| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে ফেলেছে। মনে পড়ল এই দেশের শীতের নিস্তব্ধতায়, আমার দেশের প্রাণ চাঞ্চল্যে ভরা উৎসবময় জীবন। আহ্ বছর জুড়ে কত না উৎসব। ঋতুপর্ব ও আনন্দে মুখরিত সেই ফেলে আসা জীবন, যেখানে আছে বসন্তের উৎসব, বছরের শুরুতে বাণিজ্য মেলা, ফেব্রুয়ারির বই মেলা, পহেলা ফাল্গুন, ৯৩/৯৪ এর দিক থেকে শুরু হওয়া ভ্যালে্নটাইন'স ডে পালন, একুশে ফেব্রুয়ারি, মার্চের স্বাধীনতা দিবস, এপ্রিলে পহেলা বৈশাখ, বর্ষায় বৃক্ষমেলা, শরতের দুর্গা পূজা, অগ্রহায়ণে নবান্নের উৎসব, পৌষ সংক্রান্তির পিঠাপুলি আর ডিসেম্বরে বিজয় দিবস, ইংরেজী বর্ষবরণ। আমাদের দেশের ঋতু ও উৎসব আমাদের দৈনন্দিন জীবনের বারতা বহন করে।
আর এখানে?
এখানে মানুষগুলো দীর্ঘ প্রানহীণ শীতের মাঝে প্রকৃতির সাথে সংগ্রামরত।
এ, এমন এক দূরভূমি, যেখানে বার মাসে একটা ,কি দুটো পার্বণ। বছরের শেষে তুষারের দাপট থাকলেও তারা সারাটি বছর অপেক্ষা করে কবে ক্রিসমাস আসবে। আর নভেম্বর থেকে শুরু হয়ে যায় শহর সাজাবার ধূম। বারো মাসে এই একটাই পার্বণ, যেখানে চারপাশ বরফের শুভ্র আবরণে মোড়া, কিন্তু এর মাঝেও তাদের ঘরে খাবারের আয়োজন চলে, আপনজনের কোলাহলে ভরে ওঠে বাড়ির চত্বর।
আপন সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের সময় কাটানোর স্মৃতিকাতরতা তখন ভীষণ ভাবে মনের অন্তরালে জেঁকে বসে।
২৮/১১/২০২৬
৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০১
হুমায়রা হারুন বলেছেন: বিদেশে হয়তো জীবন আরও গোছানো, সুযোগ-সুবিধা বেশি; কিন্তু দেশের ঋতুবৈচিত্র্য, উৎসবের কোলাহল, পরিচিত মানুষের মুখ আর আপন সংস্কৃতির ঘ্রাণ—এসবের বিকল্প বোধহয় কোথাও নেই।
ভীষণ সত্যি একটা কথা।
এ স্থান খুবই প্রাণহীন। দেশে যেয়েও দেখি বন্ধুরা সব প্রবাসী। তখন দেশেও ওদেরকে মিস করি। তবে চিরচেনা রাস্তার কোলাহল বলে দেয় দেশেই প্রাণ আছে। বিদেশে যা নাই।
২|
২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৬
কলাবাগান১ বলেছেন: @নাহল তরকারি, প্লিজ নিজের অনুভুতি নিজে লিখুন..এভাবে এআই দিয়ে লিখা উত্তরগুলি বড়ই পীড়া দেয়।
বাংলাদেশে সব উৎসবই এখন হারাম...সকল আনন্দ উদযাপন বর্তমান সমাজের অধিপতিদের কাছে হারাম, তাই বাউলদের ধরে ধরে জটা চুল কেটে দেয়, স্বাধীনটার কুচকাওয়াজ বন্ধ করে দেয়
৩|
২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখাগুলো খুবই ভালো হয় ।
৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৪
হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ কুতুব ভাই।
নিজেকে শৃংখলের পাশে আবদ্ধ রেখে আপনার এই প্রোফাইল ছবির অর্থ কি একটু জানাবেন?
৪|
৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ১:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
উৎসবে বাঁধা আমাদের বন্ধন
..............................................................
তুষারঢাকা ওই দূর দেশে, আলোকসজ্জার খেলা,
বরফশুভ্র আঙিনাজুড়ে ক্রিসমাস উদযাপনের বেলা।
একটি পার্বণ ঘিরেই তাদের সারা বছরের প্রতীক্ষা,
আপনজনের উষ্ণ ছোঁয়ায় ভালোবাসার দীক্ষা।
আমাদের এই বাংলায়, চলে বারো মাসের পার্বণ,
ঋতুর তালে বদলে যায়, জেন-জি'দের ভালোবাসার জীবন।
জানুয়ারির মিষ্টি রোদে বাণিজ্য মেলার ভিড়,
ফেব্রুয়ারিতে বইয়ের পাতায় খুঁজতে থাকে প্রেমের নীড়।
ফাগুন আসে পলাশ নিয়ে, ভালোবাসার দিনে,
তোমার-আমার গল্পগুলো নতুন রঙ- বেরঙ চিনে।
একুশ আনে ভাষার গৌরব, মার্চে স্বাধীনতার গান,
বৈশাখ এসে রাঙিয়ে দেয় দুটি মনের তাজাপ্রাণ।
বর্ষা নামলে বৃক্ষমেলা, সবুজ ছোঁয়ায় মন,
বৃষ্টিভেজা বিকেলগুলোয় আসবে তোমার আমন্ত্রণ।
শরৎকালে কাশফুল আর দুর্গাপূজার ঢাক,
প্রেমের সুরে বাঁধা পড়ুক জীবনের সব বাঁক।
অগ্রহায়ণে নবান্ন আসে নতুন ধানের ঘ্রাণে,
পৌষের শীতে পিঠাপুলি, উষ্ণতা দেয় প্রাণে।
বছর শেষে বিজয় দিবস, নববর্ষের ডাক,
তোমার সাথে উৎসবে, আনন্দর জীবন আজীবন বেঁচে থাক।
৩০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৫
হুমায়রা হারুন বলেছেন: কবিতা দিয়ে অপূর্ব চিত্রায়ন।
খুব ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৭
নাহল তরকারি বলেছেন: লেখাটি পড়ে নিজের দেশের প্রতি এক ধরনের মায়া অনুভব হলো। উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, এগুলো আমাদের সংস্কৃতি, শিকড়, স্মৃতি ও মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধনের অংশ। বিদেশে হয়তো জীবন আরও গোছানো, সুযোগ-সুবিধা বেশি; কিন্তু দেশের ঋতুবৈচিত্র্য, উৎসবের কোলাহল, পরিচিত মানুষের মুখ আর আপন সংস্কৃতির ঘ্রাণ—এসবের বিকল্প বোধহয় কোথাও নেই। মানুষ দেশ ছেড়ে যেতে পারে, কিন্তু দেশ যে মানুষের ভেতরে থেকে যায়, আপনার লেখাটি সেই কথাই মনে করিয়ে দিল।