নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

মবের রাজ্যে পৃথিবী........চাঁদ যেন...............

০২ রা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৬

বাংলাদেশ এখন পুরোদ্স্তুর মবের রাজ্য।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলে মবের রাজ্যে পৃথিবী কেমন হবে? ঐ পৃথিবী কি খুব রোমাঞ্চকর হবে? পরতে পরতে রোমাঞ্চ? ভয়ার্ত চোখের সামনে এক ঝলক পৃথিবী আর তার পর মুহূর্তেই শত শত মানুষের লাঠির বাড়ি আর ইটের আঘাতে কারো না কারো মস্তিষ্ক থেতলে যাওয়া।

অবশ্য থেতলে যাওয়া মস্তিষ্ক থেকে কি বের হলো না হলো তা নিজের চোখে দেখা বা বোঝার বহু আগেই মবের লক্ষ্যবস্ত সেই ব্যাক্তি ধরাধাম ত্যাগ করবে তা সুনিষ্চিত।

আচ্ছা অসংখ্য ভীমরুলের মতো মবকারী যে মানুষগুলো তাদের শিকারকে পিটিয়ে মারলো, তারা কি খুব রোমাঞ্চিত বোধ করে? মবের শিকার সেই মানুষটির গড়িয়ে গড়িয়ে পরা রক্ত, মজ্জা, ঘিলু আর তার হা করে তাকিয়ে থাকা উন্মুক্ত লাল মাংসের ক্ষতস্থান দেখে মবকারী মানুষরা কি রোমাঞ্চিত হয়? তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে? জীবে জল এসে যায়?

মবের রাজ্যে মানুষের জীবন মৃত্যুর সীমারেখা একবারেই সূক্ষ্ম, তুচ্ছতর। শিকারে পরিনত হওয়ার কোন প্রকার যুক্তিযুক্ত কারনের প্রয়োজনটাই এখানে অস্তিত্বহীন। হয় সব নগদে। বাকির হিসাব এখানে রাখার কোন সুযোগ নেই।

সব কথার শেষ কথা, সামান্য চাপ বা প্রেসারই তো। প্রেসার গ্রুপের সামান্য প্রেসার। আর ওতেই মানুষ কিভাবে যেন পটল তোলে পটাপট? মান সম্মান আর রাখলো না...। এতো মার খেয়েও কেন সে বেঁচে থাকলো না, দোষ সব মব সন্ত্রাসের শিকার ঐ শিকারের, আর কারো নয়।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ৩৯৮টি মব সহিংসতার ঘটনায় ১৮৭ জন নিহত এবং ৪০১ জন আহত হয়েছেন।[/sb

বাংলাদেশে থামছে না ‘মব' সহিংসতায় মৃত্যু
চাইনিজ কুড়াল হাতে দাড়ি টুপি ওয়ালা হুজুরদের পেছনে ধাবমান হুমায়ুন আজাদ........!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলে মবের রাজ্যে পৃথিবী কেমন হবে?
.................................................................................................
রক্তলাল পিশাচ দাঁড়ায়ে আছে,
আপনি ও আমার রক্ত পান করার জন্য !

২| ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.