| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল সিনেমা হলের ওখানেও ঘন্টা প্রতি ৩০/৪০ টাকা দিয়ে চালানো যেত। মাঝেমাঝে বিকেলে যেতাম আর facebook, waptrick, fusionbd, amarnatok, সহ আরো কিছু সাইটে ঢুকতাম। এরকমই একদিন সন্ধ্যান পাই সামু ব্লগের। আরো অনেক ব্লগ সামনে আসতো। মাদ্রাসার কড়াকড়ির ভেতরে বিকেল ছাড়া সময় জুটতো না। তখন থেকে মোটামোটি সামু ফলো করি। ধারণা ছিল ব্লগে লেখালেখি করতে হয় না হলে একাউন্ট খুলতে দেয়না। আর একাউন্ট খোলা তখন একটা জটিল কাজ ছিল আমার জন্য। ২০১৬ সাল থেকে নিয়মিত ফলো করি কিন্তু ২০২০ এর দিকে এসে এই নিক দিয়ে যাত্রা শুরু করি। এর আগে আরেক নিক দিয়ে বছর দুয়েক চালিয়েছিলাম। আজকে পেছনে যেতে যেতে ডিসেম্বর ১৫, ২০০৫ এ গিয়ে ব্লগের প্রথম পোস্ট হিসেবে এটি পাই। এটিই কি প্রথম পোস্ট নাকি আগের গুলো আর্কাইভ হয়ে আছে? সেটাই জানতে চাওয়া।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২২
অধীতি বলেছেন: ধন্যবাদ ভাই
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগের প্রথম পোস্ট হিসাবে লগ ইন করতে পারলে দেখতে পাবেন ।
তবে ব্লগে মাঝে মাঝে কিছু সমস্যা যাচ্ছে, তা কি কারনে
জানিনা , কারিগরী বা স্হান সংকুলান গত হতে পারে
তবে তা সমাধান যোগ্য ।
.....................................................................................
আশা করি সামু বাংলার বুকে আরও বহুদিন বেঁচে থাকবে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২২
অধীতি বলেছেন: সামু বেঁচে থাকুক অনন্তকাল!
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সামু দিন দিন ব্লগার শুন্য হচ্ছে তারপরও আশা করি সামু বেঁচে থাক বহুদিন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৩
অধীতি বলেছেন: সবাই যার যার কর্ম জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন। কি আর করার তাও থেমে চলুক এ ভালোবাসা।
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু জেগে উঠুক আবার
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৪
অধীতি বলেছেন: প্রত্যাশার পূর্ণতা পাক।
৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৮
নাহল তরকারি বলেছেন: পুরোনো দিনের সামুর স্মৃতিচারণ পড়তে ভালো লাগল। একটা পোস্টের সঙ্গে কত পুরোনো স্মৃতি জড়িয়ে থাকতে পারে, লেখাটি তারই সুন্দর উদাহরণ। সামু আবারও প্রাণবন্ত হয়ে উঠুক—এই প্রত্যাশা রইল।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৫
অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামু বেঁচে থাকুক বাঁচিয়ে রাখুক।
৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দারুণ!
আপনার পোস্টটি প্রিয়তে নিলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২৬
অধীতি বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। আপনারা আছেন বলেই সামু টিকে আছে এখনো।
৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:০০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এটাই ছিল এই ব্লগের প্রথম পোস্ট। এটা আজ ইতিহাসের অংশ হয়ে গেছে।
ব্লগে আপনার প্রত্যাবর্তনে প্রীত হ'লাম। প্রত্যাবর্তনে স্বাগত।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৩
অধীতি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে। এখন থেকে নিয়মিত হবো।
৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: কোথায় এবং কিভাবে খুজে পেলেন?
৯|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:০২
অধীতি বলেছেন:
১৫ তারিখ সিলেক্ট করলেই হবে। ডিসেম্বর ২০০৫, ১৫ তারিখে প্রথম পোস্ট করা হয়। একটা মন্তব্য রেখে আসতে পারেন।
১০|
০৫ ই নভেম্বর, ২০২৬ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করতেন?
এখন কোথায় আছেন? মানে এখন আপনি কী করছেন?
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৩৩
চারাগাছ বলেছেন: এটাই প্রথম পোস্ট।