটা হলো সাংগঠিক দক্ষতা না থাকলে নবির (সা) নাতি হয়েও সাফল্য লাভ করা যায় না। সুতরাং ক্ষমতার জন্য সবার আগে সাংগঠনিক দক্ষতা দরকার। ওটা যার নাই তার ক্ষমতার দিকে হাত বাড়ানো ঠিক না।
৩|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
আরেহ বাবা!!!!
২৭ শে জুন, ২০২৬ রাত ১২:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট আপনার ভালোলাগাই বড় কথা।
৪|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: শুনুন, মন্তব্য করা, মন্তব্য পাওয়া এবং পোষ্ট করা- এসবে আমি সেরা নই।
সেরা হচ্ছেন গ্রেট চাঁদগাজী। কিন্তু তাকে বারবার ব্যান করাতে তার মন্তব্য করা এবং মন্তব্য পাওয়া সব হারিয়ে গেছে।
কাজেই আমার আগে চাঁদগাজীর নাম অবশ্যই নিতে হবে।
আপনার ছড়া-কবিতা সুন্দর হয়েছে।
২৭ শে জুন, ২০২৬ রাত ১২:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: চাঁদগাজীর উপর কিছু ব্লগার একটু বেশী বিরক্ত। তাঁর ব্যানের কারণ সেটি। আর এটি ছড়া নয়, বরং সনেট।
৫|
২৭ শে জুন, ২০২৬ রাত ১:০৭
জ্যাক স্মিথ বলেছেন: এই ব্লগটা মরে গেছে- রাজীব নুর, কুতুব আলী এবং আরও কয়েকজন ব্লগার মিলে ব্লগটাকে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।
২৭ শে জুন, ২০২৬ রাত ১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজীব নুর ব্লগের প্রতি টানটা বরাবর ধরে রেখেছে। তার জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।
৬|
২৭ শে জুন, ২০২৬ ভোর ৪:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক দিন পর সনেট কবির সনেট পাঠ করে বিমোহিত হলাম।
ওয়াজ শুনতে আর ভালো লাগে না।
মাঝে মাঝে এই জাতীয় সনেট ফনেট দিলে কলিজায় আরাম লাগে।
শুভ কামনা রইলো।
৭|
২৭ শে জুন, ২০২৬ ভোর ৪:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নবীজীর নাতিকে মুসলমানরাই মেরেছে।
অন্য কোন ধর্মের মানুষ তাকে মারেনি।
তাহলে কাদের মধ্যে ঝামেলা আছে বুঝে নিন।
৮|
২৭ শে জুন, ২০২৬ ভোর ৬:৫৩
কাছের-মানুষ বলেছেন: সনেট ভালো হয়েছে!
ব্লগার রাজীব নূর সাহেব ব্লগকে পাগলের মতো ভালোবাসেন। আমি তাঁর ব্লগীয় উন্নতি ও দীর্ঘ সাফল্য কামনা করছি।
তবে ব্লগার চাঁদগাজী সাহেবও এই কৃতিত্বের অধিকারী হতে পারতেন। কিন্তু নিয়মের বেড়াজালে তিনি আজ আর্মির জেনারেল হয়ে বসে আছেন!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো