| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন কলেজে পড়ি, তেজগাঁও কলেজ। আমরা বলতাম গোয়াল ঘর। সেই হিসেবে আমাকে গোয়াল ঘরের প্রাণী বলা চলে।
তো একদিন গোয়াল ঘরে যাওয়ার জন্য বাসা (উত্তর বাড্ডা) থেকে বেরিয়ে রাস্তায় এসে ৬ নাম্বার বাসে উঠলাম। কিছুদূর যাওয়ার পরে ভাড়া দিয়ে দিলাম ফার্মগেটের। গুলশানে আসার পরেই শুরু হলো বৃষ্টি। প্রথমে টিপ-টিপ, পরে ঝুম বৃষ্টি। যাকে বলে একেবারে কুত্তা-বিলাই বৃষ্টি, মানে It is raining cats and dogs।
আমি বসেছিলাম বাসের জানালার ধারে। বাসের জানালার ধারের সকল যাত্রী জানালা বন্ধ করে দিয়েছে বৃষ্টির ছিটে থেকে বাঁচতে। শুধু আমি আমার ধারের জানালাটা কিছুটা খুলে রেখেছি। বৃষ্টির ছিটে এসে আমাকে অল্প অল্প ভিজিয়ে দিচ্ছে। বাসের মধ্যে বসে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজছি বলে অনেকেই অদ্ভূত কৌতূহলের দৃষ্টিতে দেখছে আমাকে। কন্টাকটার এসে জানালা বন্ধ করে দিতে চাইলে আমি মানা করে দিলাম।
আকাশে মেঘেদের জোট বাধা দেখে সহযেই বুঝা গেলো ওরা তখন সারা ঢাকা শহর ভেজাবে বলে মতলব করছে। কোথাও কোথাও বৃষ্টির জল জমে যাবে। শুরু হবে ঢাকাবাসীর দুর্ভোগ। আমার বাসার সামনেও জল জমে যায়। ভারি বর্ষণ হলে বাড়ির ভিতরে ঘুটে রিজার্ভ টাংকিও তলিয়ে যায়। আজকে রিজার্ভ টাংকি তলানোর বৃষ্টি হবে বুঝা যাচ্ছে।
কিছুক্ষণ পরে কন্টাকটার এলো ভাড়া নিতে। আমি ফার্মগেট পর্যন্ত ভাড়া দিলাম। দেখতে দেখতে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। চারপাশ সাদা করে দিয়ে তুমুল বৃষ্টি নেমে আসে মৃত্তিকার টানে। কালো পিচের রাস্তা বৃষ্টির জলে ধুয়ে আরো বেশি চকচকে কালো হয়ে উঠে। মনে হচ্ছে যেনো আকাশ আজকে তার মনের সব দুঃখ এক দিনে ঝরিয়ে দিবে বৃষ্টির জলের সাথে।
দেখতে দেখতে খোলা জানালা দিয়ে আসা বৃষ্টির ছিটায় আমি অনেকটাই ভিজে গেছি। পথও চলে এসেছি অনেকটাই। বৃষ্টি কিছুটা কম এই দিকে। যখন আমার গন্তব্য ফার্মগেটের কাছে বাস পৌছলো তখন সেখানে বৃষ্টির পরিমান অনেকটাই কম। তবে আকাশ তার কালো মুখ গোমরা করে রেখেছে। বৃষ্টি আরো নামবে প্রবল বেগে। হয়তো সামনেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাস এগিয়ে গেলেই দেখা মিলবে। আমি বাস থেকে না নেমে বসেই রইলাম। বাস সামনের দিকে চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে কন্টাকটার সামনে এলে তাকে গুলিস্থান পর্যন্ত ভাড়া দিলাম। ততোক্ষণে বৃষ্টি আবার তার প্রবল রূপ ফিরে পেয়েছে। বৃষ্টি দেখতে দেখতে পৌছে গেলাম গুলিস্থান।
তখন বৃষ্টি বেশ কমে এসেছে। কন্টাকটার জানালো ওরা মতিঝিল পর্যন্ত যাবে। আমিও আমার ভাড়া দিলা মতিঝিলের। মতিঝিল পৌছতে পৌছতে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে এসেছে। ৬ নাম্বাবার বাস থেকে নেমে আরেকটি বাসে উঠলাম যেটি মালিবাগ রেলগেট-রামপুরা হয়ে বাড্ডাতে আসবে। (পরিবহনের নামটা এখন মনে নেই।) বাড্ডাতে যখন নামলাম ততোক্ষণে বৃষ্টি নেই। যদিও আকাশের অবস্থা বেশ খারাপ। আমার বাসার সামনের রাস্তা জলে ডুবে আছে। আমি আধ ভেজা বেড়ালের মতো পা টিপে টিপে বৃষ্টির জল ভেঙ্গে বাসায় পৌছলাম।
এইটি আশ্রমে বসে বৃষ্টি বিলাসের ভিডিও।
১৪ ই মে, ২০২৬ দুপুর ২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকদিন চোখে পরেনা এই ৬ নাম্বার বাস।
২|
১৪ ই মে, ২০২৬ বিকাল ৩:১৫
হুমায়রা হারুন বলেছেন: দারুণ অভিজ্ঞতা।
কিন্তু ভিডিওতে তোলা এই বিশাল জলাশয় কোথায়?
১৪ ই মে, ২০২৬ বিকাল ৩:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- ভিডিওতে যেটি দেখা যাচ্ছে সেটি আসলে কোনো জলাশয় না। এটি মূলতো ধানক্ষেত। বর্ষায় যখন জল আসে তখন সেটি হয়ে যায় বিল। এটির অবস্থান নারগিরে। নাগরি হচ্ছে পূবাইল আর উলুখোলার মাঝামাঝি একটা যায়গা।
৩|
১৪ ই মে, ২০২৬ বিকাল ৪:৪২
করুণাধারা বলেছেন: বৃষ্টি বিলাস নিয়ে চমৎকার লেখা।
প্রথম ছবিটাও চমৎকার হয়েছে। এমন কুকুর-বিড়ালের বৃষ্টির ছবি আগে কখনো দেখিনি। ![]()
১৪ ই মে, ২০২৬ রাত ৮:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বছর ২ আগে লেখাটা শেষ করে লেখাটা যখন ড্রাফট করে রাখতে গেলাম কখন এই কুকুর-বিড়ালের বৃষ্টির ছবির লিংকে থাকা কোনো নিষিদ্ধ অক্ষরের কারণে পুরা লেখাটাই হাওয়া হয়ে যায়। পরে আবার অর্ধেক লিখে ফেলে রেখে ছিলাম। ছবিটাও অন্য লিংকে জুড়ে দিয়ে রেখেছিলাম। গতকাল শেষ করলাম।
৪|
১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: ৬ নম্বর বাসে আমি অনেকবার উঠেছি।
বৃষ্টি বিলাস আনন্দের। যদিও বৃষ্টিতে ঢাকার গজব অবস্থা হয়।
আপনার আশ্রমের খবর অনেকদিন কিছু লিখেন না। জানতে ইচ্ছে হয়।
১৪ ই মে, ২০২৬ রাত ৮:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিতো নিয়োমিত চড়তাম গোয়াল ঘরে যেতে ৬ নাম্বার বাসে,ভাড়া ছিলো অতি-অল্প।
- আশ্রমের অবস্থা ভালো না। টিকিয়ে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। চার-চাকার গাড়ি ২ চাকায় বেশিদিন চলে না।
৫|
১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৬ নং বাসের আগে ছিলো মুড়ির টীন
তাতে ভ্রমন অভিজ্ঞতা বারও দূর্দান্ত
সেটা যেত রামপূরা থেকে সদর ঘাট,
ওটা এখন যাদুঘরের বিষয়বস্তু ।
.....................................................
হ্যান্ডেল মেরে বাস স্টার্ট করতে হতো ।
১৪ ই মে, ২০২৬ রাত ৮:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- খুব অল্প হলেও মুড়ির টিনে আমি চড়েছি। আমার বাড়ির সামনে দিয়েই যেতো তো!! তবে হ্যান্ডেল মেরে বাস স্টার্ট করতে দেখি নাই।
৬|
১৪ ই মে, ২০২৬ রাত ৯:৩৯
নাহল তরকারি বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?
১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো ছিলেন তো?
৭|
১৪ ই মে, ২০২৬ রাত ৯:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
বর্ষার জানালায় বৃষ্টি বিলাস,
টুপটাপ সুরে ভিজে নীল আকাশ
গলির মোড়ে Cats and Dog fight,
তবু মেঘ বলে Everything’s alright!
চায়ের কাপে ধোঁয়া ওঠা বিকেল
ভেজা বাতাসে হৃদয় হয় আকুল
রাগ আর ভালোবাসা পাশাপাশি রয়
বৃষ্টির শহরে এভাবেই মন কথা কয়।
শুভেচ্ছা রইল
১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতার জন্য।
৮|
১৪ ই মে, ২০২৬ রাত ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: কিসের আশ্রম এটা ? একটু ডিটেইলস বলুন।
১৫ ই মে, ২০২৬ সকাল ১১:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তেমন কিছু না। নিজেদের কিছু অপরিপক্ক স্বপ্নকে আশ্রয় দেয়ার জন্য আমরা একটা গ্রামের বাড়িটাই কিছু তৈরি করতে চেয়েছিলাম। তার নাম দিয়েছিলাম আশ্রম। এটি না গ্রামের বাড়ি, না খামার বাড়ি, না বাগান বাড়ি। সামুতে প্রচুর পোস্ট আছে আশ্রম নিয়ে আমার। সেগুলি দেখলে একটু একটু করে জানতে পারবেন-
আশ্রমের কথা :
আশ্রম
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি
আশ্রমে আগামীকাল মিলন মেলা
আশ্রমের মিলন মেলায় প্রায় শতভাগ তৃপ্তি
সিত্রাং ও পিপিআর আক্রান্ত আশ্রম
আশ্রম : প্রকল্প কোরবানী - ২০২৩
আশ্রমে লালু-ভুলু
আশ্রমে লালু-ভুলু - ২
আশ্রমের সেই ছোট্ট ভুলু হারিয়ে গেছে
ভুলুর গলার মালা
আশ্রমে নবীনদের আগমন
আশ্রমের রাজহংস যুগল
আশ্রমের গ্রামীণ মেলা
আশ্রম ভ্রমন ও একটি ভৌতিক অভিজ্ঞতা - অপু তানভীর
৯|
১৫ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১৬ ই মে, ২০২৬ দুপুর ১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টে দ্বিতীয় বার আসার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
১০|
১৭ ই মে, ২০২৬ ভোর ৪:৩২
হুমায়রা হারুন বলেছেন: আশ্রমের ফেসবুক পেইজটা দেখলাম । খুব সুন্দর।
আর অপু তানভীরের পোস্ট টা পড়লাম।
যেহেতু পূবাইল নাম আমি শুনেছ আর ওই এরিয়া আপনার চেনা, তাই জানতে চাইছিলাম, পূবাইলে ছাড়িয়ে সামনে গেলে কি বাড্ডা পড়ে? নাকি অন্য কোন এরিয়া? সে অঞ্চলের নাম কি?
বাড্ডা তে কি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হয়েছে না?
১৭ ই মে, ২০২৬ দুপুর ১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। সেই সাথে আশ্রমের ফেসবুক পেইজটা দেখার জন্যও ধন্যবাদ জানাই।
- আমি গুগল ম্যাপে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি < বাড্ডাতে আমার বাড়ি < পূবাইল রেলওয়ে স্টেশন < আশ্রম এর অবস্থান দেখিয়ে দিলাম। আশা করছি দূরত্ব সম্পর্কে এটা ভালো ধারনা পাবেন।
১৭ ই মে, ২০২৬ দুপুর ১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: 
১১|
১৭ ই মে, ২০২৬ ভোর ৪:৪১
হুমায়রা হারুন বলেছেন: আমার ২ নং মন্তব্যের প্রতিউত্তরে লেখক বলেছেনঃ ভিডিওতে যেটি দেখা যাচ্ছে সেটি আসলে কোনো জলাশয় না। এটি মূলতো ধানক্ষেত।
এত বিস্তীর্ণ অঞ্ছল জুড়ে খোলা জায়গা ! আর আমাদের এরিয়া তে (মহাখালি) একটু খোলা জায়গা নাই, আকাশ তো দেখার কোন উপায়ই না। আমাদের ছোট্ট ঐ পাড়াতে (বহু আগে) হিসাব করে দেখেছিলাম ১ লাখ লোকের বাস। এখন হয়তো বা বেড়েছে।
আর এই দেশে (কানাডা)? পাড়া তো বাদ দিলাম, একটা শহর জুড়ে মানুষ থাকে ত্রিশ হাজার। তাও খুব বড় শহর সেগুলো। পাড়ায় গেলে কোন মানুষ চোখে পড়ে না।
ঢাকার ঐ জনবসতিতে ঠাসা (আমাদের পাড়া ) জীবন ছেড়ে আপনার ঐ জলাশয়ের বিস্তীর্ণ ধান ক্ষেতের ছবিটা আসলেই আমাকে মুগ্ধ করেছে।
১৭ ই মে, ২০২৬ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ঢাকার সবচেয়ে গিঞ্জি এলাকার মধ্যে একটি হচ্ছে বাড্ডা। আমার বাস সেইখানেই। আদিবাস-বর্তমান এবং ভবিষ্যৎবাস এই বাড্ডাতে। তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে ছুটে যাওয়ার জন্য এই আশ্রমের প্রয়োজন ছিলো আমাদের।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০২৬ দুপুর ২:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: ছয় নম্বর বাসটা কিন্তু এখনও চলে। মালিবাগ থাকতে এ বাসে চড়ে মহাখালী ওয়্যারলেস আসতাম। বিশাল বাস, চলে আস্তে আস্তে। এখন জাদুঘরে রাখার দশা।