নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন পেতে পারে।
তবে গুরুত্বপূর্ণ দিক হলো আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলো প্রায় ১৭–১৯ আসন পেতে পারে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১ জন সংসদ সদস্যের সমর্থন।
বুঝাই যাচ্ছে নির্বাচনের ফলাফল যা-ই হোক, সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলো কাকে সমর্থন করবে?
এটা একটি উল্লেখযোগ্য প্রশ্ন, কিন্তু আমি মনে করি আসল প্রশ্নের জায়গা হচ্ছে আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নেতানিয়াহু নাকি আইজেনকট কে গ্রহণ করবে!
কারণ নির্বাচনে আগে দুই নেতাই বলেছে আরব ও ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিয়ে তারা সরকার গঠন করবে না।

এবারের নির্বাচনে আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। বিশেষ করে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রা'আম এবং ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
দেখা যাক, ৩০ তারিখের মধ্যে সব কিছু প্রায় ক্লিয়ার হয়ে যাবে, নেতানিয়াহু থাকছে নাকি গাদি আইজেনটক আসছে!

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ কুতুব বলেছেন: বেনেট নামে একজন রয়েছে মনে হয় । নেতানিয়াহুর সাথে জোট হতে পারে ?

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আরব জোট গুলো আইজেনটককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এবং আইজেন টক সমর্থন নেওয়ার জন্য প্রস্তুত মনে হচ্ছে। তার জোট সঙ্গীদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছে।

২| ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫০

নাহল তরকারি বলেছেন: ইসরাইল শক্তিশালী রাষ্ট্র।

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ইসরাইলের গনতন্ত্র পিউর গনতন্ত্র।

৩| ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নেতানিয়াহুর ডানপন্থী জোট সরাসরি ক্ষমতায় যেতে পারছেনা
আরব জোট এবার কি সিদ্বান্ত নেয় , তার উপর নির্ভর করছে ।

.........................................................................................
তবে এই পরিবর্তন গাঁজায় কোন উপকার আসবে বলে মনে হয়না ।
কিন্ত প্রায় ৮০০০০ মৃত্যুর বিচার হওয়া উচিত, সেখানে সবাই হামাস ছিলনা ।

=================================================================
২০২৬ সালের অক্টোবর পর্যন্ত, গাজার যুদ্ধ প্রসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ হতাহতের পরিসংখ্যান
ও প্রাপ্ত তথ্য নিম্নরূপ: মৃত্যু ও হতাহতের সংখ্যা

মোট ফিলিস্তিনি মৃত্যু: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতিসংঘের তথ্যসূত্র অনুযায়ী প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ৭৪,০০০ থেকে ৭৭,৬৩২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে ২১,০০০-এরও বেশি শিশু রয়েছে । Al Jazeera
 
আহত: ১ লাখ ৭৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। 

নিখোঁজ ও চাপা পড়া: আনুমানিক ৮,০০০ থেকে ১০,০০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন অথবা ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। 

·Doha News
ইসরায়েলি হতাহত: সংঘাত শুরু হওয়ার পর থেকে ২,০৪৬ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে (এর মধ্যে ৭ অক্টোবর, ২০২৩-এ হামাসের প্রাথমিক হামলায় নিহত ১,২০০ জনেরও বেশি অন্তর্ভুক্ত)। 

যুদ্ধবিরতি-পরবর্তী মৃত্যু: ২০২৫ সালের শেষের দিকে একটি নামমাত্র যুদ্ধবিরতি চালু হওয়া সত্ত্বেও, চলমান স্থানীয় হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে আরও ১,৪০০ থেকে ১,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

Facebook :·TRT World
 
জাতিসংঘ এবং আন্তর্জাতিক অনুসন্ধান
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন: ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ কমিশন বলেছে যে, যুদ্ধবিরতির পরেও ইসরায়েল গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ,যার মধ্যে রয়েছে নির্মূল, নিপীড়ন, নির্যাতন এবং যৌন সহিংসতা চালিয়ে গেছে। 

ABC News & Headlines ,Australian Broadcasting Corporation :
 
অবকাঠামো ও বাস্তুচ্যুতি: গাজার জনসংখ্যার প্রায় ৯০% থেকে ৯২% (প্রায় ২০ লক্ষ মানুষ) বাস্তুচ্যুত হয়েছে,
৮২%-এরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং চিকিৎসা ও শিক্ষা অবকাঠামোর সিংহভাগই হয়
অচল রয়েছে অথবা জরুরি ভিত্তিতে পুণ:নির্মাণের প্রয়োজন।

২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫৯

নূর আলম হিরণ বলেছেন: ইসরাইল যত বেশি অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হবে গাজা সমস্যা ততবেশি বাড়বে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫০

নূর আলম হিরণ বলেছেন: কেমন আছেন আপনি রাজীব নুর?

৫| ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন আপনি রাজীব নুর?

আমি আসলে ভালো নেই।
ডায়বেটিস ধরেছে। চোখে সমস্যা। ছোট লেখা একদম পড়তে পারি না। তবে চশমা পড়লে পড়তে পারি।
চাকরি আর ঘরসংসার নিয়ে ব্যস্ত। পড়তে পারি না, লিখতে পারি না, আড্ডা দিতে পারি না। ব্যস্ত। সকালে বের হই, রাতে ফিরি। এই হচ্ছে জীবন। সপ্তাহে একদিন ছুটি পাই। সেদিন বাজার করি, ফ্যান পরিস্কার করি, এসি পরিস্কার করি। ফ্রিজের বরফ পরিস্কার করি। দেখতে দেখতে ছুটির দিন চলে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.