| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
জর্জ বার্নার্ড শ ও তাঁর বান্ধবীরা
১
জর্জ বার্নার্ড শ একবার দু বান্ধবীকে নিয়ে একটা পার্টিতে গেলেন। তিন-পা অলা এক তিনকোনা টেবিলের তিন ধারে বসলেন তাঁরা। কেউ কি জানেন মাঝখানে কে বসেছিলেন—বার্নার্ড শ, নাকি বান্ধবীদের কেউ? ![]()
![]()
তিন-পা অলা তিনকোনা টেবিলের তিন ধারে তিন জনের প্রত্যেকেই বাকি দু জনের মাঝখানে বসেন, অথবা কেউ কখনোই মাঝে বসেন না। এটা একটা জ্যামিতিক রহস্য মাত্র।
২
খাওয়া দাওয়া হচ্ছে। খোশমেজাজী বার্নার্ড শ একটা ফান করলেন। বান্ধবীদের দিকে তাকিয়ে বললেন, ‘বলো তো আমার দু ঠ্যাঙ্গের মাঝখানের শক্ত জিনিসটা কী?’
৩
হাসিঠাট্টা, আড্ডা, খাওয়া-দাওয়া চলতে থাকে।
৪
উচ্ছল বান্ধবীদের হঠাৎ বার্নার্ড শ জিজ্ঞাসা করলেন, ‘তোমরা জানো কি G H O T I বানানের উচ্চারণটা আসলে কী হবে?’ বান্ধবীদ্বয় কলকলিয়ে হেসে উঠে বললেন, ‘তুমি বাঙালিদের মতো বড় রসিক মানুষ হে, যাঁরা G H O T I অক্ষরগুলো দিয়ে বাংলায় ঘটী লিখে থাকেন।’
বার্নার্ড শ অখুশি হলেন না। বোকা বান্ধবীদের ফোনেটিক উচ্চারণের মাহাত্ম্য বুঝিয়ে বললেন যে আমরা ‘F I S H’ বানানটা ‘G H O T I’ দিয়েও লিখতে পারি। কীভাবে?
আমরা E N O U G H থেকে G H নেব যার উচ্চারণ F-এর মতো, W O M E N থেকে O নেব যার উচ্চারণ I-এর মতো; এবং M O T I O N থেকে নেব T I যার উচ্চারন S H এর মতো। এবার সমীকরণের মতো বসাও :
GH = F
O = I
TI = SH
এভাবে আমরা G H O T I অক্ষরগুলো দিয়ে F I S H বানান করতে পারি।
৫
একদিন বার্নার্ড শ এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। লোকটার বাড়ি ছিল ইংল্যান্ডে। কথা প্রসঙ্গে বার্নাড শ জানতে চাইলেন Oat জিনিসটা কী।
‘Oat এক প্রকারের পথ্য যা ইংল্যান্ডে ঘোড়ার খাদ্য এবং স্কটল্যান্ডবাসীদের প্রধান খাদ্য।’ ভদ্রলোক বললেন।
বুঝতেই পারছেন এতে বার্নার্ড শ কীরকম বেকায়দায় পড়ে গেলেন; কারণ তিনি নিজে স্কটল্যান্ডের অধিবাসী। কিন্তু বার্নার্ড শ চটপট উত্তর দিলেন—‘ও হ্যাঁ, তাই তো স্কটল্যান্ডের ঘোড়াগুলো ইংল্যান্ডের লোকগুলোর চেয়ে অধিক বুদ্ধিমান।’
ভদ্রলোকের মুখটা এবার কল্পনা করুন।
লেখকরঙ্গ
৬
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটোবেলার কথা। তিনি একবার তাঁর বাবার কাছে টাকা চেয়ে একটা ‘বিখ্যাত’ চিঠি লিখেছিলেন। ঘটনাটা কি আপনাদের কারো জানা আছে?
৭
অনেকেই ‘দুরবস্থা’ বানানটা ভুল করে ‘দুরাবস্থা’ বা ‘দূরবস্থা’ বা ‘দূরাবস্থা’ লিখে থাকেন, যেমন আমরা অহরহই ‘ভূল’ বানানটা ভূল করে ‘ভুল’ লিখে থাকি। ভূল বানান লিখতে গিয়ে যদি এখন আপনি সত্যিই বিরাট কনফিউশনে পড়ে থাকেন, দয়া করে একটা ‘আদর্শ লিপি’ বই কিনে পড়তে পারেন। বানান ভূল একদম আমি সহ্য করতে পারি না। তাই কারো লেখায় বানান ভূলের সমারোহ দেখলে সেটি সংশোধন করে নিচে মন্তব্যের ঘরে পেস্ট করে দিই। যাঁরা এ ‘ভূল’-এর রসে খুব মজা পেলেন, তাঁদের প্রতি অভিনন্দন।
এই ‘দুরবস্থা’ শব্দ নিয়ে একটা গল্প আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা বঙ্কিমচন্দ্রের। আপনারা কেউ কি জানেন? জানলে শেয়ার করুন।
৮
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিঠিটা মোটামুটি এরকম ছিল :
বব টক পঠও টক ন পঠল ন খয় মর যব
যাঁদের কাছে দলিল আছে, দয়া করে পূর্ণাঙ্গ চিঠিটা দিলে বাধিত থাকিব ![]()
ও, ঈশ্বর বাবু তখন নিতান্তই বাবু ছিলেন—আ-কার, ই-কারের ব্যবহার বিলকুল শিখে ওঠেন নি। এবার চিঠিখানি ভালো করে লিখে নিন।
৯
একটা মেয়ে একজন কবি বা লেখকের প্রেমে পড়ে গেলো তাঁর গল্প আর কবিতা পড়ে। এমন গল্প আর কবিতা সে কোনোদিন পড়ে নি। এবং অচিরেই এই মেয়ে অমিত প্রতিভাধর লেখকের স্ত্রী-তে পরিণত হলো।
সেই কবি রাতভর ব্লগিং করেন, উৎকৃষ্ট কবিতা ও গল্প পয়দা করেন। মেয়েটার শরীরে জ্বালা ধরে গেলো কবির বিরুদ্ধে।
পরিণতি কী হলো?
অনেক অনেক দিন পরের কথা।
সেই কবি আর কবিতা লেখেন না। গল্প লেখেন না। ব্লগিংও করেন না।
কারণটা কী?
স্ত্রীর বারণ আছে। কারণ, কবির কবিতা পড়ে আর কেউ তাঁর প্রেমে পড়ুক এটা সে চায় না।
আবুল খায়ের মুসলেহ উদ্দিনের একটা গল্প আছে, ‘পাতাবিবির ভয়’। গল্পটা এরকম।
১০
Taboo শব্দটার অর্থ জানেন তো? Incest? অনলাইন অভিধানের বদৌলতে আজকাল কোনো শব্দই আমাদের অজানা নয়। দয়া করে একটু কষ্ট করুন, এবং এ শব্দ দুটোর অর্থ জানা না থাকলে শীঘ্র জেনে নিন।
১১
আমাদের দেশে টাবু বা ইনসেস্ট কাহিনি খুব বেশি আছে বলে মনে হয় না। আলাউদ্দিন আল-আজাদ ‘শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন’ লিখে খুব সমালোচনার মুখে পড়েছিলেন।
নিজের মেয়ের হবু স্বামীর প্রতি বিধবা শাশুড়ির একটা অনৈতিক আকর্ষণের গল্প এটি। অবশ্য শেষাবধি শাশুড়ির বোধোদয় হয়েছিল।
১২
আবারও লেখক।
একজন লেখক তাঁর একটি বই তাঁর স্ত্রীর নামে উৎসর্গ করেছেন। উৎসর্গের পাতায় লিখেছেন :
‘আমার স্ত্রীকে, যার অনুপস্থিতি বিনা এই বই লিখা সম্ভব হতো না।’
নানা রঙ্গ
১৩
কৌতুক বলা একটা আর্ট। আমার ঘর বোঝাই কৌতুকের বই। আমি আর আমার ছেলেমেয়েরা পড়ি। সময় নেই, অসময় নেই, ছেলে বা মেয়ে সামনে এসে বলবে, ‘আব্বু, একটা কৌতুক বলি?’
‘বলো।’
ওরা কৌতুক বলে।
কিন্তু আমি ব্লগিং নিয়ে ব্যস্ত। মনোযোগ দিয়ে শুনি নি। ওরা বলে, ‘আব্বু, শোনেন না!’
‘শুনছি তো।’
‘তাহলে হাসলেন না কেন?’
ওদের এই প্রশ্ন শুনে আমি হেসে উঠি।
১৪
এবার একটা স্বপ্নের কথা বলছি।
এক লোক লটারিতে ১০ লক্ষ টাকা পেয়েছে। লটারীর টাকা বাবদ তাকে ১০ লক্ষ টাকার চেক দেয়া হলে সে ব্যাংকে গিয়ে চেক জমা দিল টাকা ক্যাশের জন্য।
১৫
James Cameron টাইটানিক ছবি বানিয়ে ১১টা অস্কার জিতে নিলেন ১৯৯৭-এ। টাইটানিক ছবির কাহিনিকার James Cameron নিজেই।
একদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। ভোর রাতের দিকে। আমার রচিত একটা উপন্যাসের কাহিনি নিয়ে James Cameron আর আমার পরিচালনায় একটা মুভি বানিয়ে ফেলেছি। সে মুভি নিয়ে সারা বিশ্বে হৈচৈ পড়ে গেছে মুক্তির আগেই। সবার ধারনা এ মুভি এ যাবত কালের অস্কার পাওয়ার সকল রেকর্ড ভেঙে খানখান করে দেবে। সকল কুশীলব, কলাকুশলী ও পরিচালকের সাথে আমি সদর্পে ও সগর্বে ঘোরাঘুরি করছি।
আগামী কিছুদিনের মধ্যে ছবিটির প্রিমিয়ার শো হবে। আমার মনে হঠাৎ প্রশ্ন জাগে—ছবিতে পরিচালক হিসেবে James Cameron-এর সাথে যুগ্মভাবে আমার নাম থাকবে তো? নাকি বাঙালি বলে আমাকে ঠকিয়ে শুধু কাহিনিকার হিসেবেই আমাকে দেখানো হবে!
আমি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছি James Cameron-এর উপর। কারণ এডিটরের সাথে কথা প্রসঙ্গে জানতে পেরেছি আমার নাম শুধু কাহিনিকার হিসেবে দেখানো হয়েছে—James Cameron একের ভেতর অনেক—পরিচালক, চিত্রনাট্যকার... ব্লা ব্লা ব্লা... আমি খুব ক্ষেপে আছি।
১৬
কাউন্টারে গিয়ে লোকটা যখন ১০ লক্ষ টাকা চাইল, তাকে মাত্র ৫ লাখ টাকা দেয়া হলো, বাকি টাকা বকশিশ হিসেবে ব্যাংক কেটে রেখে দিয়েছে।
লোকটা ক্রোধে চেঁচিয়ে উঠলো—‘মগের মুল্লুক পাইছেন নি পুরা ৫ লাখ মাইরা দিবেন? আমার পুরা ১০ লাখ দ্যান, পুরা ১০ লাখ, নাইলে...’। লোকটার বউ তাকে ধাক্কা দেয়—‘এতো চিল্লাইতেছো ক্যান?’
ঐ লোকের আফসোসের কথা আমরা জানি। সে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে চেঁচিয়ে বলতে লাগলো, ‘আমারে ৫ লাখই দ্যান। আমারে ৫ লাখই দ্যান।’
১৭
ভোর রাতের স্বপ্নটা শেষ করতে পারলাম না। জেগে ওঠার পর খুব আফসোস হতে লাগলো—ইশ, James Cameron-এর ছবির গল্পকার হওয়াটাই তো আমার ১৪ জনমের ভাগ্য ছিল রে।
পুনরায় জর্জ বার্নার্ড শ ও তাঁর বান্ধবীরা
১৮
ভুলে যান নি তো, বার্নার্ড শ দু বান্ধবীকে নিয়ে পার্টিতে গেছেন! এ গল্প দিয়েই এ লেখা শুরু করেছিলাম। চলুন সেই পার্টিতে যাই ![]()
খাওয়া দাওয়া শেষের দিকে। লাস্যময়ী বান্ধবীদের একজন বার্নার্ড শ-কে জিজ্ঞাসা করলেন, ‘বললে না যে বাছা তোমার দু ঠ্যাঙ্গের মাঝখানে শক্ত জিনিসটা আসলে কী?’
বার্নার্ড শ খুব লজ্জা পেলেন। কারণ দু ঠ্যাঙ্গের মাঝখানে তখন কোনো শক্ত জিনিসই ছিল না।
১৯
অনেকদিন পর বার্নার্ড শ আরেকটা পার্টিতে গেলেন। সেখানেও নারী-ভাগ্যবান বার্নার্ড শ’র সাথে দুজন বান্ধবী ছিলেন।
আপনারা প্রথমে যা ভেবেছিলেন, ঐ কথাগুলো আসলে এ-দিনের পার্টিতে হয়েছিল।
জর্জ বার্নার্ড শ ও তাঁর দু বান্ধবীকে নিয়ে এটা একটা বহুল প্রচলিত রঙ্গ।
২০
খাওয়া-দাওয়া হচ্ছে। খোশমেজাজী বার্নার্ড শ সেই ফানটা করলেন। বান্ধবীদের দিকে তাকিয়ে বললেন, ‘বলো তো আমার দু ঠ্যাঙ্গের মাঝখানের শক্ত জিনিসটা কী?’
বান্ধবীরা লজ্জায় রক্তিম হয়ে উঠলেন। এটা কি কখনো বলা যায়?
পরিস্থিতি সহজ করার জন্য শ নিজেই হেসে দিয়ে বললেন, ‘তোমরা আমার পায়ের দিকে তাকাও।’
বান্ধবীরা লাজুক চোখে আড় দৃষ্টিতে তাঁর পায়ের দিকে তাকিয়ে দেখেন শ’র দু পায়ের মাঝখানে টেবিলের একটা পায়া রয়েছে, যা তিনি দু পা দিয়ে জড়িয়ে আছেন।
বান্ধবীরা হেসে ওঠেন।
২১
যথারীতি হাসিঠাট্টা, আড্ডা, খাওয়া-দাওয়া চলতে থাকে।
২২
জিনিয়াস বার্নার্ড শ সত্যিই খুব রসিক ছিলেন।
খাওয়া-দাওয়া শেষের দিকে। লাস্যময়ী বান্ধবীদের দিকে তাকিয়ে বার্নার্ড শ আগের প্রশ্নটা আবার করলন, ‘বলো তো বাছা, আমার দু ঠ্যাঙ্গের মাঝখানে শক্ত জিনিসটা আসলে কী?’
বান্ধবীরা ঝটপট জবাব দেন, ‘কেন, টেবিলের একটা পায়া তোমার দু ঠ্যাঙ্গের মাঝখানে!’
‘হলো না।’ শ মিটিমিটি হাসতে হাসতে বলেন, ‘এই দেখো, আমার পা টেবিলের পায়া থেকে দূরে। আমার দু ঠ্যাঙ্গের মাঝখানে এখন ঐ জিনিসটা, যেটা তোমরা প্রথমবার ভেবেছিলে।’
বান্ধবীরা লজ্জায় আর কোনো কথাই বলতে পারলেন না।
বার্নার্ড শ’র রসিকতা সম্বন্ধে যাঁরা জানেন, তাঁরা এই গল্পটাই সবচেয়ে বেশি বলেন।
*৪-১১ মে ২০০৯-এ প্রকাশিত কয়েকটি পোস্টের পরিমার্জিত সংকলন
এশিয়া কাপ-২০১২ ট্রিভিয়া
পাকিস্তান যেদিন বাংলাদেশের কাছে ২১ রানে জিতলো, মিডিয়ায় খেলার খবর বেরোলো- এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলো।
হায়, কেউ কি জানতো, ওটা ছিল বড্ড বোকাদের ক্যালকুলেশন!! ইনডিয়াকে ৬ উইকেটে হারানোর পর সবার টনক নড়লো, আরে, ক্যালকুলেশনে তো বিরাট ভুল ছিল!!
এখনো পর্যন্ত কোনো টিমই নিশ্চিত নয় যে তারা ফাইনালে খেলতে পারবে।
আজ যদি ইনডিয়া ১টি বোনাস পয়েন্ট সহ জেতে, এই এশিয়া কাপ হবে একটা ইউনিক টুর্নামেন্ট, যেখানে শেষ ম্যাচ পর্যন্ত বাংলাদেশ, ইনডিয়া আর পাকিস্তানকে টেনশনে থাকতে হবে ফাইনালে পৌঁছবার জন্য।
আজ যদি পাকিস্তান জেতে, তারা চলে যাবে ফাইনালে। তখন, বাংলাদেশ, ইনডিয়া আর শ্রীলংকাকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে নিশ্চিত হবার জন্য কে ফাইনালে পৌঁছলো।
বাংলাদেশ ইনডিয়াকে হারিয়ে সৃষ্টি করলো কঠিন ও মধুর এক ইতিহাস, আর পালটে দিল সকল হিসাব-নিকাশ ফাইনালে উঠবার।
অথচ দেখুন, বাংলাদেশ প্রথম ম্যাচটায় হারবার পরই দুর্মুখেরা বাংলাদেশকে অপাঙ্ক্তেয় করে পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল! সেলুকাস!!
এবার মাথা ঠিক রেখে হিসাব করুন
আজাকের পাকিস্তান-ইনডিয়ার ম্যাচের রেজাল্ট বাদ দিয়ে পাকিস্তানের নেট রানরেট +০.৭৩০, ইনডিয়া ০.৪২৩, বাংলাদেশ -০.১৩৪, ও শ্রীলংকার -১.০৬৮। আজকের ম্যাচে পাকিস্তান যদি ৬৭ রানে ইনডিয়াকে হারাতে পারে, তবে বাংলাদেশ ও ইনডিয়ার নেট রানরেট সমান হবে। বাংলাদেশ শ্রীলংকার কাছে হেরে গেলে বাংলাদেশ, ইনডিয়া আর শ্রীলংকা- সবার ৪ পয়েন্ট করে হবে, ফলে নেট রানরেটের ভিত্তিতে ২য় দল ফাইনালে উঠবে। ইনডিয়া বোনাস পয়েন্ট সহ পাকিস্তানকে হারালে বাংলাদেশের জন্য অপশন থাকবে- বোনাস পয়েন্ট সহ শ্রীলংকাকে হারানো। ইনডিয়া কোনো বোনাস পয়েন্ট ছাড়া পাকিস্তানকে হারালে বাংলাদেশের সামনে অপশন খোলা থাকবে- পরের ম্যাচে শ্রীলংকাকে হারানো। এ অপশনটা খুব কঠিন। পাকিস্তান জিতলে বাংলাদেশের সামনে দুটি সম্ভাবনা দেখা দেবে- ১) শ্রীলংকার সাথে জিতলেই সরাসরি ফাইনালে, ২) শ্রীলংকার কাছে হেরে গেলেও নেট রানরেটে ফাইনালে পৌঁছবার সম্ভাবনা। নেট রানরেটে বাংলাদেশ এগিয়ে আছে শ্রীলংকার চেয়ে। পাকিস্তান যদি ৬৭ রানে ইনডিয়াকে হারায়, তখন বাংলাদেশ শ্রীলংকার কাছে সর্বোচ্চ ৩৩ রানের একটা ডিফিট খেলেও নেট রানরেটে বাংলাদেশ এগিয়ে থাকবে ইনডিয়া ও শ্রীলংকার চেয়ে। এজন্য, ইনডিয়া আজ ৬৭-র চেয়ে যতো বেশি রানে হারবে, বাংলাদেশ শ্রীলংকার কাছে ৩৩-এর চেয়ে তত বেশি রানে (বা তার চেয়ে কম রানে- টুইস্ট হয়ে গেলো?) হারলেও আমরাই ফাইনালে যাবো। এই ক্যালকুলেশনে শুধু 'রানে জয়' ধরা হয়েছে, 'উইকেটে জয়' হিসাব করি নি। আর, ক্যালকুলেশন মনে/মনে বা মুখে/মুখে করেছি। যে রান উল্লেখ করেছি তার সাথে ৫ প্লাস/মাইনাস করতে হবে, সেইফ থাকবার জন্য![]()
এবার আপনার মাথায় যদি চক্বর লেগে থাকে, তাহলে মনোবল চাঙ্গা রাখুন, বাংলাদেশ এসব হিসাব-নিকাশ পালটে দিয়ে শ্রীলংকাকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে লিগ-চ্যাম্পিয়ন হিসাবে ফাইনালে উঠে গেছে
এমনকি, আজকের ম্যাচে ইনডিয়া-পাকিস্তান কে জিতলো, কে হারলো, তা মাথায়ই রাখবার দরকার নেই।
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
![]()
২|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:০৯
খালেদ সময় বলেছেন: লেগেছে
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ![]()
![]()
![]()
![]()
৩|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:১২
নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভালো লাগল!
তবে আজ ইন্ডিয়া জিতলেও বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারায় তবে বাংলদেশই যাবে ফাইনালে! কারন তখন বাইলজ অনুসারে হেড টু হেড এর হিসাব আসবে! আপাতত তাই বাংলাদেশের জয়ই প্রধান কামনা!
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, হিসাবটা ও-রকম না। মনে করুন আজ ইনডিয়া বোনাস নিয়ে পাকিস্তানকে হারালো। তখন পাকিস্তান আর ইনডিয়ার পয়েন্ট সমান হবে- প্রত্যেকের ৯। শ্রীলংকার সাথে, ধরুন, বোনাস পয়েন্ট নিয়ে জিতলো বাংলাদেশ। তখন বাংলাদেশেরও হবে ৯। তিন টিমের ৯ পয়েন্ট করে হলো। বাংলাদেশ হারালো ইনডিয়াকে, ইনডিয়া হারালো পাকিস্তানকে, পাকিস্তান হারালো বাংলাদেশকে। তখন পজিশন আসবে নিচের টার্মস অনুযায়ী :
In the event of teams finishing on equal points, the right to play in the final match or series will be determined as follows:
১) The team with the most number of wins
২)If still equal, the team with the most number of wins over the other team(s) who are equal on points and have the same number of wins
৩)If still equal, the team with the highest number of bonus points
৪)If still equal, the team with the highest net run rate
তবে, ইনডিয়া সাধারণ ৪ পয়েন্ট সহ আজ জিতলে, বাংলাদেশও যদি ৪ পয়েন্ট নিয়ে জেতে, তবে উভয়ের ৮ পয়েন্ট করে হবে। তখন উপরের ২ নং শর্ত অনুযায়ী বাংলাদেশ ফাইনলে যাবে।
কিন্তু এ অপশনে বাংলাদেশের সম্ভাবনা খুব কঠিন।
৪|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:১৯
মেমনন বলেছেন: প্যাকেজ পোস্ট ভাল্লাগলো
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মেমনন![]()
![]()
৫|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৩
মাথা খারপ মানুষ বলেছেন: সামুতে এর চাইতে বড় কৌতুক চলছে- দেখুন
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কে বললো এগুলো কৌতুক?
![]()
আচ্ছা যাবো![]()
![]()
![]()
৬|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথা চুলকায়,,,,,,,,,,
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনোবল চাঙ্গা রাখুন।
৭|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৯
নাহিয়ান বিন হোসেন বলেছেন: কিন্তু অন্য এক ভাই তো বললেন আরেক কথা! আর আমিও জানতাম যে, আজ যদি ইন্ডিয়া নরমালি অর্থাৎ বোনাস পয়েন্ট ছাড়া জেতে আর বাংলাদেশ ও যদি শ্রীলঙ্কার সাথে জেতে তবে আগে আসবে হেড টু হেড এর হিসাব! কারন দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড এর হিসাব আসে, আর তিন দলের সমান হলে তখন আসে নেট রান রেটের হিসাব! এটা আমার জানা! ভুল ও হতে পারে!
ইন্ডিয়া আজ জিতলেও বাংলাদেশ ফাইনালে খেলবে ।। হিসাব সহজ।।
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি নাহিয়ান, আমার আগের রিপ্লাইয়ে একটু ভুল ছিল। আপনি ৫০% সঠিক। কারণ উপরে ব্যাখ্যা করেছি। আপনার মন্তব্যের উত্তরটা আবার দেখুন।
এই লিংকে টার্মস দেখুন।
৮|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩১
মুনসী১৬১২ বলেছেন: হা হা হ াহাাাাাাাাাাাাাাাাাাাাা
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: I am so lonely without you ![]()
![]()
![]()
![]()
৯|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩২
ফারজুল আরেফিন বলেছেন: আপনার এই পোস্টটি অন্য রকম লাগলো, বেশ ভাল লাগলো।
ভাল থাকুন ভাইয়া।
+++++++++
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন।
শুভ কামনা।
১০|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পাকিদের উপর বিশ্বাস রাখা যায়না।
পাকি - ভারত, এক পেয়াজের দুট মুখ।
নিজেদের কাজটাই ভালো ভাবে করতে হবে।
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনের কথাটাই বলেছেন।
মুশফিকের মনোবলে আমি মুগ্ধ- আমরা কারো উপর ডিপেন্ডেন্ট থাকতে চাই না।
১১|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৩৭
শিপু ভাই বলেছেন:
‘আমার স্ত্রীকে, যার অনুপস্থিতি বিনা এই বই লিখা সম্ভব হতো না।’
আহা!! বড় নির্মম একটা সত্য কথা বলেছেন ভদ্রলোক!!!
+++++++++++
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা!! বড় নির্মম একটা সত্য কথা বলেছেন ভদ্রলোক!!!
অথচ দেখুন, এভাবে বলবার সাহস আমাদের মোটেও নেই![]()
আমরা খুব ভয়কাতুরে স্বামী![]()
![]()
![]()
![]()
![]()
১২|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৪১
ভারসাম্য বলেছেন: প্রথম থেকে কেমন যেন ছাড়া ছাড়া মনে হচ্ছিল। ঘুরে ফিরে সবগুলোই জোড়াও লেগে গেল মোটামুটি। আলাদা একটা আমেজ পেলাম। তবে আরেকবার সিরিয়াসলি পড়তে হবে।
ষষ্ঠ ভাল লাগা।
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকবার সিরিয়াসলি পড়তে হবে। দরকার নাই
যদি জোর করে পড়েনও, দয়া করে ক্রিকেটবাচ্য বাদ দিয়ে পড়বেন। আপনার মাথায় চক্বর লাগুক, এটা চাইছি না আর কী, যদি না আপনার চক্বর খাবার শখ জেগে থাকে![]()
![]()
![]()
![]()
১৩|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৭
উম্মে মারিয়াম বলেছেন: Koshto kore koutukgulore jaoba mathar modhye dhukanor try korchilam....cricketet hishab shob ulotpalot kore dilo....
Ami eto hishaber cricket bujhina....Bd tar nij joggotay jitbe shei ashatei boshe achi.....
Eto boro mixing jokes-er jonye poste minus....
Karon ekhon amar matha ghurachche.....:p
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাইনাস বাটনের অনুপস্থিতি অনুভব করছি। আমার কথা না, আপনি বলছেন এ কথা![]()
![]()
১৪|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৯:২৬
নেফেরতিতি বলেছেন: বিদ্যাসাগরের চিঠিটা এরকম ছিল মনে হয়,
টক পঠত ত পঠত ,ন পঠ ত ভত ভত মরণ
১৮ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেফেরতিতি। এ মাত্র জানতে পারলাম, চিঠিটা রবীন্দ্রনাথ লিখেছিলেন তাঁর বাবার কাছে। আপনার কথাগুলো প্রায় ঠিক। এরূপ : বব টক পঠও ত পঠও ন পঠও ত ভত ভত মরণ![]()
তিনি তখনো আ-কার, ই-কার জ্ঞান লাভ করেন নি। স-কারে লিখলে চিঠিটা এরকম হতো :
বাবা, টাকা পাঠাও তো পাঠাও। না পাঠালে ভাতে ভাতে মরণ![]()
১৫|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: জেমস ক্যামেরনের কাহিনী পর্যন্ত পড়লাম। তাতেই হাসতে হাসতে শেষ। বাকীগুলা পরে পড়ে হাসবো।
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কষ্ট করে হেসেছেন বলে দুঃখিত![]()
![]()
![]()
![]()
১৬|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:২০
মাহী ফ্লোরা বলেছেন: আমি কিন্তুএকটু হেসে ফেলেছি! :!>
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পুকুরেতে পানি নাই
পদ্ম দেবে কে? ![]()
যার সাথে কথা নাই
সে কেন হাসে? ![]()
![]()
![]()
![]()
![]()
একটা অমিত্রাক্ষর ছন্দের ছড়া![]()
![]()
অনেক দামি কথা বললাম![]()
![]()
১৭|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৪৮
বড় বিলাই বলেছেন: চিঠিটা ছোটকালে আব্বার মুখে শুনতাম। কার লেখা তখন জানতাম না। স্মৃতিকাতর করে দিলেন ঐ একটা লাইন দিয়েই।
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্মৃতিকাতর করে দিলেন ঐ একটা লাইন দিয়েই।
আমি চিঠিটার প্রকৃত লেখক কে তা নিয়ে এখন বিষম ধন্ধে পড়ে গেছি
কেউ বলছেন ঈশ্বরচন্দ্র, কেউ বা রবীন্দ্রনাথ
বিদ্যাসাগর নন তো![]()
![]()
১৮|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৪
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: অনেক মজা পেলাম। ভালো লাগল। প্লাস।
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিন্স অফ ব-দ্বীপ।
১৯|
১৮ ই মার্চ, ২০১২ রাত ১০:৫৭
এখানে তমসা বলেছেন: জোকস গুলো দারুন লাগলো। কিন্তু আপনার ক্যাল্কুলেশন ঠিক থাকলেও আপনি মেজর যে “ভূল” টি করেছেন তা হল পাকিস্তানের একটি বোনাস পয়েন্ট আছে। তাদের পয়েন্ট ৯, আর ইন্ডিয়ার ৮( আজকের ম্যাচ শেষ হয়ার পর)।
বাংলাদেশের ফাইনালে যেতে হলে বোনাস পয়েন্ট ছাড়া গতি নাই।
১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না ভাই, আপনি বুঝতে একটু ভুল করছেন। ৩ নং কমেন্টের রিপ্লাই দেখুন, যেখানে পাকিস্তানের বোনাস পয়েন্টের কথা উল্লেখ করেছি। আজ ইনডিয়া কোনোরূপ বোনাস ছাড়াই জিতেছে, ফলে তাদের পয়েন্ট হলো ২ খেলায় ৮। বাংলাদেশ যদি পরের খেলায় সিম্পলি জিতে যায়, তাহলে বাংলাদেশেরও মোট পয়েন্ট হবে ৮। উভয়ের পয়েন্ট সমান হলে ৩ নং কমেন্টের রিপ্লাইয়ে উল্লেখিত শর্তগুলো নিম্নরূপে প্রযোজ্য হবে:
১) যার জয়ের সংখ্যা বেশি। এক্ষেত্রে বাংলাদেশ ও ইনডিয়া উভয়ের দুটি করে জয় থাকায় পরের শর্তে যেতে হবে।
২) পারস্পরিক মোকাবেলায় যে টিম বেশি ম্যাচ জিতেছে। পারস্পরিক মোকাবেলা মাত্র একবার হয়েছে, যেখানে বাংলাদেশ জিতেছে।
অতএব, আপনাকে আর বোনাস পয়েন্টের শর্তে যেতে হচ্ছে না।
সারসংক্ষেপ, পরের ম্যাচে বাংলাদেশ জিতলেই ফাইনালে- নেট রানরেট, বোনাস পয়েন্ট কিচ্ছু লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। ৩ নং কমেন্টের রিপ্লাইয়ে রেফারেন্স দেখতে পারেন।
২০|
১৯ শে মার্চ, ২০১২ সকাল ১০:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হেসেই ফেলেছি,,,,,,,,,,,ধরতে পারবেন না,,,,,,,,,,,
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিষেধ সত্ত্বেও কেন যে আপনারা হাসাহাসি করছেন, বুঝতে পারছি না![]()
![]()
![]()
২১|
১৯ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৫
রাহি বলেছেন: আনকমন পোষ্ট। পিলাচ
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আনকমন পোষ্ট!!!!!
অনেক ধন্যবাদ প্লাসের জন্য।
২২|
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
হানিফ রাশেদীন বলেছেন:
অনেক ভালো আর মজা লাগলো। ৫ নম্বরটা আমার জানা।
'ভুল' বানান তো খুব সম্ভব 'ভুল' 'ভূল' নয়।
১৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক মজা লাগলো জেনে আনন্দিত হলাম।
'ভুল' বানান তো খুব সম্ভব 'ভুল' 'ভূল' নয়।
সত্যিই???![]()
![]()
![]()
![]()
২৩|
২০ শে মার্চ, ২০১২ রাত ১২:৪৩
রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল লেখাটা
২০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
২৪|
২১ শে মার্চ, ২০১২ রাত ১২:৫০
হানিফ রাশেদীন বলেছেন: আমি আগের কমেন্টে একটা কথা বলতে চেয়েছিলাম, তথ্য ভুল হতে পারে তাই বলি নি।
জর্জ বার্নার্ড শ এবং রুশো বা ভলতেয়ার হবে। নামে ভুল থাকতে পারে।
বার্নার্ড শ গাধার পিঠে করে যাচ্ছে। ছোট / চিপা গলি। উল্টো দিক থেকে একইভাবে আসছে খুব সম্ভব রুশো।
গলি এতোই ছোট যে, দুটা গাড়ি এক সাথে আসা-যাওয়া করতে পারে না। বার্নার্ড শ বলছে সাইড দিতে, তিনি খেয়াল করেন নি, অপর গাড়িতে যে রুশো। তিনি তো ভেতরে, আমাদের ঘোড়ার গাড়ির মতো।
এরা দুজন আবার চিরশত্রু। রুশো বার্নার্ড শ-কে দেখলেন। এবং বললেন যে, ''আমি কোন গাধাকে সাইড দিই না''। সঙ্গে সঙ্গে বার্নার্ড শ বললেন ''আমি দিই''। বলে সে সাইড দিল।
২১ শে মার্চ, ২০১২ রাত ১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রুশো বার্নার্ড শ-কে দেখলেন। এবং বললেন যে, ''আমি কোন গাধাকে সাইড দিই না''। সঙ্গে সঙ্গে বার্নার্ড শ বললেন ''আমি দিই''। বলে সে সাইড দিল।
হাঃ হাঃ হাঃ হাঃ
আপনি আমাকে কাজে যেতে দিলেন না![]()
বার্নার্ড শ'র বুদ্ধিদীপ্ত রসিকতা থেকে বোঝা যায়- তিনি কীরকম জিনিয়াস ছিলেন।
২৫|
২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: আব্বু, একটা কৌতুক বলি?’
‘বলো।’
ওরা কৌতুক বলে।
কিন্তু আমি ব্লগিং নিয়ে ব্যস্ত। মনোযোগ দিয়ে শুনি নি। ওরা বলে, ‘আব্বু, শোনেন না!’
‘শুনছি তো।’
‘তাহলে হাসলেন না কেন?’
ওদের এই প্রশ্ন শুনে আমি হেসে উঠি।
২২ শে মার্চ, ২০১২ রাত ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা মজার কৌতুক![]()
![]()
২৬|
২১ শে মার্চ, ২০১২ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: ![]()
![]()
![]()
২২ শে মার্চ, ২০১২ রাত ১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাসিগুলো খুব চমৎকার ![]()
![]()
২৭|
২২ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৮
তিথির অনুভূতি বলেছেন:
২৩ শে মার্চ, ২০১২ রাত ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাক কাঁদে না
২৮|
২২ শে মার্চ, ২০১২ দুপুর ১:৩৭
ভালো থাকতে চাই বলেছেন: চরম
২৩ শে মার্চ, ২০১২ রাত ১২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ধন্যবাদ।
![]()
২৯|
২৩ শে মার্চ, ২০১২ বিকাল ৪:২৬
নীল-দর্পণ বলেছেন: আমি হাসিনাই বিশ্বাস করেন....আমার দাঁত এম্নেতেই বাইর হইয়া গেসে
২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, বেশ কিছুদিন ধরে প্রশ্ন জাগছিল মনে। পিচ্চিটা কি আপনার ছোটো ভাই, নাকি আপনি বড়টার ছোটো ভাই?![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
৩০|
২৩ শে মার্চ, ২০১২ রাত ১১:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
অনেক বেশি, অনননেক বেশি পরিনত লেখা ধুলোবালিছাই ![]()
২৪ শে মার্চ, ২০১২ রাত ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঈশশশশ- লজ্জায় পড়ে গেলাম কবি- এমন উদার মন্তব্যে।
বিনীত ধন্যবাদ।
৩১|
২৪ শে মার্চ, ২০১২ দুপুর ১:৪৫
নীল-দর্পণ বলেছেন: পিচ্চিটা মানে আমি বড় ভাইর ছোট বোন
২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আচ্ছা, সালাম জানবেন পিচ্চি আপুঃ)
৩২|
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কলেজের দুই বান্ধবী ছিল শ সাহেবের বান্ধবীদের চেয়েও বোকা।
বলেছিলাম- বুক এর ও দুটি কি?
উত্তর দিয়েছিল- লুইচ্চা!!! ![]()
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:০৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সেইরকম হইছে.......... বেশি জোস.........