নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

ছিন্ন চিরকুট

৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১১


ছিন্ন চিরকুটে অস্পষ্ট অক্ষরে লেখা —
"একবারই আমরা ঘুমাই
শুধু একবার।
সেই একবারের আয়োজনে
জেগে রই সারাটা জীবন!"

চেনা কথাকেই মনে হলো
অচেনার পটভূমি।

একটু দূরেই দশটি ভোঁতা পেন্সিল।
ঘষে ঘষে যা মিহি করা হয়েছে,
তারপর ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে।
শুধু একটি চিরকুট লিখতেই
ফুরিয়ে গেল এতগুলো শীষ?

চোখ যায় স্তুপ স্তুপ
মোচড়ানো কাগজে।
আমি খুলতে থাকি সন্তর্পণে —
কোনোটাতেই কিছু লেখা নেই,
কিংবা হয়তো আছে।
আমার চোখ তা দেখতে দেখতে
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে।

ঘুমের মাঝে কবিকে দেখি —
কবির হাতে নয়টি তীক্ষ্ণ পেন্সিল,
একটি পেন্সিল শূন্যে দুলছে!


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.