নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

২৭ নভেম্বর ঢাকায় ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’

২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮




রোমাঞ্চ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় আবারও পর্দা উঠছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’-এর।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে আন্তর্জাতিক এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ প্রদান এবং অ্যাডভেঞ্চার বিষয়ক বই প্রকাশনার মতো বিশেষ আয়োজন থাকছে।
এবারের আসরে শ্বাসরুদ্ধকর দুঃসাহসিক অভিযান, পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইং বিষয়ক বেশ কয়েকটি বিশ্বখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রেইল-রানিং নিয়ে নির্মিত যুক্তরাষ্ট্রের ছবি ‘দ্য ফিনিশার: জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথন্স’, জশ লয়েলের বিগ ওয়াল ক্লাইম্বিং বিষয়ক ছবি ‘রিল রক: রাইডার্স অন দ্য স্টর্ম’, ফ্রান্সের রোমাঞ্চকর বাইকিং অ্যাডভেঞ্চার ‘ম্যান্ডালা’ এবং স্কিইং নিয়ে কানাডিয়ান ছবি ‘কোল্ড কলস’।
দেশে অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে এবারের উৎসবে প্রথমবারের মতো দেওয়া হবে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’।
এছাড়া একই মঞ্চে প্রকাশিত হবে এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর কফি-টেবিল বই ‘ENDURE – Chasing the Impossible’। আয়রনম্যান প্রতিযোগিতা, বোস্টন ও বার্লিন ম্যারাথন, ভুটানের স্নোম্যান রেস এবং বাংলা চ্যানেল সাঁতারসহ আরাফাতের নানা রোমাঞ্চকর অভিযানের গল্প ও ছবি স্থান পেয়েছে বইটিতে।
কানাডার ব্যানফে অনুষ্ঠিত মূল উৎসব থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয় এই ওয়ার্ল্ড ট্যুর। ২০১০ সাল থেকে বাংলাদেশে উৎসবটির আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ এবং সহযোগিতায় আই ড্রিম অফ সাফারিজ।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত হলেও আসন সীমিত হওয়ায় আগ্রহীদের অনলাইনে (https://kewkradong.com/banff-fest-dhaka-2026/) আগাম নিবন্ধন করতে হবে।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কানাডার ব্যানফে অনুষ্ঠিত মূল উৎসব থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে
বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয় এই ওয়ার্ল্ড ট্যুর।

...........................................................................................
অত্যন্ত সুন্দর আয়োজন, চেষ্টা করব অনলাইনে নিবন্ধন করতে ।

২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৬

মুনতাসির বলেছেন: সম্ভব হলে আসবেন : )

২| ২৬ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: জানলাম।
আপনাকে ধন্যবাদ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

আপনার আমন্ত্রনের লিংক নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম
একটি পোষ্ট দিয়েছি । দেখে আসতে পারেন ,
যদি কোন পরামর্শ থাকে জানাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.