নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

পাপ মোচনকারী: সালাত

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩০

হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূল (সঃ) এরশাদ করেছেন.... তোমরা আমাকে বলতো যে যদি তোমাদের কারো দরজার নিকট একটি পানির ফোয়ারা থাকে আর তাতে সে দৈনিক পাঁচবার গোসল করে তবে তার শরীরে কী কোন ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবীরা বললেন, না তার শরীরে কোন ময়লা থাকতে পারে না। রাসূল (সঃ) বললেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরন ও এ রূপই। এগুলোর বিনিমরে আল্লাহ তার অপরাধসমূহ মুছে দেন।

তথ্যসুত্র

বুখারী

+

মুসলিম

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-৪

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪১

মোহাম্মদ আশরাফ বলেছেন: খুব ভালো লাগলো। চালিয়ে যান নিয়মিত.........

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪

নীল-দর্পণ বলেছেন: জ্ঞান সীমাবদ্ধরে ভাই...... চেষ্টা করব

২| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৯

রাঙ্গাকলম বলেছেন: ++++++++++++++++

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪

নীল-দর্পণ বলেছেন: :)

৩| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩

নাজিম উদদীন বলেছেন: পাঁচবার গোসল করলেও ময়লা থাকতে পারে, নির্ভর করে কি সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করে তার উপর।:) আর সাবান ছাড়া করলে তো কোন ময়লাই যাবে না।

৪| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০২

নাজিম উদদীন বলেছেন: সাবানের বিজ্ঞাপণে এই হাদীসটা ব্যবহার করা যেতে পারে, কি বলেন?

লোকজনকে হাদীস শোনানোর 'সওয়াব' হল এদিকে সাবান বিক্রি বাড়ল।

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৩

নীল-দর্পণ বলেছেন: ফাইজলামী মার্কা কথা-বার্তা ছাড়েন।
ফাইজলামী র জন্য এই পোষ্ট না। করতে চাইলে অন্য পোষ্ট আছে সেগুলিতে যান

১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৪

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগলে প্লাস না লাগলে মাইনাসের ব্যাবস্থা ত আছে ই

৫| ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৩

এস এম এ যাহিদ ফুয়াদ বলেছেন: ভাল

৬| ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৯

কানা বাবা বলেছেন:
মাইনাচ্...

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৫

নীল-দর্পণ বলেছেন: উখখে। টন্যবাদ

৭| ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫১

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৮

এন এইচ আর বলেছেন: @নাজিম উদ্দিন... ভালো রুপে গোসল করা যেমন সাবান শ্যাম্পুর উপর নির্ভর করে তেমনি সহি শুদ্ধ ভাবে নামা্য আদায় করাও নিয়ম কানুনের উপর নির্ভর করে। যেমন তেমন ভাবে কায়দা কানুন না জেনে নামা্য আদায় করলে তার ফয়দা খুব বেশী হবে না।

যেমনটা সবান শ্যাম্পু ছাড়া গোসল করলে , গোসল হবে কিন্তু পরিচ্ছন্তার প্রশ্ন থেকে যাবে।

৯| ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫২

জেড ইসলাম বলেছেন: হুম, হাদিসটি সহি হাদিস, এবং ব্যাখ্যা সাপেক্ষ। এর সাথে ব্যাখ্যাটা পড়লে বুঝতে আরো সুবিধা হবে।

ওহ, আরেকটি কথা, শয়তান ও তার বংশধর-রা দুনিয়ার সব জায়গাতেই ছড়িয়ে আছে। সুতরাং যে কোনো ভাল কথা ওদের কোন প্রকার আক্রমন ছাড়া সহজে যাওয়ার কোন উপায় নেই। আর শয়তানের আক্রমনের জবাবটাও কিন্তু উপযুক্ত হতে হবে।

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৭

নীল-দর্পণ বলেছেন: দোয়া করবেন উপযুক্ত জবাবটাই যেন দিতে পারি

১০| ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২

অনুপ্রাস আবীর বলেছেন: ভালো লাগলো, আরো এরকম পোষ্ট আশা করছি। মন্দ লোকের মন্দ মন্তব্যে দমে যাবেন না। আমার মনে হয় মন্দের জবাব উত্তম কথার মাধ্যমে হতে পারে।
এখানে প্লাস/মাইনাস খু্বই গৌন ব্যাপার।
আপনার জন্য শুভ কামনা থাকল।

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৭

নীল-দর্পণ বলেছেন: আপনাদের শুভ কামনাই আমার জন্য অনুপ্রেরনা:)

১১| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৭

চানাচুর বলেছেন: অবাক হলাম। :)

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮

নীল-দর্পণ বলেছেন: আপনার হওয়া দেখে আমিও অবাক হলাম। আসলেই কি অবাক হওয়ার মত পোষ্ট এইটা!!!!!!!!!!!!!

১২| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৫

আট আনা বলেছেন: শরীরে ময়লা থাকলে তা নামাজে দূর হয়ে যাবে। শরীরে ময়লাই যদি না থাকে ? কিংবা শরীরে ময়লা লাগতেই দেয়া না হয় ? তাহলে ?

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৪

নীল-দর্পণ বলেছেন: শরীরের ময়লাটা এখানে উদাহরন। বলা হয়েছে নামাজের কথা, যার দ্বারা অপরাধ সমূহ দূর হয়ে যাবে।

১৩| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৬

সাইলেন্সার বলেছেন:
''সাব ষ্ট্যান্ডার্ড বলেছেন: শরীরে ময়লা থাকলে তা নামাজে দূর হয়ে যাবে। শরীরে ময়লাই যদি না থাকে ? কিংবা শরীরে ময়লা লাগতেই দেয়া না হয় ? তাহলে ?''

এই বুদ্ধি নিয়া চলেন ক্যামনে? লেখাটা আরেকবার মন দিয়ে পড়েন।
আপনার তো কোন স্টান্ডার্ডই নাই।

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৯

নীল-দর্পণ বলেছেন: ময়লা না লাগার উপায়টাই ত ওটা........

১৪| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৯

আট আনা বলেছেন: সাইলেন্সার ও লেখিকা,
আমার বক্তব্য ছিল ---
৫ বার নামাজে আমরা আল্লাহ কে স্মরন করি, তার গুনগান করি। কিন্তু এটা কেন করি একবার ভেবে দেখেছেন ? মহান আল্লাহ পাক অসীম ক্ষমতার অধিকারি, তার কোন কিছুর অভাব নাই। সেই তিনি কেন নামাজের উপর এত জোর দিলেন বলেন তো? আমরা কিটানুকিট বান্দা ৫ বার সেজদা না দিলে তার কিছুই হবেনা। ৫ বার নামাজ আমাদের নিজের জন্যই প্রয়োজন। যাতে সবসময় আমাদের মনে আল্লাহভীতি থাকে, যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকি আমরা। এটাই এই হাদিসের ময়লা পরিষ্কার।

এখন আমি বলেছিলাম যে আমার নিজের মধ্যে যদি এমনিতেই খারাপ ভাল বোধ এসে থাকে এবং সে অনযায়ী চলতে পারি আমি তাহলে কি নামাজ আমার দরকার আছে ?

আর এটা একটা কোশ্চেন ছিল, স্টেটমেন্ট না।

সাইলেন্সার ভাই, আপনার ষ্ট্যান্ডার্ড অনেক উপরে, আপনার মত উচু শ্রেণীর লোক যে আমার কমেন্টখানি পড়েছে তাতেই আমার জীবন ধন্য। শুধু একটা কথা, হুটহাট কথা না বুঝে উত্তেজিত হবেন না, দয়া করে অফেনসিভ কথও বলবেন না।

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৯

নীল-দর্পণ বলেছেন: যে নামাজ ই আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে সে নামাজ না পড়ে খারাপ কাজ থেকে বিরত থাকা....!!!!!!!!!
নামাজ না পড়া, এটাই ত একটা অপরাধ.....

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩২

নীল-দর্পণ বলেছেন: জ্ঞানের দিক দিয়ে আপনাদের তুলনায় আমি একেবারেই নগণ্য এক জন। কোন বিতর্কের জন্য পোষ্ট গুলো দেইনাই। প্লীজ কোন বিতর্ক চাই না.... ভাল লাগলে প্লাস না লাগলে মাইনাসের ব্যাবস্থা আছে। আর জানার কিছু থাকলে বড় বড় আলেম আছে...... তাদের কাছ থেকে.......

১৫| ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৮

সাইলেন্সার বলেছেন:
''এখন আমি বলেছিলাম যে আমার নিজের মধ্যে যদি এমনিতেই খারাপ ভাল বোধ এসে থাকে এবং সে অনযায়ী চলতে পারি আমি তাহলে কি নামাজ আমার দরকার আছে ?''

ভাই, দোহাই আপনার, এইসব প্রশ্ন করা বন্ধ করেন.................

হজ্জ্ব করার জন্য মক্কাতেই যেতে হয়, জানেন তো?

১৬| ১৭ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৫

আট আনা বলেছেন: আরেহ... মাইনাসের কথা আসে কিভাবে? আমি কি বলসি নামাজ পড়া নিয়ে হাদিসটা ভুল বা এরকম কিছু? হাদিসটা পুরাপুরিভাবে সমর্থন করি আমি।

১৭| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৭

টুশকি বলেছেন: আমাকে এই পোস্ট টা একজন রেফার করসে

দাঁড়াও পড়া শুরু করি!

১৮| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫০

টুশকি বলেছেন: প্লাস।
শুরুতে রাসূল বানানে র এর জায়গায় ব টা ঠিক করে দিও তো।

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৮

নীল-দর্পণ বলেছেন: দিলাম ঠিক করে।
আপনার ছানা পোনা সব কই....;)
এখন ও মামা বাড়ী থেকে আসেনা কেন.....;)

১৯| ২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ভালো পোস্ট।

মন্তব্যের জবাব গুলোও শক্তিশালী হওয়া চাই। ;) যুক্তিযুক্ত আর শক্তিশালী জবাব দিলে যারা টিটকারী করছে, তারা আর সাহস পাবে না ফাজলেমি করার।

@সাব স্ট্যান্ডার্ড ভাই, লেখিকা মাত্র লেখালেখি শুরু করছে। এখন ক্রিটিকাল কমেন্ট না করাই ভালো। :)

আর আপনার প্রশ্নের একটা জবাব - আপনি কিভাবে নিশ্চিৎ হবেন যে আপনার ভালো-মন্দ আপনি নিজেই বুঝতে পারছেন? অনেক সময় অন্যায় কেও ন্যায় মনে করে করা হয় তাই না? ভালো-মন্দ তো আপেক্ষিক ব্যাপার! খারাপ লোকের কাছে কিন্তু অন্যের ক্ষতি করাটাই যুক্তিযুক্ত। :) যেমন, আমাদের ব্লগের নাস্তিকরা খোচা মেরে কথা বলা আর গালিবাজি খুবই ভালো কাজ বলে মনে করে থাকেন।

আর সবাই নিজের কাজে পক্ষে সাফাই গাবে সেটাই স্বাভাবিক। এজন্য কারো "নিজের মধ্যে যদি এমনিতেই খারাপ ভাল বোধ এসে থাকে" - এটা গ্রহণযোগ্য না।

২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:১০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ আপু/ভাইয়া:)
আমার সাধ্যমত চেষ্টা করেছি......
জ্ঞান ত কম.......:(

২০| ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ৯:২৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ আপু/ভাইয়া

/:)

আপু!!!!!! :-*

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৬

নীল-দর্পণ বলেছেন: ওক্কে:)
আগের প্রোফাইল পিক টাই কিন্তু সুন্দর ছিল....
এটাও অবশ্য সুন্দর...

২১| ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩০

ত্রিভুজ বলেছেন: ভাল হতো যদি আপনি হাদীসটার সাথে আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা করতেন। তাহলে মোটাবুদ্ধিওয়ালা নাস্তিকগুলো আজাইরা কিছু মন্তব্য করে পৃষ্ঠা নষ্ঠ করতে পারতো না।

যাই হোক, কিপ ইট আপ (তবে অবশ্যই আরো বিস্তারিত আলোচনা সহ)।

ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৫

নীল-দর্পণ বলেছেন: বিস্তারিত আলোচনা করতে আরো অনেকেই বলেছেন কিন্তু কি রকম তা বুঝলাম না...
আমি শুধু হাদিসটা ই দিয়েছি....
কারো যদি জানার ইচ্ছা থাকে তা হলে প্রশ্ন করলে ঐ বিষয়টার বিস্তারিত বলার চেষ্টা করতাম, কিন্তু সেরকম কেউ না করে উল্টা পাল্টা করে.....:(
যা সত্যিই ামার জন্য অনেক কঠিন হয়ে পরে....:(

২২| ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: সালাত মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.